প্রধান সূচি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের অর্থনীতির চাকা গতিশীল করতে মৎস্য ও প্রাণিসম্পদের উপর গুরুত্ব আরোপ করেছেন : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ. ম. রেজাউল করিম এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাও জাতির জনকের মত সুদূর প্রসারী চিন্তাভাবনা ও দেশের অর্থনীতির চাকা গতিশীল করতে মৎস্য ও প্রাণিসম্পদের উপরই সর্বোত্তম গুরুত্ব আরোপ করেছেন।
তিনি বলেন, গ্রামীন মানুষের ভাগ্যের পরিবর্তন ও অর্থনৈতিকভাবে তাদেরকে স্বাবলম্বী করে গড়ে তুলতে শেখ হাসিনার সরকার কৃষি ও প্রাণিসম্পদ খাতে বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধার পাশাপাশি বিভিন্ন প্রনোদনা দিয়ে যাচ্ছেন।
মন্ত্রী আজ শুক্রবার পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলা পরিষদ প্রাঙ্গনে কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ, মাছের পোনা অবমুক্তকরণ ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। পরে মন্ত্রী মৎস্য বিভাগের মহিলা এলএসপিদের মাঝে পরিবেশ বান্ধব বাইসাইকেল ও মাছের খাদ্য বিতরণ করেন ।
এসময় অন্যান্যের মধ্যে জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন, উপজেলা চেয়ারম্যান অমূল্য রঞ্জন হালদারসহ বিভিন্ন বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা, স্থানীয় ইউপি চেয়ারম্যানবৃন্দ ও আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial