Sunday, June 14th, 2020
পিরোজপুরে করোনা আক্রান্তের সংখ্যা একশ’ ছাড়িয়েছে
পিরোজপুরে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা একশ’ ছাড়িয়েছে। নতুন করে আরও ৫ জনের করোনা পজেটিভ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা হলো ১০৫ জন। নতুন করোনা আক্রান্তদের মধ্যে মঠবাড়িয়া উপজেলায় ৩ জন, ভান্ডারিয়া উপজেলায় ১ জন এবং কাউখালী উপজেলায় ১ জন। এদিকে, মঠবাড়িয়া উপজেলার থানা পাড়াকে করোনা আক্রান্তের রেড জোন চিহিৃত করে থানা পাড়াকে রবিবার থেকে লকডাউন ঘোষণা করা হয়েছে। জেলায় এ পর্যন্ত করোনা আক্রান্ত ৩ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে পিরোজপুর সদর উপজেলায় ১ জন, নাজিরপুর উপজেলায় ১ জন এবং নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলায় ১ জন। জেলায় করোনা পজেটিভ থেকে সুস্থবিস্তারিত পড়ুন
মঠবাড়িয়া পৌরসভার একটি ওয়ার্ডকে “রেড জোন” ঘোষণা করে লকডাউন
পিরোজপুরের মঠবাড়িয়া পৌরসভার ৯নং ওয়ার্ডের থানাপাড়া, আজহার কলোনি ও পাথরঘাটা বাস স্ট্যান্ড অংশকে করোনা সংক্রমনের অধিক ঝুঁকিপূর্ণ হওয়ায় তা প্রতিরোধে “রেড জোন” এর আওতায় আনা হয়েছে। ইতিমধ্যে উক্ত এলাকার চিহ্নিত করে “লাল নিশান” লাগিয়ে দিয়ে লকডাউন করা হয়েছে। এসব এলাকার খাবারের দোকান, ওষুধের ফার্মেসি ছাড়া সকল দোকানপাট বন্ধ করে দেওয়া হয়েছে। আজ রবিবার মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সভাপতি উর্মি ভৌমিকের সভাপতিত্বে এক জরুরি সভায় সংক্রমণ প্রবণ এলাকাটিকে রেড জোনের আওতায় নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় পৌরসভার মেয়র আলহাজ্ব রফিউদ্দিন আহমেদ ফেরদৌস, উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিনবিস্তারিত পড়ুন
ভান্ডারিয়ায় আ’লীগ নেতার পরিবারের ওপর সন্ত্রাসী হামলা ॥ প্রতিবাদে সংবাদ সম্মেলন
পিরোজপুরের ভান্ডারিয়া পৌরসভার ৭নং ওয়ার্ড আওয়ামী লীগ সহ-সভাপতি মো. শহিদুল ইসলাম বাবুল ফরাজী ও তার পরিবারের ওপর সন্ত্রাসী হামলায় ঘটনার প্রতিবাদ ও দোষীদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার পৌর আওয়ামী লীগের উদ্যোগে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আনিসুর রহমান লিখিত বক্তব্য পাঠ করেন। এসময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফায়জুর রশীদ খসরু, পৌর আওয়ামী লীগ সভাপতি স্বপন সিকদারসহ নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, স্থানীয় দুলাল সরদার এলাকার সন্ত্রাসী ও চাঁদাবাজ।বিস্তারিত পড়ুন
নাজিরপুরে ইউএনও’র বদলী ঠেকাতে মানববন্ধন
পিরোজপুরের নাজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ ওবায়দুর রহমানের বদলির আদেশ প্রত্যাহারের দাবীতে রাস্তায় আন্দোলনে নেমেছে নাজিরপুর উপজেলার বিভিন্ন শ্রেনী-পেশার মানুষ। ইউএনও’র বদলীর আদেশ নাজিরপুরে এসে পৌঁছালে প্রথমে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রতিবাদের ঝড় উঠে। তারই রেশ ধরে আজ রবিবার রাস্তায় প্রতিবাদের ঝড় তোলে নাজিরপুরবাসী। তাদের দাবী একটাই ‘বদলী ঠেকাও’। বদলীর এই আদেশ বাতিলের দাবীতে দুপুর ১২টার দিকে উপজেলা পরিষদ চত্বরে সচেতন নাগরিক সমাজের ব্যানারে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। রাজনীতিক, শিক্ষক, সাংবাদিক, জনপ্রতিনিধি, শিক্ষার্থী ও দিনমজুরসহ শতশত মানুষ এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। ইউএনও’র বদলীর আদেশ বাতিলের দাবীতে বিভিন্নবিস্তারিত পড়ুন
ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহ’র মৃত্যুতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর শোক
ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহ’র মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি। মন্ত্রী আজ এক শোক বার্তায় মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। শোক বার্তায় মন্ত্রী আরো জানান, বঙ্গবন্ধুর অত্যন্ত স্নেহধন্য শেখ মোঃ আব্দুল্লাহ গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের রাজনীতিতে অসামান্য অবদান রেখেছেন। ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক হিসেবে ধর্মীয় ক্ষেত্রে তার অবদান দীর্ঘকাল স্মরণীয় হয়ে থাকবে। তার মৃত্যু দেশ ও জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি।
বাগেরহাটে ৭৫ জন করোনা আক্রান্ত
বাগেরহাটে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলছে। জেলা সদরে নতুন আরও ৯ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে বাগেরহাট জেলায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা হল ৭৫ জন। রবিবার আক্রান্তদের বাড়ি লকডাউন করে লাল পতাকা টানিয়ে দিয়েছে স্থানীয় প্রশাসন। এরআগে গত শুক্রবার একদিনে সর্বোচ্চ ১৭ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়। বাগেরহাটের সিভিল সার্জন ডা. কে এম হুমায়ুন কবির বলেন, শনিবারে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল এবং যশোরের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় ৯ জনের শরীরে করোনা ভাইরাস সনাক্ত হয়েছে। চলতি মাসে সন্দেহভাজন এই রোগীদের নমুনা সংগ্রহবিস্তারিত পড়ুন
বাগেরহাটে মাস্ক পরা না থাকলে পণ্য বিক্রি না করার অঙ্গীকার ব্যবসায়ীদের
“মুখে মাস্ক পরা না থাকলে আমি পণ্য বিক্রি করবো না” এই স্লোগানে বাগেরহাটে ব্যতিক্রমী প্রচারাভিযানে নেমেছে ব্যবসায়ীদের সংগঠন শিল্প ও বণিক সমিতি এবং বেসরকারি সংস্থা ডেমক্রেসি ইন্টারন্যাশনাল। রবিবার দুপুরে বাগেরহাট শহরের শালতলা মোড়ে এই ব্যতিক্রমী প্রচারাভিযানের উদ্বোধন করেন বাগেরহাটের জেলা প্রশাসক মো. মামুনুর রশিদ। ক্রেতাদের মুখে মাস্ক পরা না থাকলে দোকানীরা তাদের কাছে কোন পণ্য বিক্রি না করার অঙ্গীকার করেছে। বাগেরহাট শহরের শালতলা মোড়, কাজী নজরুল ইসলাম সড়ক, মেইন রোড, খানজাহান আলী সড়কসহ বিভিন্ন সড়কের দোকানে দোকানে স্টিকার লাগিয়ে প্রচারণা চালানো হয়। বাগেরহাটের জেলা প্রশাসক মো. মামুনুর রশিদ বলেন, বাগেরহাটবিস্তারিত পড়ুন
মোড়েলগঞ্জে অগ্নিকান্ডে ৭ দোকান ভস্মিভূত
বাগেরহাটের মোড়েলগঞ্জে অগ্নিকান্ডে অগ্নিকান্ডে ৭ দোকান ভস্মিভূত হয়েছে। এতে ব্যবসায়ীদের প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। শনিবার রাত সোয়া তিনটার দিকে মোড়েলগঞ্জ উপজেলার নব্বইরশি বাসস্টান্ডে এ অগ্নিকান্ড ঘটে। পরে মোড়েলগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘন্টা খানেকের চেষ্টায় ভোরে আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষতিগ্রস্থ দোকানগুলো হচ্ছে- মিন্টু স্টোর, সাগর স্টোর, দুলাল স্টোর, লাল স্টোর, মাহবুব পার্টস, নান্না গ্যারেজ, আজিজ ডিপো। ক্ষতিগ্রস্থ দোকান মালিক লাল মিয়া বলেন, রাতে হঠাৎ অগ্নিকান্ডে আমার চায়ের দোকানসহ বেশ কয়েকটি দোকান পুড়ে যায়। এতে আমাদের ১০ থেকে ১২ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। মোড়েলগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন কর্মকর্তাবিস্তারিত পড়ুন
সাবেক প্রধান শিক্ষক গৌতম কুমার সাহার মৃত্যু
বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রীস্টান ঐক্য পরিষদ পিরোজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ও সাবেক প্রধান শিক্ষক গৌতম কুমার সাহা শনিবার রাত ২.৩০ মিনিটে শহরের রাজারহাটস্থ নিজ বাসায় হৃদযন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৬১ বছর। তার মৃত্যুতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জেলা ও সদর উপজেলা শাখা, পিরোজপুর গভীর শোক, আত্মার শান্তি কামনা ও শ্রদ্ধাঞ্জলী এবং শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
