প্রধান সূচি

পিরোজপুরে করোনা আক্রান্ত ৬০০ ছাড়ালো

পিরোজপুরে করোনা আক্রান্তের সংখ্যা ৬০০ ছাড়ালো। সাংবাদিক, ডাক্তারসহ নতুন করে আরও ৫৮ জন করোনা আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৬০৬ জন।
পিরোজপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শিশির রঞ্জন অধিকারী জানান, জেলার নতুন আক্রান্তদের মধ্যে সদর উপজেলা ও সদর হাসপাতালের ১৮ জন, ইন্দুরকানী উপজেলায় ৩ জন, কাউখালী উপজেলায় ৭ জন, ভান্ডারিয়া উপজেলায় ৩ জন, মঠবাড়িয়া উপজেলায় ২০ জন, নাজিরপুর উপজেলায় ৪ জন এবং নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলায় ৩ জন রয়েছে।
পিরোজপুরে নতুন আক্রান্তদের মধ্যে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর জেলা সংবাদদাতা মুক্তিযোদ্ধা গৌতম নারায়ণ রায় চৌধুরী, ডা. নানী গোপাল রায় ও তার স্ত্রী রয়েছেন। তারা হোমকোয়ারেন্টাইনে আছেন।
পিরোজপুর সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, জেলা এ পর্যন্ত মোট ৩ হাজার ৩৮৩টি নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য বরিশাল পিসিআর ল্যাব ও ঢাকায় প্রেরণ করা হয়েছে। এর মধ্যে কোভিড-১৯ পজেটিভের সংখ্যা ৬০৬টি এবং নেগেটিভ ২ হাজার ২৫১টি। মোট পেন্ডিং রিপোর্টের সংখ্যা ৪৯৮টি। করোনা পজেটিভ থেকে সুস্থ হওয়ার সংখ্যা ২৯১ জন। জেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৯ জন।
পিরোজপুর জেলায় করোনাভাইরাসে উপজেলা ভিত্তিক আক্রান্তের সংখ্যা-
পিরোজপুর সদর উপজেলায় (সদর হাসপাতাল সহ) ১৫০ জন, ভান্ডারিয়া উপজেলায় ৮৫ জন, মঠবাড়িয়া উপজেলায় ১৯০ জন, কাউখালী উপজেলায় ৫৩ জন, নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলায় ৬৪ জন, ইন্দুরকানী উপজেলায় ২৫ জন এবং নাজিরপুর উপজেলায় ৩৯ জন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial