প্রধান সূচি

পিরোজপুরে কর্মহীন মানুষের মাঝে বিএনপির খাদ্য সহায়তা

পিরোজপুরে অতির্বষণ ও করোনায় কর্মহীন হয়ে পড়া মানুষের মাঝে বিএনপির উদ্যোগে উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ শুক্রবার সকাল ১০টায় জেলা বিএনপি অফিস কার্যালয়ের সামনে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন  কেন্দ্রীয় বিএনপির নিবার্হী সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন।

উপস্থিত ছিলেন, পিরোজপুর জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুস সালাম বাতেন, জেলা বিএনপির সহ-সভাপতি আবুল কালাম আকনসহ জেলা বিএনপির নেতৃবৃন্দ।

জেলার ৩শ’ অসহায় ও কর্মহীন মানুষের মাঝে খাদ্য সমাগ্রী হিসেবে চাল, ডাল ও তেল ও একটি মাস্ক দেয়া হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial