Friday, July 24th, 2020
প্রতিদিনই ঘটছে ছোট-বড় নানা দূর্ঘটনা ॥ দুর্ভোগ চরমে
খানাখন্দে বেহাল মোংলা-খুলনা মহাসড়ক
মোংলা-খুলনা মহাসড়কের ১০ কিলোমিটার সড়ক খানাখন্দে বিপর্যস্ত হয়ে পড়েছে। এ সড়কের প্রতিদিন ঝুঁকি নিয়ে চলছে পণ্যবাহী ট্রাকসহ শত শত যানবাহন। মোংলা থেকে রামপাল উপজেলার বেলাই ব্রিজ পর্যন্ত সড়কের বেহালদশা। গুরুত্বপূর্ন এ মহাসড়কের মোংলা বন্দরের বাসষ্ট্যান্ড থেকে দিগরাজ পর্যন্ত মোংলা কর্তৃপক্ষ দেখভাল করলেও বাকী অংশ জেলা সড়ক ও জনপদ বিভাগের অধীনে। তাই এ দুটি সংস্থার সমন্বয়হীনতার কারণে যাতায়াতকারী যানবাহন ও সাধারণ পথচারীদের দূর্ভোগের অন্ত নেই। সড়কে প্রতিদিনই ঘটছে ছোট-বড় নানা দূর্ঘটনা। সংশ্লিষ্ট সূত্র মতে, দেশের দ্বিতীয় মোংলা সমুন্দ্র বন্দর। এ বন্দরে আমদানী-রপ্তানী পণ্যসহ স্থানীয়ভাবে গড়ে ওঠা উদপাদনমুখী ভারী শিল্প প্রতিষ্ঠানের স্থলপথেবিস্তারিত পড়ুন
পিরোজপুরে করোনা আক্রান্ত ৬০০ ছাড়ালো
পিরোজপুরে করোনা আক্রান্তের সংখ্যা ৬০০ ছাড়ালো। সাংবাদিক, ডাক্তারসহ নতুন করে আরও ৫৮ জন করোনা আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৬০৬ জন। পিরোজপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শিশির রঞ্জন অধিকারী জানান, জেলার নতুন আক্রান্তদের মধ্যে সদর উপজেলা ও সদর হাসপাতালের ১৮ জন, ইন্দুরকানী উপজেলায় ৩ জন, কাউখালী উপজেলায় ৭ জন, ভান্ডারিয়া উপজেলায় ৩ জন, মঠবাড়িয়া উপজেলায় ২০ জন, নাজিরপুর উপজেলায় ৪ জন এবং নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলায় ৩ জন রয়েছে। পিরোজপুরে নতুন আক্রান্তদের মধ্যে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর জেলা সংবাদদাতা মুক্তিযোদ্ধা গৌতম নারায়ণ রায়বিস্তারিত পড়ুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের অর্থনীতির চাকা গতিশীল করতে মৎস্য ও প্রাণিসম্পদের উপর গুরুত্ব আরোপ করেছেন : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ. ম. রেজাউল করিম এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাও জাতির জনকের মত সুদূর প্রসারী চিন্তাভাবনা ও দেশের অর্থনীতির চাকা গতিশীল করতে মৎস্য ও প্রাণিসম্পদের উপরই সর্বোত্তম গুরুত্ব আরোপ করেছেন। তিনি বলেন, গ্রামীন মানুষের ভাগ্যের পরিবর্তন ও অর্থনৈতিকভাবে তাদেরকে স্বাবলম্বী করে গড়ে তুলতে শেখ হাসিনার সরকার কৃষি ও প্রাণিসম্পদ খাতে বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধার পাশাপাশি বিভিন্ন প্রনোদনা দিয়ে যাচ্ছেন। মন্ত্রী আজ শুক্রবার পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলা পরিষদ প্রাঙ্গনে কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ, মাছের পোনা অবমুক্তকরণ ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথিরবিস্তারিত পড়ুন
বাগেরহাটে গ্রাম রক্ষা বাঁধ ভেঙ্গে চিংড়ি ঘেরসহ লোকালয় প্লাবিত
বাগেরহাটে গ্রাম রক্ষা বাঁধ ভেঙ্গে কেশবপুর গ্রামের শতাধিক চিংড়ি ঘের, ঘরবাড়িসহ লোকালয় প্লাবিত হয়েছে। শুক্রবার দুপুরে ভৈরব নদীর জোয়ারের পানির চাপে সদর উপজেলার কেশবপুর গ্রামের মুনিগঞ্জ সেতু সংলগ্ন এলাকা ভেঙ্গে যায়। এতে স্থানীয়দের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বসতঘর ও রান্না ঘরে পানি উঠে যাওয়ায় বিপাকে পড়েছে কেশবপুরের শতাধিক পরিবার। ভেসে গেছে পুকুরের মাছ ও সবজি ক্ষেত। চুলোয় পানি ওঠায় অনেকে রান্নাও করতে পারেন নি। স্থানীয় জুয়েল হাওলাদার, ফিরোজ হাওলাদার, নোমান হাওলাদারসহ স্থানীয়রা বলেন, ব্রিজের নিচ থেকে কিছু দূরে এসে গ্রাম রক্ষা বাঁধের একটি অংশে নালা তৈরি হয়। জোয়ারের পানির চাপে ওইবিস্তারিত পড়ুন
করতোয়া নদীর সৌন্দর্য ফেরাতে বৃক্ষরোপণ
দখল-দূষণে জর্জরিত করতোয়া নদীর সৌন্দর্য ফেরাতে যৌথভাবে বৃক্ষরোপণ কর্মসূিচ পালন করেছে ‘হেল্প বাংলাদেশ ফাউন্ডেশন’ ও ‘পরিবর্তন চাই’ নামের দুটি সংগঠন। বৃক্ষরোপণের পাশাপাশি এখন থেকে দূষণ ও দখলের বিরুদ্ধে কাজ করবেন তারা। শুক্রবার বগুড়া জেলার মাদলা নামক স্থানে নদীর তীরে বৃক্ষরোপণের মাধ্যমে এ কর্মসূিচর উদ্বোধন করেন। জানা গেছে, সংগঠনের কর্মীরা নদী তীরের মানুষ ও তরুণদের নিয়ে নদীর সৌন্দর্য রক্ষায় কাজ করবেন। ব্যক্তি কিংবা প্রতিষ্ঠান যদি এখন থেকে দূষণ কিংবা দখলে লিপ্ত হয় তবে আইনি সহায়তায় তাদের বিরুদ্ধে লড়বেন বলে জানান তারা। বৃক্ষরোপণের সময় উপস্থিত ছিলেন, এইচবিএফের প্রতিষ্ঠাতা আবুল বাশার মিরাজ, সিইওবিস্তারিত পড়ুন
মোংলা বন্দরের হিরণ পয়েন্ট এলাকায় বিদেশী জাহাজের স্টোর রুম ভেঙ্গে মালামাল চুরি
মোংলা বন্দরের প্রবেশমুখে হিরণ পয়েন্ট এলাকায় একটি গ্যাসবাহী বিদেশী বাণিজ্যিক জাহাজের ষ্টোর রুম ভেঙ্গে শুক্রবার ভোরে দূর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। ঘটনার পর বিদেশী ওই জাহাজের চীফ অফিসার বিষয়টি জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট ‘সি এশিয়া’র ব্যবস্থাপনা পরিচালক মো. আকরাম হোসেনকে জানিয়েছেন। আকরাম হোসেন চুরির ঘটনাটি বন্দর কর্তৃপক্ষের হারবার মাষ্টারকে অবহিত করেছেন। এমভি সিনা-০৫ নামক জাহাজটি বন্দরে গ্যাস ডেলিভারী দেওয়ার জন্য হিরণ পয়েন্টে অপেক্ষা করছিল। শুক্রবার ভোরে একটি সংঘবদ্ধ চোরাকারবারী দল ওই জাহাজে উঠে ষ্টোর ভেঙ্গে ৫টি মুরিংরোপসহ অন্যান্য মূল্যবান মালামাল নিয়ে যায়। পণ্য খালাসের জন্য শুক্রবার বিকেলে মোংলা বন্দরের একটি এলপিজিবিস্তারিত পড়ুন
