প্রধান সূচি

Friday, July 10th, 2020

 

মাছ ধরা

বৃষ্টি ও জোয়ারে বেড়েছে পানি। ঠেলা জাল (জালের আঞ্চলিক নাম খুইচোন জাল) নিয়ে খালে, জমিতে, পুকুর থেকে মাছ ধরে দলবেঁধে বাড়ি ফিরছে শিশুরা। পিরোজপুরের কাউখালীর চিরাপাড়া এলাকা থেকে শুক্রবার দুপুরে তোলা।


ভান্ডারিয়ায় নতুন ৭ জনের করোনা রিপোর্ট পজেপিভ

পিরোজপুরের ভান্ডারিয়ায় উপজেলা ভাইস চেয়ারম্যান, হাসপাতালের নার্স, স্বাস্থ্যকর্মীসহ ৭ জনের করোনা পজেটিভ রিপোর্ট পাওয়া গেছে । উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচএ) ডা. জহিরুল ইসলাম জানান, গত ৭ জুলাই এদের নতুনা সংগ্রহ করে বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এতে বৃহস্পতিবার রাতে ৩ জনের এবং শুক্রবার দুপুরে ৪ জন করোনা রিপোর্ট পজেটিভ আসে। তাদের হোম কোরাইন্টেনে রেখে চিকিৎসা সেবা দেয়া হচ্ছে।


মোংলায় পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে করোনা সুরক্ষা সামগ্রী প্রদান

মোংলা পোর্ট পৌরসভার ৬৪জন পরিচ্ছন্নতা কর্মীদের উন্নতমানের করোনা সুরক্ষা সামগ্রী প্রদান করা হয়েছে। ইউএনডিপি’র অর্থায়নে এবং তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা, পিপিআরসিআর এর নির্বাহী চেয়ারম্যান, হেলদি বাংলাদেশ’র কনভেনার ডক্টর হোসেন জিল্লুর রহমানের পক্ষ থেকে পাঠানো স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী হিসেবে পোশাক, গামবুট, মাস্ক, সেফটি মুজা, হ্যান্ড গ্লাভস, চশমা ও হেলমেট ক্যাপ প্রদান করা হয়। বৃহস্পতিবার দুপুরে পৌর মেয়র আলহাজ্ব মো. জুলফিকার আলী তাদের হাতে এগুলো তুলে দেন। এ সময় ইউএনডিপি’র প্রতিনিধি মো. শরিফুল ইসলাম, পৌর কাউন্সিলর ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। ভিডিও কনফারেন্সেরে মাধ্যমে এ অনুষ্ঠানের সাথে যুক্ত ছিলেন ডক্টর হোসেন জিল্লুর রহমান।


সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এডভোকেট সাহারা খাতুনের মৃত্যুতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি’র শোক প্রকাশ

আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এডভোকেট সাহারা খাতুন এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি। মন্ত্রী এক শোক বার্তায় এই রাজনৈতিক ব্যক্তিত্বের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। শোক বার্তায় মন্ত্রী আরও জানান, এডভোকেট সাহারা খাতুন ছিলেন এ দেশের রাজনৈতিক অঙ্গনের এক উজ্জ্বল নক্ষত্র। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে তাঁর অসামান্য অবদান বাংলাদেশের মানুষের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে।


সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন আর নেই

আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন আর নেই। বৃহস্পতিবার রাত ১১ টার দিকে থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। সাহারা খাতুনের ব্যক্তিগত সহকারী মুজিবর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। উন্নত চিকিৎসার জন্য গত ৬ জুলাই দুপুর পৌনে একটার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী সাহারা খাতুনকে একটি এয়ার অ্যাম্বুলেন্সে করে থাইল্যান্ডে নেয়া হয়। জ্বর, অ্যালার্জিসহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে অসুস্থ অবস্থায় গত ২ জুন সাহারা খাতুন ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার অবস্থার অবনতি হলে গত ১৯ জুন সকালেবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial