প্রধান সূচি

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন আর নেই

আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন আর নেই। বৃহস্পতিবার রাত ১১ টার দিকে থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

সাহারা খাতুনের ব্যক্তিগত সহকারী মুজিবর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

উন্নত চিকিৎসার জন্য গত ৬ জুলাই দুপুর পৌনে একটার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী সাহারা খাতুনকে একটি এয়ার অ্যাম্বুলেন্সে করে থাইল্যান্ডে নেয়া হয়।

জ্বর, অ্যালার্জিসহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে অসুস্থ অবস্থায় গত ২ জুন সাহারা খাতুন ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন।

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার অবস্থার অবনতি হলে গত ১৯ জুন সকালে তাকে আইসিইউতে নেওয়া হয়।

এরপর অবস্থার উন্নতি হলে তাকে গত ২২ জুন দুপুরে আইসিইউ থেকে এইচডিইউতে (হাইডিপেন্ডেন্সি ইউনিট) স্থানান্তর করা হয়। পরে ২৬ জুন সকালে শারীরিক অবস্থার অবনতি হলে আবারও তাকে আইসিইউতে নেওয়া হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial