স্বাস্থ্যবিধি না মানায় মোংলায় ২২টি মামলা ও জরিমানা আদায়
করোনাকালীন সময়ে স্বাস্থ্যবিধি মানার সরকারী নির্দেশনা অমান্য করে মোংলায় রাস্তাঘাটে মাস্ক না পরা ও সামাজিক দূরত্ব বজায় না রাখায় ২২টি মামলা দায়েরসহ ৫ হাজার ১০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত মোংলা পৌর শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালায় নৌবাহিনী। এ সময় স্বাস্থ্যবিধি অমান্যকারীদের বিরুদ্ধে মামলা দায়ের ও জরিমানা আদায়ের নির্দেশ দেন উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) নয়ন কুমার রাজবংশী। তিনি বলেন, স্বাস্থ্য বিধি অমান্যকারীদের বিরুদ্ধে নিয়মিত এ অভিযান অব্যাহত থাকবে।
Please follow and like us:
« ডাক্তার ও শয্যা সংকটে ব্যাহত হচ্ছে স্বরূপকাঠী হাসপাতালের চিকিৎসা সেবা (পূর্ববর্তি সংবাদ)
