প্রধান সূচি

নাজিরপুর উপজেলা আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা পেয়ারা খান মারা গেছেন

সবাইকে শোকের সাগরে ভাসিয়ে না ফেরার দেশে চলে গেলেন পিরোজপুরের নাজিরপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আবুল হাসনাত খান পেয়ারা।
বুধবার বিকেল ৩টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি … রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য গুনাগ্রাহী রেখে গেছেন।
তার ছোটভাই উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ওহিদুজ্জামান খান ঠান্ডু তার (পেয়ারা খান) মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, আগামীকাল বৃহস্পতিবার সকালে নাজিরপুরে জানাজা শেষে তার মরদেহ পারিবারিক গোরস্থানে দাফন করা হবে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial