পিরোজপুরে করোনা আক্রান্তের সংখ্যা একশ’ ছাড়িয়েছে
পিরোজপুরে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা একশ’ ছাড়িয়েছে। নতুন করে আরও ৫ জনের করোনা পজেটিভ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা হলো ১০৫ জন।
নতুন করোনা আক্রান্তদের মধ্যে মঠবাড়িয়া উপজেলায় ৩ জন, ভান্ডারিয়া উপজেলায় ১ জন এবং কাউখালী উপজেলায় ১ জন।
এদিকে, মঠবাড়িয়া উপজেলার থানা পাড়াকে করোনা আক্রান্তের রেড জোন চিহিৃত করে থানা পাড়াকে রবিবার থেকে লকডাউন ঘোষণা করা হয়েছে।
জেলায় এ পর্যন্ত করোনা আক্রান্ত ৩ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে পিরোজপুর সদর উপজেলায় ১ জন, নাজিরপুর উপজেলায় ১ জন এবং নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলায় ১ জন। জেলায় করোনা পজেটিভ থেকে সুস্থ হয়েছে ৬৮ জন।
পিরোজপুরে উপজেলা ভিত্তিক করোনা আক্রান্তের দিক থেকে পিরোজপুর সদর উপজেলায় আক্রান্তের সংখ্যা বেশী এ উপজেলায় মোট আক্রান্ত ৩১ জন। এর পরেই মঠবাড়িয়া উপজেলায় ২৫ জন করোনা আক্রান্ত রোগী। এছাড়া ভান্ডারিয়া উপজেলায় করোনা আক্রান্ত ২০ জন, ইন্দুরকানী উপজেলায় ১১ জন, নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলায় ৮ জন, নাজিরপুর উপজেলায় ৮ জন এবং কাউখালী উপজেলায় ২ জন।
