Wednesday, September 2nd, 2020
অনলাইন সংলাপে সংসদ সদস্যসহ বিশেষজ্ঞরা
করোনাকালে প্রজনণ স্বাস্থ্য সেবাকে বিশেষ গুরুত্ব দেওয়ার আহ্বান
করোনাকালে নারী ও কিশোরীর প্রজনণ স্বাস্থ্য সেবাকে বিশেষ গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন সংসদ সদস্যসহ পরিবার পরিকল্পনা বিশেষজ্ঞরা। তারা ‘করোনাকালে নারী ও কিশোরীর প্রজনণ স্বাস্থ্য সেবা : প্রেক্ষিত বাংলাদেশ’ শীর্ষক অনলাইন সংলাপে নারী ও কিশোরীদের জরুরী প্রজনণ স্বাস্থ্য সেবা ও পরিবার পরিকল্পনা সেবা নিশ্চিত করতে সরকারী ও বেসরকারী সংস্থাগুলোকে সম্মিলিতভাবে কাজ করার প্রতি গুরুত্বারোপ করেছেন। আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। মেরী স্টোপস বাংলাদেশ ও টিম এসোসিয়েটস আয়োজিত সংলাপে অতিথি ছিলেন, সংসদ সদস্য সৈয়দা রুবিনা আক্তার ও অ্যাডভোকেট গ্লোরিয়া ঝর্ণা সরকার। সাংবাদিক নিখিল ভদ্রের সঞ্চালনায় ওই সংলাপে অংশবিস্তারিত পড়ুন
ভান্ডারিয়ায় ওয়াকার্স পার্টির মিছিল ও সমাবেশ
ভান্ডারিয়ায় বুধবার বিকেলে উপজেলা ওয়াকার্স পার্টির উদ্যোগে সারা দেশের কর্মসূচির অংশ হিসেবে স্থানীয় শহীদ মিনার সড়কে রাষ্ট্রায়ত্ব পাটকল চালু করো, শ্রমিকের বকেয়া বেতন পরিশোধ, দুর্নীতি, লুট-পাট বন্ধ কর ও কৃষক ও ক্ষেতমজুরের দাবীসহ ১৩ দফা বাস্তবায়নে দাবীতে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলা ওয়াকার্স পার্টির সাধারণ সম্পাদক মো. আবুল কালাম হাওলাদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন ক্ষেত মজুর ইউনিয়নের কেন্দ্রীয় নেতা ও পিরোজপুর জেলা সভাপতি ভান্ডারিয়া সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান খান মো. রুস্তুম আলী।
উপকূলের অসহায় দুঃস্থদের স্বাস্থ্য সেবায় ‘জীবন খেয়া’র যাত্রা শুরু
মোংলা ও সুন্দরবনের পেশাজীবীসহ উপকূলের অসহায় দুঃস্থ মানুষের চিকিৎসা ও স্বাস্থ সেবা দিতে নতুন যাত্রা শুরু করছে একটি ভাসমান হাসপাতাল। বাংলাদেশ কোস্টগার্ড ও বিদ্যানন্দ ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে পরিচালিত এ ভাসমান হাসপাতালের নাম ‘জীবন খেয়া’। বুধবার মোংলা বন্দরের পশুর নদীতে নোঙ্গর করে বানিয়াশান্তা ইউনিয়নের পতিতাপল্লীসহ এ অঞ্চলের গরীব জনগোষ্ঠিকে ফ্রি চিকিৎসা ও ওষুধ বিতরণ শুরু করেছে বিদ্যানন্দ ফাউন্ডেশনের ভাসমান হাসপাতাল ‘জীবন খেয়া’। এ হাসপাতালের মাধ্যমে ১ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এক মাস ধরে উপকূলীয় অঞ্চলের মানুষের স্বাস্থ্য সেবা দেয়া হবে। দেশের দক্ষিনাঞ্চলের উপকূলীয় ৯ জেলার ২০টি উপজেলায় বিন্যামূল্যে চিকিৎসা সেবাবিস্তারিত পড়ুন
কচুয়ায় গাঁজা রাখার দায়ে দুইজনের জেল
কচুয়ায় গাঁজা রাখার দায়ে দুইজনের জেল দিয়েছেন ভ্রাম্যমান আদালত। বুধবার দুপুরে কচুয়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী হাকিম সুজিৎ দেবনাথ এ রায় দেন। দন্ডপ্রাপ্তরা হল- উপজেলার বিলকুল গ্রামের বেলায়েত মল্লিকের ছেলে মিরাজ মল্লিক (৩০) ও আশরাফ মোল্লার ছেলে জাহিদ মোল্লা (২৫)। বুধবার সকালে উপজেলার বাধাল ইউনিয়নের বিলকুল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে তাদের আটক করে থানা পুলিশ। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এদের ৬ মাসের জেল দেয়া হয়।
বাগেরহাটে যাত্রীবাহী বাসের ধাক্কায় ভ্যান চালক নিহত
বাগেরহাটের খুলনা-মোংলা মহাসড়কে যাত্রীবাহী বাসের ধাক্কায় নিমাই মন্ডল (৪৫) নামের এক ভ্যান চালক নিহত হয়েছেন। বুধবার দুপুরে দিগরাজ থেকে ফয়লাহাটগামী একটি ভ্যান খুলনা-মোংলা মহাসড়কের রামপাল উপজেলার ভেকটমারী স্থানে পৌঁছালে একই দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস ধাক্কা দিলে এ দূর্ঘটনা ঘটে। নিহত নিমাই মন্ডল খুলনা জেলার দাকোপ উপজেলার বাজুয়া গ্রামের নিত্যানন্দের ছেলে। তিনি রামপাল উপজেলার টেংড়ামারী গ্রামে শ্বশুর বাড়িতে বসবাস করতেন। কাটাখালী হাইওয়ে থানার এসআই মো. ফিরোজ হোসেন বলেন, খুলনা-মোংলা মহাসড়কের ভেকটমারী স্থানে পেছন থেকে খুলনাগামী একটি যাত্রীবাহী বাস পিছন থেকে ধাক্কা দিলে ভ্যান চালক নিমাই গুরুত্বর আহত হন। পরেবিস্তারিত পড়ুন
পিরোজপুরে সংখ্যালঘু পরিবারের পৈত্রিক সম্পত্তি জবর দখল করে রাখার অভিযোগ
পিরোজপুর পৌর এলাকার বাইপাস সড়কের সার্জিকেয়ার ক্লিনিকের সামনে অবস্থিত পৈত্রিক সূত্রে প্রাপ্ত একটি জমি ভোগ দখল থেকে বঞ্চিত হচ্ছেন বিপ্লব মিস্ত্রি নামে একটি সংখ্যালঘু পরিবার। তার প্রতিবেশী সেকেন্দার আলী সিকদার সম্পত্তি জবর দখল করার লক্ষে একের পর এক মামলা মোকদ্দমা দিয়ে হয়রানী করে চলছে বলে অভিযোগ করেন বিপ্লব মিস্ত্রি। আজ বুধবার পিরোজপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে বিপ্লব মিস্ত্রি লিখিত বক্তব্যে বলেন, পিরোজপুর পৌর শহরের মাছিমপুর বাইপাস সড়ক সংলগ্ন জে.এল ৬৪নং মৌজায় এস.এ. ১৩১নং খতিয়ানে ৯৬৯নং দাগের মোট ৩৩ শতক সম্পত্তির মালিক ছিলেন তার পিতা বিনোদ বিহারী মিস্ত্রি। উক্ত সম্পত্তি থেকেবিস্তারিত পড়ুন
পিরোজপুরে পৌর কাউন্সিলর আব্দুল হাই কারাগারে
পিরোজপুরে বিরোধীয় একটি জমি দখল ও এক বৃদ্ধার হাত ভেঙ্গে দেয়াসহ কয়েকজনকে পিটিয়ে আহত করার ঘটনায় দায়ের করা একটি মামলায় পিরোজপুর পৌরসভার ৮নং ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল হাই হাওলাদারকে কারাগারে পাটিয়েছে আদালত। একই মামলার ইলিয়াস হাওলাদার (৪০) নামে আরেক আসামীকেও কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। আজ বুধবার দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে আসামীদ্বয় জামিন নিতে এলে তাদেরকে কারাগারের প্রেরণ করার নির্দেশ দেন বিচারক পল্লবেশ কুন্ডু। মামলায় গ্রেপ্তারকৃত তিন আসামীসহ আদালতে জামিন নিতে আসা অন্য আরেক আসামী আলীম খানের জামিন মঞ্জুর করেন আদালত। উল্লেখ্য, গত ৩০ আগষ্ট পিরোজপুর পৌরসভার এলাকার বাইপাস সড়কেরবিস্তারিত পড়ুন
কচুয়ায় উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভা
কচুয়ায় পুষ্টি সমন্বয় কমিটি গঠন ও বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২০ বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টায় শেখ তন্ময় মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার সুজিৎ দেবনাথ এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শিকদার ফিরোজ আহমেদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও সদস্য সচিব ডা. মো. মঞ্জুরুল আলম, উপজেলা কৃষি অফিসার মোসা. লাভলী খাতুন, কচুয়া প্রেসক্লাবের সভাপতি খোন্দকার নিয়াজ ইকবাল। জাগ্রত যুবসংঘ (জেজেএস) এর ইউএফ ঠাকুরপদ ঢালীর সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. দেবেন্দ্র নাথ, কচুয়া প্রেসক্লাবের সহ-সভাপতি সমির বরণবিস্তারিত পড়ুন
কচুয়ায় গাঁজাসহ আটক-১
কচুয়ায় গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে সাইনবোর্ড-মোরেলগঞ্জ আঞ্চলিক মহাসড়কের উপজেলার বিলকুল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পূর্ব পাশ থেকে আটক করা হয়। আটক মো. রুবেল মল্লিক (২০) উপজেলার বিলকুল গ্রামের বেলায়েত মল্লিকের ছেলে। কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মো. রুবেল মল্লিক নামের একজন মাদক কারবারীকে আটক করা হয়েছে। এ সময়ে তল্লাশী করে তার সাথে থাকা ৩০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আটক রুবেলকে আদালতে পাঠানো হয়েছে। তিনি আরো বলেন, কচুয়া থানা এলাকায় কোন মাদক কারবারী,বিস্তারিত পড়ুন
