প্রধান সূচি

ভান্ডারিয়ায় আ’লীগ নেতার পরিবারের ওপর সন্ত্রাসী হামলা ॥ প্রতিবাদে সংবাদ সম্মেলন

পিরোজপুরের ভান্ডারিয়া পৌরসভার ৭নং ওয়ার্ড আওয়ামী লীগ সহ-সভাপতি মো. শহিদুল ইসলাম বাবুল ফরাজী ও তার পরিবারের ওপর সন্ত্রাসী হামলায় ঘটনার প্রতিবাদ ও দোষীদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার পৌর আওয়ামী লীগের উদ্যোগে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আনিসুর রহমান লিখিত বক্তব্য পাঠ করেন। এসময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফায়জুর রশীদ খসরু, পৌর আওয়ামী লীগ সভাপতি স্বপন সিকদারসহ নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, স্থানীয় দুলাল সরদার এলাকার সন্ত্রাসী ও চাঁদাবাজ। কেউ জমি ক্রয় বিক্রয় করলে তাকে চাঁদা দিতে হয়। না হলে জমি দখল নিতে পারে না। দুলাল সরদারের নেতৃত্বে একটি চক্র আওয়ামী লীগ নেতা শহিদুল ইসলাম বাবুলের জমি দখল ও চাঁদা দাবী করে আসছিল। গত ১০ জুন আওয়ামী লীগ নেতার পরিবারের ওপর সন্ত্রাসী হামলা চালায়। এসময় হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আওয়ামী লীগ মো. শহিদুল ইসলাম বাবুল ফরাজী, তার ছেলে মমতাজুল ইসলাম সবুজ, মো. মেহেদী হাসান, মেয়ে তাজিয়া সুলতানা সোমা, মেয়ে জামাই মামুন হোসেন, খাদিজা বেগম এবং তুষারকে কুপিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে প্রথমে ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তির করা হয়। পরে তাদের বরিশাল মেডিকেলে স্থানান্তর করা হয়েছে। বর্তমানে বরিশালে একটি ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় মো. মেহেদি হাসান বাদী হয়ে মো. দুলাল সরদারকে প্রধান আসামী করে ৬ জনের নাম উল্লেখসহ আরও ৫/৬জন অজ্ঞাত আসামী করে ভান্ডারিয়া থানায় একটি মামলা দায়ের করেছেন।
সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ নেতারা এ সন্ত্রাসী হামলায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে কঠোর বিচার দাবী করেন।
এ বিষয়ে ভান্ডারিয়া থানার অফিসার ওসি এসএম মাকসুদুর রহমান বলেন, আওয়ামী লীগ নেতার পরিবারের ওপর হামলার ঘটনায় মামলা দায়ের হয়েছে। একজনকে গ্রেফতার করা হয়েছে। অপরদিকে প্রতিপক্ষের ওপর হামলার ঘটনায় পাল্টা মামলাও দায়ের হয়েছে। দুই মামলায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial