Friday, September 4th, 2020
পিরোজপুরে করোনা রোগীর সংখ্যা হাজার ছাড়ালো
পিরোজপুরে করোনা আক্রান্তের সংখ্যা হাজার ছাড়ালো। শুক্রবার পর্যন্ত জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা এক হাজার ১০ জন। জেলায় করোনা আক্রানাতদের রোগীর মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৭০০ জন এবং করোনা আক্রানাত হয়ে মৃত্যু হয়েছে ২১ জনের। পিরোজপুর সিবিল সার্জন ডা. ইউসুফ হাসানাত জাকি এ তথ্য নিশ্চিত করেছেন। জেলায় এ পর্যন্ত ৪ হাজার ৬৫৬ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা জন্য পাঠানো হয়েছে। এরমধ্যে করোনা পজেটিভ এক হাজার ১০ জন, করোনা নেগেটিভের সংখ্যা ৩ হাজার ৩৭৪টি। ৭৫টি রিপোর্ট পাওয়া যায়নি। উপজেলা ভিত্তিক করোনা রোগীর সংখ্যায় শীর্ষে রয়েছে মঠবাড়িয়া উপজেলা। এ উপজেলায় এবিস্তারিত পড়ুন
পিরোজপুরের ইন্দুরকানীতে টগড়া ও কলারণ ফেরীঘাটে যাত্রীদের চরম দূর্ভোগ
অতিরিক্ত জোয়ারের পানিতে পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার টগড়া ও কলারণ ফেরীঘাটে যাত্রীদের চরম দূর্ভোগের শিকার হতে হচ্ছে। জোয়ারের পানিতে ফেরীর গ্যাংওয়ে ডুবে গিয়ে কাঁদা পানিতে সয়লাব হয়ে যাচ্ছে। উপজেলার কলারণ ফেরীঘাটটি বিগত বিএনপি জোট সরকারে সময়ে উদ্বোধন করা হলেও পরবর্তীতে সিডরে বির্ধ্বস্ত হওয়ার পরে আর চালু হয়নি। কলারণ ফেরীঘাটে বর্তমানে কোন পল্টুন ও না থাকায় কাঁদা পানি একাকার হয়ে চলাচল করতে হয় লোকজনকে। অথচ এই ঘাট থেকে বছরে লক্ষ লক্ষ টাকা রাজস্ব আয় হচ্ছে। এই ঘাট দুটি থেকে প্রতিদিন সুন্দরবন গামী পর্যটকসহ হাজার হাজার পথচারী ও যাত্রী পারাপার হয়। কলারণ ঘাটেবিস্তারিত পড়ুন
মোংলায় কোরবান আলী আলিম মাদ্রাসার শেখ রাসেল ডিজিটাল ল্যাবে শিবির নেতার কম্পিউটার ট্রেনিং সেন্টার !
মোংলায় আলহাজ্ব কোরবান আলী আলিম মাদ্রাসার ‘শেখ রাসেল ডিজিটাল ল্যাব’টি ব্যক্তিগত ট্রেনিং সেন্টারের কাজে নিয়ম বর্হিভূত ব্যবহার ও ওই মাদ্রাসার গোপন তথ্য চুরির অভিযোগ উঠেছে অপর আরেক মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে। ওই শিক্ষকের যত্রতত্র ব্যবহারের কারণেই ইতিমধ্যে ওই ল্যাবের দুইটি ল্যাপটপ নষ্ট হয়ে গেছে। এ ঘটনায় ওই শিক্ষকের বিরুদ্ধে কোরবান আলী আলিম মাদ্রাসার ম্যানেজিং কমিটির পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে। ছাত্র শিবিরের সাবেক নেতা ও ইসলামী আদর্শ একাডেমি’র আইসিটি বিভাগের শিক্ষক মো. রফিকুল ইসলামের এমন বিতর্কিত কর্মকান্ডের কারণে আলহাজ্ব কোরবান আলী আলিম মাদ্রাসার শিক্ষকদের মধ্যে ব্যাপক তোলপাড় শুরুবিস্তারিত পড়ুন
বাগেরহাটে ৪৫ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক
বাগেরহাটে ৪৫ কেজি গাজাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে রেপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৬), খুলনা। আজ শুক্রবার ভোরে খুলনা-বাগেরহাট মহাসড়কের ষাটগম্বুজ এলাকায় একটি ট্রাক থেকে গাজা ও ট্রাকসহ এই তিনজনকে আটক করে র্যাব। আককৃতরা হলেন, পিরোজপুর জেলার পূর্ব চালিতা খালী গ্রামের খবির শেখের ছেলে মো. বিক্রম শেখ ওরফে বিপ্লব (৫৫), বাগেরহাট জেলার মোংলা উপজেলার চাঁদপাই গ্রামের মোজাহার শেখের ছেলে মো. কাদের শেখ (৩৫) এবং সাতক্ষিরা জেলার আশাশুনি উপজেলার নওয়াপাড়া গ্রামের সামছুর হকের ছেলে ট্রাক চালক মো. মুকুল মোড়ল (৫০)। শুক্রবার বিকেলে প্রেস রিলিজের মাধ্যমে এসব তথ্য জানিয়েছেন র্যাব-৬ এর খুলনার সহকারিবিস্তারিত পড়ুন
সাবেক স্বামী ঝালকাঠির বশিরের অত্যাচারে অতিষ্ঠ বাগেরহাটের কলেজ শিক্ষার্থী হুমায়রার পরিবার
সংসারে স্বচ্ছলতা ফেরাতে পড়ালেখার পাশাপাশি বেসরকারি উন্নয়ন সংস্থা কোডেকে চাকুরী নেয় হুমায়রা আক্তার নুপুর। চাকুরীর সুবাদে নিজ এলাকা বাগেরহাট ছেড়ে ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার বোয়ালিয়া ব্রাঞ্চে দায়িত্ব পালন করতেন হুমায়রা। সেখানে চাকুরীরত অবস্থায় ঋণ গ্রহিতা নলছিটি উপজেলার জুরকাঠি গ্রামের লুৎফুন্নেচ্ছা বেগমের ছেলে বশির মৃধার লোলুপ দৃষ্টি পরে হুমায়রার উপর। বিষয়টি বুঝতে পেরে অফিসের উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে নলছিটি উপজেলার বোয়ালিয়া শাখা থেকে বদলি হয়ে বাগেরহাটে চলে আসেন হুমায়রা। তারপরও শেষ রক্ষা হয়নি হুমায়রার। ব্যাংক হিসাব বন্ধ করতে গেলে হুমায়রাকে ধরে নিয়ে জোরপূর্বক বিয়ে করেন এবং আটকে রাখেন বশির মৃধা।বিস্তারিত পড়ুন
পিরোজপুরে কর্মহীন মানুষের মাঝে বিএনপির খাদ্য সহায়তা
পিরোজপুরে অতির্বষণ ও করোনায় কর্মহীন হয়ে পড়া মানুষের মাঝে বিএনপির উদ্যোগে উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ শুক্রবার সকাল ১০টায় জেলা বিএনপি অফিস কার্যালয়ের সামনে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির নিবার্হী সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন। উপস্থিত ছিলেন, পিরোজপুর জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুস সালাম বাতেন, জেলা বিএনপির সহ-সভাপতি আবুল কালাম আকনসহ জেলা বিএনপির নেতৃবৃন্দ। জেলার ৩শ’ অসহায় ও কর্মহীন মানুষের মাঝে খাদ্য সমাগ্রী হিসেবে চাল, ডাল ও তেল ও একটি মাস্ক দেয়া হয়।
মিঠু সভাপতি : ইমরান সম্পাদক
পিরোজপুরে স্টেজ ফর ইয়ূথ এর কমিটি গঠিত
মানবতার সেবায় পিরোজপুরে স্টেজ ফর ইয়ূথ ইন পিরোজপুরের কমিটি গঠিত হয়েছে। আজ শুক্রবার এক সভায় ১৯ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়েছে। শফিউল হক মিঠুকে সভাপতি ও সৈয়দ ইমরানকে সাধারণ সম্পাদক করে এ কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্যান্যরা হল রাসেল পারভেজ রাজা, যুগ্ন সাধারণ সম্পাদক এনায়েতউল্লাহ বাবু, অর্থ সম্পাদক শারমিন আক্তার অন্তরা, যুব ও ক্রীড়া সম্পাদক মো. আবীর হাসান, সমাজকল্যাণ সম্পাদক মো. শহিদুল ইসলাম, দপ্তর ও প্রচার প্রকাশনা সম্পাদক মো. রাকিব হাসান, অনুষ্ঠান ও পরিকল্পনা সম্পাদক অনা ইসলাম, তথ্য প্রযুক্তি ও প্রকাশনা সম্পাদক আব্দুল্লাহ আল যুবায়ের, সাহিত্য ওবিস্তারিত পড়ুন
