Friday, June 26th, 2020
পিরোজপুরের সন্তান তমিজুল ইসলাম যশোরের ডিসি হিসেবে নিয়োগ পেলেন
পিরোজপুরের কৃতি সন্তান মো. তমিজুল ইসলাম খানকে যশোর জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাকে এ নিয়োগ দেয়া হয়। এ দিন ঢাকাসহ দেশের ৯ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। মো. তমিজুল ইসলাম খান জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত উপসচিব হিসেবে কর্মরত ছিলেন। পিরোজপুর সদর উপজেলার কলাখালী ইউনিয়নের পুখুরিয়া গ্রামের সম্ভ্রান্ত পরিবারের সন্তান মো. তমিজুল ইসলাম খান ২২তম বিসিএস ক্যাডারে চাকুরী লাভ করে ২০০৩ সালে হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট হিসেবে যোগদান করেন। সেখানে চাকুরীরত অবস্থায় তিনিবিস্তারিত পড়ুন
পিরোজপুরে অপচিকিৎসায় স্কুলছাত্র মৃত্যু’র ঘটনায় হত্যা মামলা দায়ের ॥ আটক দুই
পিরোজপুরে জেলা সরকারী হাসপাতালের কর্মচারী ও দালাল চক্রের খপ্পরে পড়ে অপচিকিৎসায় স্কুল ছাত্র তুষার সেখ (১৪) মৃত্যু’র ঘটনায় পিরোজপুর সদর থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে। নিহত স্কুল ছাত্রের পিতা সোহাগ সেখ বাদী হয়ে বৃহস্পতিবার রাতে এ মামলা দায়ের করেন। মামলায় পিরোজপুর জেলা হাসপাতালের এ্যাম্বুলেন্স চালক কবির হোসেন, হাসপাতালের ফার্মাসিস্ট সচিন রায়, হাসপাতালের নৈশ প্রহরী মাজেদুল ইসলাম, পিরোজপুর পৌরসভার সাবেক কাউন্সিলর মৃত আব্দুস সালাম মধু এবং বর্তমান পৌর কাউন্সিলর লায়লা পারভীনের দুই ছেলে আলী হাসান লিয়ন ও আলী ইমাম অন্তুকে এজাহারভুক্ত এবং আরও ২/৩ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামী করা হয়েছে।বিস্তারিত পড়ুন
কাউখালীতে ২০ জনকে ভ্রাম্যমান আদালতের জরিমানা
পিরোজপুরের কাউখালীতে ২টি পৃথক ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২০ জনকে ১০ হাজার ৮০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোছা. খালেদা খাতুন রেখা এবং নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রফিকুল হক এর নেতৃত্বে আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তায় এই অভিযান পরিচালিত হয়। শুক্রবার দুপুরে কাউখালী দক্ষিন ও উত্তর বাজার এলাকায় মাস্ক না পরা ও সামাজিক দূরত্ব না মানায় এই জরিমানা আদায় করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মোছা. খালেদা খাতুন রেখা সংক্রামণ রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রন ও নির্মূল) আইনে ৯ জনের কাছ থেকে ৬ হাজার ৮০০ টাকাবিস্তারিত পড়ুন
স্বরূপকাঠীতে যুবকের ভাসমান লাশ উদ্ধার
জেলার স্বরূপকাঠী উপজেলায় মাসুম (৩৮) নামে এক যুবকের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে উপজেলার সন্ধ্যা নদীর শাখা শীতলা খালের মাহমুদকাঠি এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। স্বরূপকাঠী থানার এসআই মো. খালেকুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শুক্রবার সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে খাল থেকে ভাসমান উলঙ্গ লাশটি উদ্ধার করা হয়। পরে লাশের পরিচয়ের জন্য খোঁজ চালালে পাশ্ববর্তি জগন্নাথকাঠি গ্রামের ৮নং ওয়ার্ডের বাসিন্দা আব্দুল মান্নান নামে এক ব্যক্তি এসে লাশটি তার ছেলে বলে শনাক্ত করেন। পরিবার সূত্রে জানা যায়, মাসুম একজন খেটে খাওয়া দিনমজুর। গত ২৪ জুন দুপুরেবিস্তারিত পড়ুন
