স্বরূপকাঠীতে যুবকের ভাসমান লাশ উদ্ধার
জেলার স্বরূপকাঠী উপজেলায় মাসুম (৩৮) নামে এক যুবকের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে উপজেলার সন্ধ্যা নদীর শাখা শীতলা খালের মাহমুদকাঠি এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। স্বরূপকাঠী থানার এসআই মো. খালেকুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, শুক্রবার সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে খাল থেকে ভাসমান উলঙ্গ লাশটি উদ্ধার করা হয়। পরে লাশের পরিচয়ের জন্য খোঁজ চালালে পাশ্ববর্তি জগন্নাথকাঠি গ্রামের ৮নং ওয়ার্ডের বাসিন্দা আব্দুল মান্নান নামে এক ব্যক্তি এসে লাশটি তার ছেলে বলে শনাক্ত করেন।
পরিবার সূত্রে জানা যায়, মাসুম একজন খেটে খাওয়া দিনমজুর। গত ২৪ জুন দুপুরে সে তার মায়ের কাছে বলে বাড়ি থেকে বের হয়। এরপর সে আর বাড়ি ফেরেনি। তার মা জানায়, মাসুম প্রায় সময়ই এরকম বাড়ি থেকে বলে বের হয়ে দুই তিন দিনে বাড়ি আসতো না।
Please follow and like us:
« পিরোজপুরে দালাল চক্রের খপ্পরে পড়ে অপচিকিৎসায় প্রাণ গেল স্কুল ছাত্রের (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) কাউখালীতে ২০ জনকে ভ্রাম্যমান আদালতের জরিমানা »
