বাগেরহাটে পানগুছি নদী থেকে যুবকের লাশ উদ্ধার
বাগেরহাটের মোড়েলগঞ্জ পানগুছি নদী থেকে অজ্ঞাতনামা এক যুবকের (৩০) লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে এলাকাবাসীর খবরের ভিত্তিতে পানগুছি নদীর গাবতলা এলাকা থেকে লাশটি উদ্ধার করে মোড়েলগঞ্জ থানা পুলিশ। পরে লাশের ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
মোড়েলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজিজুল ইসলাম বলেন, এলাকাবাসীর খবরের ভিত্তিতে গাবতলা এলাকা সংলগ্ন পানগুছি নদী থেকে একটি লাশ উদ্ধার করা হয়েছে। ধারনা করা হচ্ছে লাশটি জোয়ারের পানিতে ভেসে এসেছে। তার চেহারা বিকৃত হয়ে গেছে। অজ্ঞাত ওই যুবকের বয়স ২৫ থেকে ৩০ হতে পারে। তার পড়নে লুঙ্গিটি কাছা দেওয়া ছিল।
Please follow and like us:
« পাইকগাছায় ইউপি সদস্যের বিরুদ্ধে কার্ড বিতরণে অনিয়মের অভিযোগ (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) মোংলায় ক্ষতিগ্রস্থদের কারিতাস’র আর্থিক সহায়তা »
