স্বরূপকাঠী ৮ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা
পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলায় পণ্যের মোড়কে খুচরা মূল্য, পণ্যের মুল্য তালিকা না থাকা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরীর দায়ে ৮টি ব্যবসা প্রতিষ্ঠানকে ২৪ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পিরোজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শাহ সোয়াইব মিয়া ওই অভিযান পরিচালনা করেন।
পুলিশের সহায়তায় উপজেলার ইন্দুরহাট ও মিয়ারহাট বন্দরে ওই অভিযানে আরিফ ট্রেডার্স, মিরাজ ষ্টোর, শহিদুল বাণিজ্যনালয়, হান্নান ষ্টোর, আলতাফ ষ্টোর, জাকির ষ্টোর, হালিম ষ্টোর ও মদিনা রেস্তোরাকে জরিমানা করা হয়।
Please follow and like us:
« মঠবাড়িয়ায় ছাত্রলীগ নেতার কব্জি বিচ্ছিন্ন করার ঘটনায় প্রধান আসামীসহ দুই ছাত্রলীগ কর্মী গ্রেফতার (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) এক ঘুষিতে প্রাণ গেল স্কুল ছাত্র রাজ্জাকের »
