প্রধান সূচি

Monday, August 17th, 2020

 

কাউখালীতে অসহায় পরিবারের পাশে ইউএনও খালেদা খাতুন রেখা

স্বামীহারা অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছেন কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. খালেদা খাতুন রেখা। তিনি যে পরিবারের পাশে দাঁড়িয়েছেন, সেই পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি মো. সোহাগ দু’টি কিডনি বিকল হয়ে চিকিৎসাধীন অবস্থায় গত ৩১জুলাই মারা গেছে। পিরোজপুরের কাউখালী উপজেলার আমরাজুড়ি আবাসন প্রকল্পে বসবাসরত দু’টি সন্তান ও স্ত্রী রেখে মারা যাওয়া দিন মজুর সোহাগের ‘পরিবারটি চলবে কীভাবে?’ শিরোনামে প্রতিবেদন বিভিন্ন পত্রিকায় ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হয়। আর তা দেখে কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা.খালেদা খাতুন রেখা ওই পরিবারকে একটি সেলাই মেশিন, ২টি ছাগল, ৬০ কেজি চাল, বাচ্চাদের জন্য শিশু খাদ্য সামগ্রীবিস্তারিত পড়ুন


জিয়াউর রহমান ছাত্রদের হাতে অস্ত্র ও টাকা তুলে দিয়েছিল, শেখ হাসিনা ছাত্রদের হাতে বই এবং কলম তুলে দিয়েছেন : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ. ম. রেজাউল করিম এমপি বলেছেন, জিয়াউর রহমান ছাত্রদের হাতে অস্ত্র এবং টাকা তুলে দিয়েছিল। শেখ হাসিনা ছাত্রদের হাতে বই এবং কলম তুলে দিয়েছেন। বঙ্গবন্ধুর ভাষণগুলো শুনবেন তিনি কিভাবে ছাত্রলীগকে কর্মসূচি পালনের জন্য আহ্বান জানিয়েছেন। ভালো লেখাপড়া করে আগামী দিনের নেতৃত্বে হিসাবে তোমাদেরকে প্রতিষ্ঠিত হতে হবে। আজ সোমবার পিরোজপুর জেলা ছাত্রলীগের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৫তম শাহাদাত বার্র্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, সকল সংগ্রামে ছাত্রলীগের ভূমিকাবিস্তারিত পড়ুন


বাগেরহাটে তিন শতাধিক গর্ভবতী মাকে বিনামূল্যে স্বাস্থ্য সেবা প্রদান করল সেনাবাহিনী

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বাগেরহাটের শরণখোলা উপজেলার গর্ভবতী মায়েদের বিনামূল্য চিকিৎসা সেবা প্রদান করেছে বাংলাদেশ সেনাবাহিনী। বরিশাল শেখ হাসিনা সেনা নিবাসের ৭ পদাতিক ডিভিশনের ২৮ পদাতিক বিগ্রেডের অধিনস্ত ৪৩ বীর ইউনিট ও সিএমএইচ বরিশালের উদ্যোগে এ চিকিৎসা সেবা প্রদান করা হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে ক্যাম্প স্থাপন করে সোমবার (১৭ আগস্ট) দিনব্যাপী চিকিৎসা ক্যাম্পে তিন শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসা সেবা প্রদান এবং বিনামূল্যে প্রয়োজনীয় ঔষধ বিতরণ করা হয়। বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনের সংসদ সদস্য এডভোকেট আমিরুল আলম মিলন, বরিশাল শেখ হাসিনা সেনাবাহিনীর ২৮ পদাতিক বিগ্রেড কমান্ডার ব্রিগেডিয়ারবিস্তারিত পড়ুন


বাগেরহাটে প্রাথমিক শিক্ষা উন্নয়ণ কর্মসূচির কাজ না করে অর্থ লোপাটের অভিযোগ

বাগেরহাটের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা উন্নয়ন কর্মসূচি ক্ষুদ্র মেরামতের জন্য দেওয়া বরাদ্দ শিক্ষক ও বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির যোগসাজগে লোপাট হচ্ছে। অনেক বিদ্যালয়ে কাজ না করে ভুয়া ভাউচার করে টাকা তুলে ভাগাভাগি করে নিয়েছেন অনেকে। জেলা ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তারাও সঠিকভাবে জানেন না এই টাকা কিভাবে খরচ হয়েছে। এসব অভিযোগ ক্ষতিয়ে দেখে সত্যতা পেলে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন বাগেরহাট জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শাহ আলম। বাগেরহাট জেলার ৯টি উপজেলায় ১ হাজার ১৬২ প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এরমধ্যে ৯ উপজেলায় মোট ৩৯৬টি বিদ্যালয়ে ২০১৯-২০ অর্থ বছরে ক্ষুদ্র মেরামতের জন্য ২বিস্তারিত পড়ুন


পিরোজপুরে ২৩ শিক্ষার্থীকে ডাক দিয়ে যাই’র বৃত্তি প্রদান

বেসরকারি উন্নয়ন সংগঠন ডাক দিয়ে যাই সোমবার পিরোজপুরে উচ্চ মাধ্যমিক শ্রেণির ২৩জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করেছে। ২০১৯ সালে অনুষ্ঠিত মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ এরা সাধারণ দরিদ্র ও বিশেষ পেশার গোষ্ঠীভূক্ত মেধাবী শিক্ষার্থী। সংগঠনের প্রধান কার্যালয়ে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে এই বৃত্তির চেক প্রদান করা হয়। এসময় সংগঠনের নির্বাহী পরিচালক মো. শাহজাহান গাজীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান অতিথি সদর উপজেলা নির্বাহী অফিসার বশির আহমেদ, প্রেসক্লাবের সভাপতি মুনিরুজ্জামান নাসিম আলী, শিক্ষার্থী রেশমী আক্তার ও আবির আহমেদ মুন্না। অনুষ্ঠানে অভিভাবক ও সংগঠনের কর্মীরাসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


বাগেরহাটে ফ্লাইবোর্ড ফ্যাক্টরীতে এলাকাবাসীর কর্মসংস্থানের দাবী

বাগেরহাট সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের চাপাতলা গ্রামে অবস্থিত গ্রীন বোর্ড এ্যান্ড ফাইবারস লিমিটেড নামক ফ্লাইবোর্ড কোম্পানিতে স্থানীয়দের কর্মসংস্থানের দাবী জানিয়েছেন এলাকাবাসী। কোম্পানি করার জন্য যারা জমি বিক্রি করেছেন চাকুরীর ক্ষেত্রে তাদের স্বজনদের অগ্রাধিকার ও সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে এলাকার অসহায়দের সহযোগিতার দাবীও করেছেন স্থানীয়রা। ফ্যাক্টরীর পাশে অবস্থিত চাপাতলা পূর্বপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুল গনি বলেন, এলাকায় যখন বড় ধরণের কোন প্রতিষ্ঠান হয় তখন এলাকাবাসী বিভিন্ন আশায় বুক বাঁধে। তাদের কর্মসংস্থান ও এলাকার উন্নয়ন হবে এই প্রতিষ্ঠানের মাধ্যমে। এ প্রতিষ্ঠানের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। কিন্তু প্রতিষ্ঠানের কার্যক্রমবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial