Friday, July 31st, 2020
পিরোজপুরে আত্মসমর্পনকারী মাদক ব্যবসায়ীদের মাঝে ঈদ উপহার বিতরণ
পিরোজপুরে আত্মসমর্পনকারী মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। ঈদুল আজহা উপলক্ষে শুক্রবার দুপুরে পিরোজপুর সদর থানার আয়োজনে থানা মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে আত্মসমর্পনকারী মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের মাঝে এ ঈদ উপহার বিতরণ করেন পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহা. নুরুল ইসলাম বাদল। পিরোজপুর সদর উপজেলার ৩২ জন আত্মসমর্পনকারী মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের মাঝে এ ঈদ উপহার বিতরণ করা হয়। পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ মুহা. নুরুল ইসলাম বাদল জানান, পিরোজপুরের পুলিশ সুপার হায়াতুল ইসলাম খানের নেতৃত্বে এ জেলাকে মাদকমুক্ত করার জন্য পুলিশ দিন রাত কাজবিস্তারিত পড়ুন
মঠবাড়িয়ায় একই পরিবারের ৩ জনের ঝুলন্ত লাশ উদ্ধার
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার একই পরিবারের ৩ জনের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে জেলার মঠবাড়িয়া উপজেলার ধানীসাফা ইউনিয়নের ধানীসাফা গ্রামের একটি ঘর থেকে একই পরিবারের স্বামী, স্ত্রী ও শিশু সন্তানের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয় বলে জানান মঠবাড়িয়া থানার ওসি মাকসুদুজ্জামান মিলু। নিহতরা হলো মঠবাড়িয়া উপজেলার ধানীসাফা ইউনিয়নের ধানীসাফা গ্রামের মৃত রতন হাওলাদারের পুত্র অটোচালক আয়নাল হক হাওলাদার (৩৫), আয়নাল হক হাওলাদারের স্ত্রী খুকুমনি বেগম (২৫) ও তাদের সন্তান আসফিয়া ইসলাম (৩)। স্থানীয় সংবাদকর্মীরা জানান, মঠবাড়িয়া উপজেলার ধানীসাফা ইউনিয়নের ধানীসাফা গ্রামের অটোচালক আয়নাল হক হাওলাদারের বাড়ির উত্তর পাশেরবিস্তারিত পড়ুন
