বাগেরহাটে ৭৫ জন করোনা আক্রান্ত
বাগেরহাটে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলছে। জেলা সদরে নতুন আরও ৯ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে বাগেরহাট জেলায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা হল ৭৫ জন।
রবিবার আক্রান্তদের বাড়ি লকডাউন করে লাল পতাকা টানিয়ে দিয়েছে স্থানীয় প্রশাসন। এরআগে গত শুক্রবার একদিনে সর্বোচ্চ ১৭ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়।
বাগেরহাটের সিভিল সার্জন ডা. কে এম হুমায়ুন কবির বলেন, শনিবারে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল এবং যশোরের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় ৯ জনের শরীরে করোনা ভাইরাস সনাক্ত হয়েছে। চলতি মাসে সন্দেহভাজন এই রোগীদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়। রবিবার আক্রান্তদের বাড়ি লকডাউন করে লাল পতাকা টানিয়ে দেয়া হয়েছে। আক্রান্তরা সবাই সুস্থ স্বাভাবিক রয়েছেন।
Please follow and like us:
« বাগেরহাটে মাস্ক পরা না থাকলে পণ্য বিক্রি না করার অঙ্গীকার ব্যবসায়ীদের (পূর্ববর্তি সংবাদ)
