প্রধান সূচি

পিরোজপুরে আত্মসমর্পনকারী মাদক ব্যবসায়ীদের মাঝে ঈদ উপহার বিতরণ

পিরোজপুরে আত্মসমর্পনকারী মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। ঈদুল আজহা উপলক্ষে শুক্রবার দুপুরে পিরোজপুর সদর থানার আয়োজনে থানা মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে আত্মসমর্পনকারী মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের মাঝে এ ঈদ উপহার বিতরণ করেন পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহা. নুরুল ইসলাম বাদল।
পিরোজপুর সদর উপজেলার ৩২ জন আত্মসমর্পনকারী মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের মাঝে এ ঈদ উপহার বিতরণ করা হয়।
পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ মুহা. নুরুল ইসলাম বাদল জানান, পিরোজপুরের পুলিশ সুপার হায়াতুল ইসলাম খানের নেতৃত্বে এ জেলাকে মাদকমুক্ত করার জন্য পুলিশ দিন রাত কাজ করে যাচ্ছে। তাই যারা মাদকের অন্ধকার পথ থেকে মুক্ত হয়ে আলোর পথে আসছে তাদের সহযোগিতার জন্য পুলিশ সব সময় তাদের পাশে থাকবে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial