প্রধান সূচি

মোড়েলগঞ্জে অজ্ঞাত যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বাগেরহাটের মোড়েলগঞ্জে গাছ থেকে অজ্ঞাত এক যুবকের (২৪) ঝুলান্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার বেলা ১২ টার দিকে মোড়েলগঞ্জ উপজেলার চিংড়াখালী ইউনিয়নের জামুয়া গ্রামের মনিন্দ্রনাথ হালদারের বাগান থেকে মরদেহটি পুলিশ উদ্ধার করে। পরে ময়না তদন্তের জন্য মরদেহ বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
স্থানীয়রা জানান, গাছের সাথে বাঁধা ওই যুবকের পরণে কালো রংয়ের প্যান্ট রয়েছে। মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহের অদূরে গাছের সাথে পাওয়া গেছে রক্ত মাখা গেঞ্জি। জামা ফেলানো রয়েছে কিছুটা দূরে। পানি দিয়ে শরীরের রক্ত ধোওয়ানো হয়েছে এমন কিছু আলামতও সেখানে রয়েছে।
মোড়েলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজিজুল ইসলাম বলেন, মরদেহটির খৎনা করা নেই, যার কারণে আমরা ধারণা করছি এটি হিন্দু ধর্মাবলম্বী কোন যুবকের। আমরা মরেদেহের সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠিয়েছি। মরদেহের নাম পরিচয় জানার জন্য পুুুলিশ চেষ্টা করছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial