Saturday, August 22nd, 2020
বঙ্গোপসাগরে মাছ ধরা ট্রলার ডুবি ॥ ১১ জেলে উদ্ধার
বাগেরহাটের পুর্ব-সুন্দরবন সংলগ্ন উত্তাল বঙ্গোপসাগরে ঝড়ো বাতাস ও প্রবল ঢেউয়ের আঘাতে মাছসহ একটি ট্রলার ডুবে গেছে। এসময় অপর জেলেদের একটি ট্রলার এসে ডুবে যাওয়া ট্রলারের ১১ জেলেকে উদ্ধার করে নিয়ে আসে। আর এ ঘটনাটি হয়েছে শুক্রবার দুপুরে সুন্দরবনের কচিখালী পক্ষিদিয়া চরের কাছে উত্তাল সাগরে। ডুবে যাওয়া ফিসিং বোট এফবি মায়ের দোয়া’র মালিক পিরোজপুর পোরগোল কদমতলা গ্রামের রফিকের ছোট ভাই ফিরোজ শনিবার বিকেলে শরনখোলায় এসে সাংবাদিকদের জানান, সাগরে মাছ ধরে উপকূলে ফিরে আসার সময় তার ভাইয়ের মাছ বোঝাই ফিসিংবোট পক্ষিদিয়া চরের কাছে ঢেউয়ের আঘাতে সাগরে ডুবে যায়। এসময় অন্য একটি ফিসিংবিস্তারিত পড়ুন
জোয়ারের পানিতে পিরোজপুরের বিভিন্ন এলাকা নিমজ্জিত ॥ পানিবন্দি হয়ে পড়েছে লোকজন
সাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে লাগাতার বৃষ্টি এবং অতিরিক্ত জোয়রের কারণে পিরোজপুরের বলেশ্বর, কঁচা, কালিগঙ্গা, সন্ধ্যা, পোনাসহ বিভিন্ন নদীতে পানি বৃদ্ধি পেয়েছে। জোয়ারের পানিতে পিরোজপুর সদর উপজেলাসহ পৌরসভার বিভিন্ন এলাকা পানিতে তলিয়ে গেছে। তলিয়ে গেছে রাস্তাঘাটও। পিরোজপুর পৌরসভার খুমুরিয়া, মুক্তারকাঠী, আলামকাঠী, সিআইপাড়া, বলাকা ক্লাব রোড, মাছিমপুর, নামাজপুরসহ বিভিন্ন এলাকা জোয়ারের পানিতে নিমজ্জিত হয়ে পড়েছে। সৃষ্টি হয়েছে জলাবদ্ধতার। এসব এলাকার মানুষজন গৃহবন্দি হয়ে পড়েছে। অনেকের বাসা বাড়িতে পানি ঢুকে পড়েছে। এছাড়া জেলার কাউখালী, নাজিরপুর, ভান্ডারিয়া, ইন্দুরকানী ও মঠবাড়িয়া উপজেলার বিভিন্ন এলাকা পানিতে নিমজ্জিত হয়ে পড়েছে। জোয়ারের পানিতে বলেশ্বর নদ তীরবর্তী উপকূলীয় মঠবাড়িয়ারবিস্তারিত পড়ুন
স্বরূপকাঠীতে করোনা আক্রান্তের সংখ্যা ১০০
পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলায় গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা তিন জন। এনিয়ে উপজেলায় কোভিড-১৯ পজেটিভ রোগীর সংখ্যা দাড়িয়েছে ১০০ জনে। আক্রান্তদের মধ্যে সাধারণ মানুষসহ ডাক্তার, পুলিশ, শিক্ষক, সরকারি কর্মকর্তা-কর্মচারী রয়েছেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফিরোজ কিবরিয়া জানান, উপজেলা থেকে এ পর্যন্ত মোট ৪৭৫টি নমুনা পাঠানো হয়েছে। যার মধ্যে করোনা পজেটিভ রোগীর সংখ্যা ১০০ জন। আক্রন্তদের মধ্যে ডাক্তার, পুলিশ, সরকারি কর্মকর্তা রয়েছে।
নাজিরপুর উপজেলার কলাদোয়ানিয়া ইউনিয়ন :৮ বছরেও অবকাঠামোগত কোন উন্নয়ন হয়নি
পিরোজপুরের নাজিরপুর উপজেলার ৯নং কলারদোয়ানিয়া ইউনিয়নটি প্রতিষ্ঠার ৮ বছর পেরিয়ে গেলেও সেখানে এখনো অবকাঠামোগত কোন উন্নয়নের ছোঁয়া লাগেনি। নানা সমস্যা ও সংকটের মধ্য দিয়ে অনেকটা খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে এ ইউনিয়ন পরিষদের কার্যক্রম। নাজিরপুর উপজেলা ৮টি ইউনিয়ন নিয়ে গঠিত হলেও ২০১২ সালের ডিসেম্বরে ৯নং কলারদোয়ানিয়া ইউনিয়ন নামে একটি ইউনিয়ন প্রতিষ্ঠা লাভ করে। উপজেলার সবচেয়ে বড় ১১.৭১ বর্গ কিলোমিটার আয়তনের ৩নং পূর্ব দেউলবাড়ী দোবড়া ইউনিয়নটি ভাগ করে এ ইউনিয়নটির জন্ম হয়। ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার গঠনের পর প্রয়াত শুধাংশু শেখর হালদার দেউলবাড়ী ইউনিয়নটি ভাগ করে দুটি ইউনিয়ন করার প্রক্রিয়া হাতে নিয়েছিলেন।বিস্তারিত পড়ুন
বাগেরহাটে কয়েক হাজার পরিবার পানিবন্দি
বাগেরহাটে গত পাঁচদিন ধরে অতি বৃষ্টির সাথে জোয়ারের পানি লোকালয়ে প্রবেশ অব্যাহত রয়েছে। এতে পানিবন্দি হয়েছে পড়েছে অর্ধশতাধিক গ্রামের কয়েক হাজার পরিবার। ঘরবাড়িতে পানি ঢুকে অনেকের রান্নাও বন্ধ রয়েছে। প্রভাবশালীরা অনেক এলাকায় প্রবাহমান খাল আটকে চিংড়ি চাষ করার কারণে পানি না নামতে পারায় পানি বন্দি হয়ে পড়েছেন লোকজন। অবিরাম বৃষ্টির সাথে প্রতিদিনই জোয়ারের পানিতে দুই বার ডুবছে বাগেরহাট জেলা শহরের নিম্ন এলাকা ও বাগেরহাটের মোড়েলগঞ্জ পৌরসভা এলাকা। বাগেরহাট সদর উপজেলার চরগ্রাম, মাঝিডাঙ্গা, ভদ্রপাড়াসহ অন্তত ৫টি গ্রাম প্লাবিত হয়েছে। মোড়েলগঞ্জের নিশানবাড়িয়া, বহরবুনিয়া, জিউধরা ইউনিয়নের অধিকাংশ গ্রাম, পৌর শহর, ঢুলিগাতি, তেলিগাতি, সানকিভাঙ্গাসহবিস্তারিত পড়ুন
মঠবাড়িয়ায় গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক
পিরোজপুরের মঠবাড়িয়ার নীলপুর বাজার এলাকা থেকে থানা পুলিশ জাবের হাওলাদার (৩০) ও ফারুক হাওলাদার (২৫) নামে দুই মাদক ব্যবসায়ীকে এক কেজি গাঁজাসহ আটক করেছে। মঠবাড়িয়া থানা পুলিশ শুক্রবার রাতে উপজেলার নীলপুর বাজারসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে। গ্রেফতারকৃত জাবের উপজেলার বাদুরতলী গ্রামের নুরুজ্জামান হাওলাদার ও ফারুক হাওলাদার একই এলাকার নুরুল হক হাওলাদারের ছেলে। থানা সূত্রে জানা গেছে, জাবের ও ফারুক দীর্ঘদিন ধরে গাঁজার ব্যবসা করে আসছিল। শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জাফর মো. মাসুদুজ্জামান মিলু জানান, আটককৃতবিস্তারিত পড়ুন
