প্রধান সূচি

ফকিরহাটে বাস ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২ ॥ বাস চালক গ্রেপ্তার

বাগেরহাটের ফকিরহাটে যাত্রীবাহী বাস ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই আরোহী নিহত হয়েছেন। পুলিশ বাস ও তার চালককে গ্রেপ্তার করেছে। শনিবার দুপুর পৌনে একটায় খুলনা-মোংলা মহাসড়কের ফকিরহাট উপজেলার খাজুরা এলাকায় এই দূর্ঘটনা ঘটে। দূর্ঘটনার পর খুলনা-মোংলা মহাসড়কে প্রায় আধা ঘন্টা যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে বাগেরহাটের সুপার পংকজ চন্দ্র রায় ঘটনাস্থলে গেলে যান চলাচল স্বাভাবিক হয়। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
তারা হলেন, বাগেরহাটের কচুয়া উপজেলার ধোপাখালী গ্রামের আবুল হাসানের ছেলে রুহুল আমিন (২৮) ও চিতলমারী উপজেলার চৌদ্দহাজারী গ্রামের মুজিবর (২৯)।
বাগেরহাটের পুলিশ সুপার পংকজ চন্দ্র রায় বলেন, খুলনা থেকে বাগেরহাটের উদ্দেশ্যে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস ঘটনাস্থলে পৌঁছলে বিপরীত দিক আসা অপর একটি মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটর সাইকেলের দুই আরোহী রাস্তার উপর ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। বাসটি ও তার চালককে আটক করা হয়েছে।
দুর্ঘটনার পর খুলনা-মোংলা মহাসড়কে কিছু সময়ে জন্য যানজটের সৃষ্টি হয়। পরে অতিরিক্ত পুলিশ দিয়ে যানজট দূর করা হয়েছে। এখন যানচলাচল স্বাভাবিক রয়েছে। মোটর সাইকেল আরোহীরা বাগেরহাট থেকে খুলনায় যাচ্ছিলেন। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করেছে।

Please follow and like us:


« (পূর্ববর্তি সংবাদ)



উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial