প্রধান সূচি

ট্রলারে মিললো যুবকের ঝুলন্ত লাশ

পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলায় কাঠ বোঝাই একটি ট্রলার থেকে ফাহাদ মোল্লা আকাশ (১৭) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মৃত ফাহাদের পরিবারের দাবী তাকে কেউ মেরে ঝুলিয়ে রেখেছে। বৃহস্পতিবার উপজেলার ইন্দুরহাট বন্দর সংলগ্ন খালে বেধে রাখা ‘আল ইনান’ নামে একটি ট্রলারের ইঞ্জিন রুমের মধ্যে ফাহাদ মোল্লার ঝুলন্ত লাশ দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশসহ ট্রলারটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

ফাহাদ মোল্লা ওই ট্রলারে বাবুর্চির কাজ করতো। সে উজিরপুর উপজেলার দক্ষিন সাতলা গ্রামের হান্নান মোল্লার ছেলে। পরিবারসহ তারা সুটিয়াকাঠি এলাকায় ভাড়া বাসায় বাস করতেন। মৃত ফাহাদ মোল্লার পিতা হান্নান মোল্লার দাবী তার ছেলে ফাহাদ আত্মহত্যা করতে পারেনা। তাকে মেরে ঝুলিয়ে রাখা হয়েছে।

নেছারাবাদ থানার ওসি মো. কামরুজ্জামান তালুকদার জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পিরোজপুর মর্গে পাঠানো হয়েছে। ওই ট্রলারের সুকানী মো. কিবরিয়াকে জিজ্ঞাসাবাদের  জন্য আটক করা হয়েছে।

Please follow and like us:


(পরবর্তি সংবাদ) »



উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial