প্রধান সূচি

মঠবাড়িয়ায় গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

পিরোজপুরের মঠবাড়িয়ার নীলপুর বাজার এলাকা থেকে থানা পুলিশ জাবের হাওলাদার (৩০) ও ফারুক হাওলাদার (২৫) নামে দুই মাদক ব্যবসায়ীকে এক কেজি গাঁজাসহ আটক করেছে।

মঠবাড়িয়া থানা পুলিশ শুক্রবার রাতে উপজেলার নীলপুর বাজারসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে। গ্রেফতারকৃত জাবের উপজেলার বাদুরতলী গ্রামের নুরুজ্জামান হাওলাদার ও ফারুক হাওলাদার একই এলাকার নুরুল হক হাওলাদারের ছেলে।

থানা সূত্রে জানা গেছে, জাবের ও ফারুক দীর্ঘদিন ধরে গাঁজার ব্যবসা করে আসছিল। শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জাফর মো. মাসুদুজ্জামান মিলু জানান, আটককৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে শনিবার তাদের আদালতে সোর্পদ করা হয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial