প্রধান সূচি

Monday, August 10th, 2020

 

জনতার জনপ্রতিনিধি

প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণে স্থবির ধনী-গরিব সব দেশ। অতি আনুবীক্ষণিক এক অনুজীবের হিংস্রতায় দেশে দেশে মৃত্যুর মিছিল। কঠিন এ পরিস্থিতি মোকাবেলায় সময়োপযোগী সব পদক্ষেপ গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মানুষের জীবন বাঁচানোর পাশাপাশি জীবিকা নিশ্চিত থেকে শুরু করে অর্থনীতিকে চাঙ্গা রাখতে নানা প্রণোদনাও ঘোষণা করেছেন। সারাদেশের সাংবাদিকদেরও দিয়েছেন আর্থিক সহায়তা। বলা হয়ে থাকে, তীক্ষè বুদ্ধিসম্পন্ন প্রধানমন্ত্রীর দুর্যোগের সময় সাহস আরও বেড়ে যায়। করোনাকালেও বঙ্গকন্যার বুদ্ধিমত্তার প্রখরতাও চোখে পড়েছে সবার। গণভবন থেকেই সবকিছু কঠোর মনিটরিংয়ে রেখেছেন। তাৎক্ষণিক সমস্যা চিহ্নিত করে সমাধানেরও নির্দেশ দিচ্ছেন। যুক্তরাষ্ট্রের প্রভাবশালী ফোর্বস ম্যাগাজিনসহ আন্তর্জাতিক গণমাধ্যম এবং সংস্থা প্রধানমন্ত্রীরবিস্তারিত পড়ুন


মাস্ক পরার অভ্যাস নিশ্চিতে ভ্রাম্যমাণ আদালত

করোনাভাইরাস সংক্রমণ রোধে মানুষের মধ্যে মাস্ক পরার অভ্যাস গড়ে তুলতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার জন্য মাঠ প্রশাসনকে নির্দেশ দিয়েছে সরকার। আজ সোমবার মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের এ বৈঠকের সিদ্ধান্ত জানান তিনি। মন্ত্রিপরিষদ সচিব বলেন, অনেক মানুষের মধ্যে সচেতনতাটা একটু কমে গেছে, সেটা আরও বাড়াতে হবে। যথাসম্ভব যদি কোনো কোনো ক্ষেত্রে ভ্রাম্যমাণ আদালত করা যায়, এগুলো নিয়ে কালও সচিব কমিটিকে আলোচনা করে নির্দেশনা দেওয়া হয়েছে। প্রয়োজনে আরও এনফোর্সমেন্টে যেতে মাঠ প্রশাসনকে বলে দেওয়াবিস্তারিত পড়ুন


পিরোজপুরে নাটাব’র মতবিনিময় সভা অনুষ্ঠিত

“যক্ষা খুঁজবো ঘরে ঘরে, করব সুস্থ চিকিৎসা করে” এই স্লোগানে পিরোজপুরে যক্ষা রোগ প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে জেলা মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দি চেম্বার অব কমার্স মিলনায়তনে ঔষধ দোকান মালিকদের অংশগ্রহণে বাংলাদেশ জাতীয় যক্ষা নিরোধ সমিতি (নাটাব) পিরোজপুর জেলা শাখার আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলা নাটাবের সাধারণ সম্পাদক কাজী শাহাদাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিভিল সার্জন হাসনাত ইউসুফ জাকি। বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. মো. মারুফ মনসুর। বক্তব্য রাখেন ব্রাকের সদর উপজেলা ম্যানেজার মো. আতিকুর রহমান। অনুষ্ঠানবিস্তারিত পড়ুন


স্বরূপকাঠীতে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলায় বিনয় রায় (২৭) নামে এক ঋনগ্রস্থ যুবকের গলায় ফাঁস লাগানো ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার সকালে উপজেলার সমেদয়কাঠি ইউনিয়নের শশিদ গ্রামের একটি পরিত্যক্ত ঘর থেকে ওই যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। বিনয় রায় ওই ঘরে একা বসবাস করতো। সে পেশায় একজন দিনমজুর। পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে থানায় অপমৃত্যুর মামলা রুজু করে লাশ মর্গে পাঠিয়েছেন। সমেদয়কাঠি ইউপি চেয়ারম্যান এম. কে. সবুর তালুকদার জানান, ওই যুবক কিছুটা সরল প্রকৃতির লোক এবং একজন ঋনগ্রস্থ ব্যক্তি। দেনার দায়ে হয়তো সে আত্মহত্যা করতে পারে। নেছারাবাদ থানার ভারপ্রাপ্তবিস্তারিত পড়ুন


শরণখোলায় ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে জেলে নির্যাতনের অভিযোগ ॥ নগদ টাকা ও ইলিশ লুট

চাঁদার দাবীতে সুন্দরবনে এক জেলের উপর নির্যাতন চালানোর অভিযোগ উঠেছে উপজেলা ভাইস চেয়ারম্যান ও তার সহযোগীদের বিরুদ্ধে। রবিবার বিকেলে পুর্ব সুন্দরবনের কটকা ষ্টেশনের আওতাধীন দুধমুখী নদীর বালির খাল এলাকায় এ ঘটনা ঘটে। নির্যাতনের শিকার ওই জেলে উপজেলার সুন্দরবন সংলগ্ন সোনাতলা গ্রামের বাসিন্দা মৃত. হক খানের ছেলে মো. মামুন খান (৩২) বলে জানা গেছে। ঘটনার পর একই দিন সন্ধ্যায় সংঙ্গীয় জেলেরা মামুনকে উদ্বার করে আজ সোমবার সকালে মুমুর্ষ অবস্থায় শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। চিকিৎসাধীন মামুন ও তার পরিবারের সদস্যরা জানায়, চলতি মাসের প্রথম দিকে প্রতিবেশি মো. দুলাল হাওলাদার, মো.বিস্তারিত পড়ুন


স্বাস্থ্যবিধি না মানায় মোংলায় ২২টি মামলা ও জরিমানা আদায়

করোনাকালীন সময়ে স্বাস্থ্যবিধি মানার সরকারী নির্দেশনা অমান্য করে মোংলায় রাস্তাঘাটে মাস্ক না পরা ও সামাজিক দূরত্ব বজায় না রাখায় ২২টি মামলা দায়েরসহ ৫ হাজার ১০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত মোংলা পৌর শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালায় নৌবাহিনী। এ সময় স্বাস্থ্যবিধি অমান্যকারীদের বিরুদ্ধে মামলা দায়ের ও জরিমানা আদায়ের নির্দেশ দেন উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) নয়ন কুমার রাজবংশী। তিনি বলেন, স্বাস্থ্য বিধি অমান্যকারীদের বিরুদ্ধে নিয়মিত এ অভিযান অব্যাহত থাকবে।


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial