নাজিরপুরে ইউএনও’র বদলী ঠেকাতে মানববন্ধন
পিরোজপুরের নাজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ ওবায়দুর রহমানের বদলির আদেশ প্রত্যাহারের দাবীতে রাস্তায় আন্দোলনে নেমেছে নাজিরপুর উপজেলার বিভিন্ন শ্রেনী-পেশার মানুষ। ইউএনও’র বদলীর আদেশ নাজিরপুরে এসে পৌঁছালে প্রথমে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রতিবাদের ঝড় উঠে। তারই রেশ ধরে আজ রবিবার রাস্তায় প্রতিবাদের ঝড় তোলে নাজিরপুরবাসী। তাদের দাবী একটাই ‘বদলী ঠেকাও’।
বদলীর এই আদেশ বাতিলের দাবীতে দুপুর ১২টার দিকে উপজেলা পরিষদ চত্বরে সচেতন নাগরিক সমাজের ব্যানারে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। রাজনীতিক, শিক্ষক, সাংবাদিক, জনপ্রতিনিধি, শিক্ষার্থী ও দিনমজুরসহ শতশত মানুষ এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। ইউএনও’র বদলীর আদেশ বাতিলের দাবীতে বিভিন্ন শ্লোগান সম্বলিত প্লেকার্ড ও ফেস্টুন বহন করে তারা।
জানাগেছে, মোহাম্মদ ওবায়দুর রহমান চলতি বছরের ৬ ফেব্রুয়ারী নাজিরপুর উপজেলা নিবার্হী কমকর্তা হিসেবে যোগদানের পর থেকে একের পর এক জনবান্ধব উদ্যোগে বদলে যায় নাজিরপুর উপজেলার দৃশ্যপট। মাত্র চার মাসে তিনি একজন প্রশাসক নয়, নিজেকে ‘নাজিরপুরবাসীর একজন সেবক’ হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। প্রশাসনিক কাজে নিজের কর্মদক্ষতার পরিচয়, উপজেলাবাসীর যে কোন দুর্যোগে নিজেকে বিলিয়ে দেওয়া, করোনা ও ঘূর্ণিঝড় আম্পানে জীবনের ঝুঁকি নিয়ে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ানো, জনগণের সাথে একাকার হয়ে রাস্তাঘাট পরিস্কার করা, শিক্ষার মানোন্নয়নে অবিরাম ছুটে চলা গুণী এই ইউএনও’র হাত ধরেই এসেছে।
ইউএনও মোহাম্মদ ওবায়দুর রহমানের বদলী হলে নাজিরপুরে উন্নয়নের ধারাবাহিকতায় ব্যাঘাত ঘটবে বলে মনে করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফিরোজ মাহমুদ। তিনি বলেন ‘একজন দক্ষ ও কর্মঠ এবং সৃজনশীল চিন্তার অধিকারী ইউএনও মোহাম্মদ ওবায়দুর রহমান। যে কারণে নাজিরপুরবাসী তার বদলী মানতে নারাজ।
নাজিরপুর উপজেলার উন্নয়নে ইউএনও মোহাম্মদ ওবায়দুর রহমানের ব্যাপক পরিকল্পনা ছিল উল্লেখ করে উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান শেখ মোস্তাফিজুর রহমান রঞ্জু বলেন, সড়কের দু’পাশে ফুলের বাগান সৃজন ছাড়াও সমৃদ্ধ গণপাঠাগার প্রতিষ্ঠার স্বপ্ন ছিল। ইউএনও’র বদলীর আদেশের বিষয়ে জেলা পরিষদের সদস্য সুলতান মাহমুদ খান বলেন, ‘করোনার এই মহামারীতে এবং ঘূণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্থদের বাঁচাতে তিনি দিন-রাত উপজেলার এ প্রান্ত থেকে ও প্রেন্তে ছুটে চলছেন। তার এ বদলির আদেশ নাজিরপুরবাসী মানবে না। এ বদলী প্রত্যাহার করতে হবে।
