প্রধান সূচি

কচুয়ায় উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভা

কচুয়ায় পুষ্টি সমন্বয় কমিটি গঠন ও বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২০ বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টায় শেখ তন্ময় মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার সুজিৎ দেবনাথ এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শিকদার ফিরোজ আহমেদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও সদস্য সচিব ডা. মো. মঞ্জুরুল আলম, উপজেলা কৃষি অফিসার মোসা. লাভলী খাতুন, কচুয়া প্রেসক্লাবের সভাপতি খোন্দকার নিয়াজ ইকবাল।

জাগ্রত যুবসংঘ (জেজেএস) এর ইউএফ ঠাকুরপদ ঢালীর সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. দেবেন্দ্র নাথ, কচুয়া প্রেসক্লাবের সহ-সভাপতি সমির বরণ পাইক, সাধারণ সম্পাদক কাজী সাইদুজ্জামান সাইদ, ইউনিয়ন চেয়ারম্যান এডভোকেট পঙ্কজ চন্দ্র অধিকারী, শেখ মকবুল হোসেন, নকীব ফয়সাল অহিদ, প্রধান শিক্ষক সুপার্থ কুমার মন্ডল, জেজেএস এর ক্রেইন প্রকল্পের লাইভলীহুড এন্ড প্রাইভেট সেক্টর স্পেশিয়ালিষ্ট মো. আশরাফুল ইসলাম, উপজেলা সমন্বয়কারী মোসা. মাহ্ফুজা আক্তার মনি, ইউনিয়ন ফ্যাসিলেটর আল আমিন, মো. মাসুদ খান, মো. শরিফুর রহমান প্রমুখ।

Please follow and like us:


« (পূর্ববর্তি সংবাদ)



উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial