Saturday, August 1st, 2020
ফকিরহাটে বাস ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২ ॥ বাস চালক গ্রেপ্তার
বাগেরহাটের ফকিরহাটে যাত্রীবাহী বাস ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই আরোহী নিহত হয়েছেন। পুলিশ বাস ও তার চালককে গ্রেপ্তার করেছে। শনিবার দুপুর পৌনে একটায় খুলনা-মোংলা মহাসড়কের ফকিরহাট উপজেলার খাজুরা এলাকায় এই দূর্ঘটনা ঘটে। দূর্ঘটনার পর খুলনা-মোংলা মহাসড়কে প্রায় আধা ঘন্টা যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে বাগেরহাটের সুপার পংকজ চন্দ্র রায় ঘটনাস্থলে গেলে যান চলাচল স্বাভাবিক হয়। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। তারা হলেন, বাগেরহাটের কচুয়া উপজেলার ধোপাখালী গ্রামের আবুল হাসানের ছেলে রুহুল আমিন (২৮) ও চিতলমারী উপজেলার চৌদ্দহাজারী গ্রামের মুজিবর (২৯)।বিস্তারিত পড়ুন
শোকাবহ আগস্টের প্রথম দিন আজ
শোকাবহ আগস্টের প্রথম দিন আজ। ১৯৭৫ সালের এ মাসেই বাঙালি হারিয়েছে হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড ছুঁড়ে হত্যার চেষ্টা হয়েছিল জাতির জনকের কন্যা আওয়ামী লীগ সভাপতি ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। ভাগ্যক্রমে সেদিন তিনি বেঁচে গেলেও এই ঘটনায় সাবেক রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের সহধর্মিনী, আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা আইভি রহমানসহ ২৪ জন নিহত এবং পাঁচ শতাধিক নেতা-কর্মী আহত হন। খবর বাসসের। পঁচাত্তরের ১৫ আগস্ট কালরাতে ঘাতকরা শুধু বঙ্গবন্ধুকেই হত্যা করেনি, তাদের হাতে একে একে প্রাণ দিয়েছেন বঙ্গবন্ধুর সহধর্মিনী বঙ্গমাতাবিস্তারিত পড়ুন
