প্রধান সূচি

জিয়াউর রহমান ছাত্রদের হাতে অস্ত্র ও টাকা তুলে দিয়েছিল, শেখ হাসিনা ছাত্রদের হাতে বই এবং কলম তুলে দিয়েছেন : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ. ম. রেজাউল করিম এমপি বলেছেন, জিয়াউর রহমান ছাত্রদের হাতে অস্ত্র এবং টাকা তুলে দিয়েছিল। শেখ হাসিনা ছাত্রদের হাতে বই এবং কলম তুলে দিয়েছেন। বঙ্গবন্ধুর ভাষণগুলো শুনবেন তিনি কিভাবে ছাত্রলীগকে কর্মসূচি পালনের জন্য আহ্বান জানিয়েছেন। ভালো লেখাপড়া করে আগামী দিনের নেতৃত্বে হিসাবে তোমাদেরকে প্রতিষ্ঠিত হতে হবে।
আজ সোমবার পিরোজপুর জেলা ছাত্রলীগের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৫তম শাহাদাত বার্র্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, সকল সংগ্রামে ছাত্রলীগের ভূমিকা ছিল গৌরবোজ্জ্বল। দেশকে অভিষ্ট লক্ষ্যে পৌঁছে দেওয়ার জন্য আন্দোলন ছিল সেই আন্দোলনকে বেগবান করেছে ছাত্রলীগ। ছাত্রলীগের কর্মীদের মাদক, সন্ত্রাসের বিরুদ্ধে সোচ্চার ও নৈতিকতার প্রশ্নে আপোসহীন থাকতে হবে।
সদর উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আহসান মাতুব্বরের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট এম. এ. হাকিম হাওলাদার, সহ-সভাপতি শাহজাহান খান তালুকদার, এডভোকেট আব্দুর রাজ্জাক খান বাদশা, যুগ্ন সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান ফুলু, বাস মালিক সমিতির সভাপতি জসিম উদ্দিন খান, জেলা কৃষক লীগের সভাপতি চান মিয়া মাঝি, জেলা স্বেচ্ছাসেবক লীগ আহবায়ক শফিউল হক মিঠু, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক গোপাল বসু, সাবেক কাউন্সিলর জাহিদ হোসেন পিরু, জেলা যুবলীগের যুগ্ন সম্পাদক জিয়াউল আহসান, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাকসুদুল ইসলাম লিটন, যুবলীগ নেতা কামরুজ্জামান শামিম, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক অনিরুজ্জামান অনিক প্রমুখ।
আলোচনা সভা শেষে ১৫ আগষ্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের নিহত সদস্যদের রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial