কচুয়ায় গাঁজা রাখার দায়ে দুইজনের জেল
কচুয়ায় গাঁজা রাখার দায়ে দুইজনের জেল দিয়েছেন ভ্রাম্যমান আদালত। বুধবার দুপুরে কচুয়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী হাকিম সুজিৎ দেবনাথ এ রায় দেন। দন্ডপ্রাপ্তরা হল- উপজেলার বিলকুল গ্রামের বেলায়েত মল্লিকের ছেলে মিরাজ মল্লিক (৩০) ও আশরাফ মোল্লার ছেলে জাহিদ মোল্লা (২৫)।
বুধবার সকালে উপজেলার বাধাল ইউনিয়নের বিলকুল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে তাদের আটক করে থানা পুলিশ। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এদের ৬ মাসের জেল দেয়া হয়।
Please follow and like us:
« বাগেরহাটে যাত্রীবাহী বাসের ধাক্কায় ভ্যান চালক নিহত (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) উপকূলের অসহায় দুঃস্থদের স্বাস্থ্য সেবায় ‘জীবন খেয়া’র যাত্রা শুরু »
