প্রধান সূচি

Thursday, August 20th, 2020

 

উচ্চমাত্রার শব্দ দূষণে বিপর্যস্ত পিরোজপুরের জনজীবন

ছোট শহর পিরোজপুরে শব্দ দূষণের যন্ত্রণায় অতিষ্ট হয়ে পড়েছে শহরবাসী। পুরো দেশেই শব্দ দূষণ বৃদ্ধি পেয়েছে, তারই ধারাবাহিকতায় মফস্বল শহরগুলোতেও যেন দিন দিন বেড়েই চলেছে শব্দ দূষণ। রিক্সার হর্নের শব্দে শহরবাসি অতিষ্ট হয়ে পড়েছে, ছোট এই শহরে ধারণ ক্ষমতার চেয়েও যেন বেশি চলছে রিক্সা, ভ্যান, অটোরিক্সা। পাশাপাশি বাড়তি যানজট সৃষ্টি হচ্ছে অবৈধ যানবাহন চলাচলে। ইট, বালু বোঝাই ট্রলারের ইঞ্জিন বিশিষ্ট ট্রলি, নসিমন, ট্রাকটার, মিনি ট্রাক ইত্যাদি যানবাহন অবাধ চলছে শহরের প্রাণকের্ন্দের রাস্তাগুলোতে। এতে করে যেমন সৃষ্টি হচ্ছে বিকট শব্দ তেমনি নষ্ট হচ্ছে পরিবেশ। দূষিত হচ্ছে বায়ু, সৃষ্টি হচ্ছে শব্দ দূষণ।বিস্তারিত পড়ুন


হাসি নেই আমড়া চাষিদের মুখে

পিরোজপুরের কাউখালীতে আমড়া ফলনের ভরা মৌসুম। এবছর আমড়ার ফলন ভাল হলেও দাম কম। এই নিয়ে হতাশ আমড়া চাষীরা। গত বছর ভরা মৌসুমে আমরা মণ প্রতি (৪০ কেজি) ৯শ’ থেকে ১ হাজার টাকা বিক্রি হলেও এ বছর মণ প্রতি ৭০০ থেকে ৮০০ টাকা দামে চাষীদের আমড়া বিক্রি করতে হচ্ছে। মৌসুমে বাজার ছাড়াও পথে পথে প্রচুর বিক্রি হয় এই আমড়া। এটি একটি অর্থকরী ফল হিসেবেও নিজের জায়গা করে নিয়েছে। ফলে বেড়ে গেছে আমড়ার চাষ ও উৎপাদন। কাউখালী উপজেলায় চলতি মৌসুমে আমড়ার ফলন ভাল, কিন্তু আমড়া চাষিদের মুখে সেই হাসির রেখাটি বিস্তৃত নয়।বিস্তারিত পড়ুন


ধর্ষিতার পিতাকে ৩ হাজার টাকা নিয়ে চুপ থাকতে বললেন ইউপি মেম্বর !

পিরোজপুরের নাজিরপুরে ধর্ষণের শিকার দ্বিতীয় শ্রেণীর এক স্কুল ছাত্রীর (৭) পরিবারকে বিচারের আশ্বাস দিয়ে ৮ দিন পর ওই ছাত্রীর পিতাকে ৩ হাজার টাকা নিয়ে চুপ থাকতে বলেছেন এক ইউপি সদস্য। বৃহস্পতিবার বিকেলে সাংবাদিকদের কাছে এমন অভিযোগ করেন ধর্ষণের শিকার ওই ছাত্রীর পিতা। ঘটনাটি ঘটেছে উপজেলার দীর্ঘা ইউনিয়নের চাঁদকাঠী বাজার সংলগ্ন জিলবুনিয়া গ্রামে। ধর্ষক টুলু মন্ডল (১৫) একই গ্রামের পংকজ মন্ডলের ছেলে। ধর্ষিতার পিতা জানান, গত ১২ আগষ্ট সন্ধ্যায় তার দ্বিতীয় শ্রেণীতে পড়ুয়া মেয়ে স্থানীয় চাঁদকাঠী বাজারের এক প্রাইভেট শিক্ষিকার কাছ থেকে প্রাইভেট পড়ে বাড়ীতে ফিরছিলো। এসময় ধর্ষক টুলু মন্ডল তাকেবিস্তারিত পড়ুন


পিরোজপুরে বেড়েছে জোয়ারের পানি : বিভিন্ন এলাকা প্লাবিত

লঘুচাপের প্রভাবে সারা দেশে বৃষ্টি ॥ সাগরে ৩ নম্বর সতর্কতা

সাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে দেশের উপকূলীয় অঞ্চলসহ অনেক জায়গায় ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা ভারী বৃষ্টি হচ্ছে। এ কারণে দেশের চার সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। নদী বন্দরগুলোতে দেখাতে বলা হয়েছে ১ নম্বর সতর্ক সংকেত। আবহাওয়া বিভাগের এক সতর্কবার্তায় বলা হয়, লঘুচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরগুলোর ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্তবিস্তারিত পড়ুন


কাউখালীতে জোয়ারের পানিতে ৩০ গ্রাম প্লাবিত

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ, অমাবস্যা এবং ঝড়ো হাওয়ার প্রভাবে পিরোজপুরের কাউখালীর সন্ধ্যা, কালীগঙ্গা, কচাঁ ও গাবখান নদীর পানি অস্বাভাবিক জোয়ারে বৃদ্ধি পেয়ে দু’দিন ধরে অন্তত ৩০ গ্রাম প্লাবিত হয়েছে। জোয়ারে তেলিয়ে গেছে হাট-বাজার, রাস্তা-ঘাট, ঘর-বাড়ি ও ফসলি জমিসহ বিস্তীর্ণ এলাকা। পনিতে ডুবে গেছে বেকুটিয়া, সোনাকুর, আমরাজুড়িসহ তিনটি ফেরি ঘাটের গ্যাংওয়ে এবং স্টীমার, লঞ্চ ঘাটের রাস্তা। ভেসে গেছে পুকুর ও ঘেরের মাছ। এছাড়াও কাঁচা ঘর-বাড়ি, শিক্ষা প্রতিষ্ঠানে পানি ঢুকে ক্ষতি হয়েছে ব্যাপক। পানির তোড়ে বিভিন্ন সড়ক ভেঙ্গে গেছে। পানিবন্দি হয়েছে কয়েক হাজার মানুষ। গত বুধবার দুপুর থেকে জোয়ারের পানি বাড়তে থাকে। আজবিস্তারিত পড়ুন


গ্রামীণ অর্থনীতিকে সচল করতে মৎস্য খাত গুরত্বপূর্ণ অবদান রাখছে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ. ম. রেজাউল করিম এমপি বলেছেন, গ্রামীণ অর্থনীতিকে সচল করতে মৎস্য খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রাখছে। মৎস্য খাতের একটা প্রকল্পের মাধ্যমে একেবারে প্রান্তিক পর্যায়ের একজন মানুষকে কর্মক্ষম করে তুললে তার বেকারত্ব দূর হবে, সে নিজে উদ্যোক্তা হবে, স্বাবলম্বী হবে এবং তার দারিদ্র্য দূর হবে। এভাবে অর্থনীতির উপর ঢাকামুখীতা বা বড় বড় শহরমুখীতার চাপ কমে যাবে। পাশাপাশি এ খাতের মাধ্যমে আমাদের পুষ্টি ও আমিষের চাহিদাও পূরণ হচ্ছে। আজ বৃহস্পতিবার রাজধানীর রমনাস্থ মৎস্য ভবনে মৎস্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে তার সভাপতিত্বে অনুষ্ঠিত ২০১৯-২০ অর্থবছরে সংশোধিত বর্ষিক উন্নয়ন কর্মসূচিতে অন্তর্ভুক্তবিস্তারিত পড়ুন


করোনা পরীক্ষার ফি কমলো

করোনা পরীক্ষার ফি কমিয়ে পরিপত্র জারি করেছে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়। বৃহস্পতিবার মন্ত্রণালয়ের উপসচিব ডা. বিলকিস বেগম স্বাক্ষরিত এই পরিপত্রে জানানো হয়, বুথ ও হাসপাতালে ভর্তি থাকা রোগী থেকে সংগ্রহ করা নমুনার জন্য ১০০ টাকা এবং বাসা থেকে সংগ্রহ করা নমুনার জন্য ৩০০ টাকা নির্ধারণ করা হয়েছে। আগে যেটা ছিল যথাক্রমে ২০০ ও ৫০০ টাকা। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে উল্লেখ করে পরিপত্রে বলা হয়েছে, মুক্তিযোদ্ধা, দুস্থ ও গরিব রোগীদের চিকিৎসা ও রোগ নির্ণয়, পরীক্ষা-নিরীক্ষা সংক্রান্ত সরকারি আদেশ বলবৎ থাকবে। প্রসঙ্গত, শুরু থেকেই করোনার পরীক্ষাবিস্তারিত পড়ুন


ট্রলারে মিললো যুবকের ঝুলন্ত লাশ

পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলায় কাঠ বোঝাই একটি ট্রলার থেকে ফাহাদ মোল্লা আকাশ (১৭) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মৃত ফাহাদের পরিবারের দাবী তাকে কেউ মেরে ঝুলিয়ে রেখেছে। বৃহস্পতিবার উপজেলার ইন্দুরহাট বন্দর সংলগ্ন খালে বেধে রাখা ‘আল ইনান’ নামে একটি ট্রলারের ইঞ্জিন রুমের মধ্যে ফাহাদ মোল্লার ঝুলন্ত লাশ দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশসহ ট্রলারটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। ফাহাদ মোল্লা ওই ট্রলারে বাবুর্চির কাজ করতো। সে উজিরপুর উপজেলার দক্ষিন সাতলা গ্রামের হান্নান মোল্লার ছেলে। পরিবারসহ তারা সুটিয়াকাঠি এলাকায় ভাড়া বাসায় বাস করতেন।বিস্তারিত পড়ুন


পাইকগাছায় অস্বাভাবিক জোয়ারে বেঁড়িবাধ উপছে গ্রাম প্লাবিত

পাইকগাছায় অস্বাভাবিক জোয়ারের তোড়ে ১৮/১৯নং পোল্ডারের লতার উত্তর কাঠামারীতে পাউবো’র বেঁড়িবাধ উপছে গ্রামে পানি প্রবেশ করেছে। বৃহস্পতিবার দুপুরের জোয়ারেরর চাপে ওয়াপদার বাহির অংশে মৎস্য ঘের তলিয়ে বেঁড়িবাধ উপছে পোল্ডারে পানি ঢুকছে। অন্যদিকে ২০নং পোল্ডারের দেলুটির গেউবুনিয়া ও পারমধুখালী প্লাবিত হয়ে ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। এদিকে ১০/১২নং পোল্ডারের গড়ইখালীতে বাঁধ ভেঙ্গে বাজার প্লাবিত হয়েছে। কুমখালীর ক্ষুতখালীতে বিপদজনক বেঁড়িবাধে বালির বস্তা ও মাটি ফেলা হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। অন্যদিকে, বুধবার দুপুরে ২৩নং পোল্ডারের সোলাদানা ইউপির বয়ারঝাপায় ভেঙ্গে যাওয়া বেঁড়িবাধ মেরামত করে বড় ধরনের বিপদ এড়ানো গেছে। এর পূর্বে কয়েক ঘন্টারবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial