Wednesday, August 26th, 2020
নাজিরপুর উপজেলা আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা পেয়ারা খান মারা গেছেন
সবাইকে শোকের সাগরে ভাসিয়ে না ফেরার দেশে চলে গেলেন পিরোজপুরের নাজিরপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আবুল হাসনাত খান পেয়ারা। বুধবার বিকেল ৩টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি … রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য গুনাগ্রাহী রেখে গেছেন। তার ছোটভাই উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ওহিদুজ্জামান খান ঠান্ডু তার (পেয়ারা খান) মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, আগামীকাল বৃহস্পতিবার সকালে নাজিরপুরে জানাজা শেষে তার মরদেহ পারিবারিকবিস্তারিত পড়ুন
কাউখালীতে দুই মুক্তিযোদ্ধার স্মরণে শোক সভা
পিরোজপুরের কাউখালীতে প্রয়াত উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হারুন আর রশিদ সাঈদ ও যুদ্ধকালীন কোম্পানী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমানের স্মরণে শোক সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে কাউখালী উপজেলা পরিষদের উদ্যোগে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন মিলনায়তনে এই শোকসভা অনুষ্ঠিত হয়। প্রয়াত দুই বীর মুক্তিযোদ্ধার বর্ণাঢ্য জীবন নিয়ে আলোচনা করেন, উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ মিঞা মনু, সাবেক উপজেলা চেয়ারম্যান এস. এম. আহসান কবির, মরহুম হারুন আর রশিদের ছোট ভাই লে. কর্ণেল মো. নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট এ. কে. এম আব্দুস শহীদ, সাধারণ সম্পাদক মনিরুজ্জামানবিস্তারিত পড়ুন
এক ঘুষিতে প্রাণ গেল স্কুল ছাত্র রাজ্জাকের
এক ঘুষিতে প্রাণ গেল আব্দুর রাজ্জাক মাঝি নামে ৭ম শ্রেণিতে পড়ুয়া এক স্কুল ছাত্রের। আর এ ঘটনাটি ঘটেছে আজ বুধবার পিরোজপুর সদর উপজেলার কলাখালী ইউনিয়নের দক্ষিন রাজারকাঠী গ্রামে। নিহত আব্দুল রাজ্জাক মাঝি (১২) সদর উপজেলার কলাখালী ইউনিয়নের দক্ষিণ রাজারকাঠী গ্রামের নয়ন মাঝির ছেলে এবং রাজারকাঠী মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্র। নিহত স্কুল ছাত্রের মামা ইলিয়াস মাঝি জানান, বুধবার সকালে রাজ্জাক ফুটবল খেলার জন্য বল নিয়ে দক্ষিণ রাজারকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে যায়। সেখানে ফুটবল খেলা নিয়ে তর্ক-বির্তক হলে স্থানীয় মৃত ফোরকান হাওলাদারের ছেলে মেহেদী হাওলাদার স্কুল ছাত্র রাজ্জাককে ঘুষি মারে।বিস্তারিত পড়ুন
স্বরূপকাঠী ৮ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা
পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলায় পণ্যের মোড়কে খুচরা মূল্য, পণ্যের মুল্য তালিকা না থাকা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরীর দায়ে ৮টি ব্যবসা প্রতিষ্ঠানকে ২৪ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পিরোজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শাহ সোয়াইব মিয়া ওই অভিযান পরিচালনা করেন। পুলিশের সহায়তায় উপজেলার ইন্দুরহাট ও মিয়ারহাট বন্দরে ওই অভিযানে আরিফ ট্রেডার্স, মিরাজ ষ্টোর, শহিদুল বাণিজ্যনালয়, হান্নান ষ্টোর, আলতাফ ষ্টোর, জাকির ষ্টোর, হালিম ষ্টোর ও মদিনা রেস্তোরাকে জরিমানা করা হয়।
মঠবাড়িয়ায় ছাত্রলীগ নেতার কব্জি বিচ্ছিন্ন করার ঘটনায় প্রধান আসামীসহ দুই ছাত্রলীগ কর্মী গ্রেফতার
পিরোজপুরের মঠবাড়িয়ায় দলীয় কোন্দল ও পূর্বশত্রুতার জের ধরে শুভ শীল (২০) নামের এক ছাত্রলীগ নেতার ডান হাতের কব্জি কেটে সম্পূর্ণ বিচ্ছিন্ন করার ঘটনায় প্রধান আসামীসহ দুই ছাত্রলীগ কর্মীকে ঢাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার ঢাকার গুলশান এলাকার একটি বাসা থেকে প্রধান আসামী সাকিল আহম্মেদ সাদি (২৫) ও তিন নম্বর আসামী তানভীর মল্লিককে (২৩) গ্রেফতার করা হয়। বুধবার দুপুরে পুলিশ এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এ বিষয়টি গণমাধ্যম কর্মীদের নিশ্চিত করেন। এর আগে ওই ঘটনায় জড়িত ছাত্রলীগ কর্মী রাব্বি হোসেন ও মৃদুল গয়ালিসহ মোট ৪ জনকে গ্রেফতার করা হল। উল্লেখ্য, গত ১৮বিস্তারিত পড়ুন
বাগেরহাট জেলা আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক মনসুর আলীর দাফন সম্পন্ন ॥ বিভিন্ন মহলের শোক
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা এডভোকেট ফকির মো. মনসুর আলী (৭৫) মৃত্যুবরণ করেছেন। মঙ্গলবার রাতে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বুধবার সকালে জেলার কচুয়া উপজেলা সদরের নিজ বাড়িতে রাষ্ট্রীয় মর্যাদায় তার দাফন সম্পন্ন হয়। তার নামাজে বাগেরহাট জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী, বাগেরহাট আইনজীবী সমিতির সদস্যসহ হাজার হাজার মানুষ অংশ নেয়। জেলা আওয়ামী লীগের সাবেক এই ত্যাগী নেতার মৃত্যুতে বাগেরহাট-২ (কচুয়া ও সদর) আসনের সংসদ সদস্য শেখ তন্ময় শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। এছাড়াবিস্তারিত পড়ুন
ছাগলের গায়ে কাঁদামাখা নিয়ে সংঘর্ষে জাকির হত্যা মামলায় দুই নারী গ্রেফতার
বাগেরহাটে শরণখোলায় ছাগলের গায়ে কাদামাখা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে কৃষক জাকির জোমাদ্ধার হত্যার দুই নারীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সকালে ধানসাগর গ্রামে অভিযান চালিয়ে শরণখোলা থানা পুলিশ এদের গ্রেফতার করে। মঙ্গলবার বিকেলে প্রতিবেশীদের সাথে সংঘর্ষে মারা যান কৃষক জাকির। ওই দিন রাতেই জাকিরের স্ত্রী শিউলী বেগম বাদী হয়ে প্রতিবেশী মন্টু জোমাদ্দারসহ ৭ জনকে অভিযুক্ত করে শরণখোলা থানায় মামলা দায়ের করেন। গ্রেফতারকৃতরা হলেন- মন্টু জোমাদ্দারের স্ত্রী মোসা: শিল্পী বেগম (৩৫) এবং সেন্টু জোমাদ্দারের স্ত্রী মোসা: মাসুমা বেগম (৪০)। এদের মধ্যে মাসুমা বেগমকে আদালতে সোপর্দ করা হয়েছে। অসুস্থ্যতার কারণে শিল্পী বেগমকে পুলিশ হেফাজতেবিস্তারিত পড়ুন
