Thursday, June 11th, 2020
দেশের মানুষের চাহিদা মিটিয়ে রপ্তানি আয়ের মাধ্যমে অর্থনীতিতে বড় ভূমিকা রাখবে মাছ : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ. ম. রেজাউল করিম বলেছেন, মানুষের পুষ্টি ও আমিষের চাহিদা মেটাবার জন্য মৎস্য একটি গুরুত্বপূর্ণ খাত। দেশের সকল মানুষের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানির মাধ্যমে দেশের অর্থনীতিতে বড় ভূমিকা রাখবে মাছ। সে লক্ষ্যে আমরা কাজ করছি। মৎস্য ও প্রাণিজ খাতের সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় ৮০ লক্ষ মানুষ জড়িত। তারা দেশের চাহিদা যেমন মেটাচ্ছে, রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা এনে দেশের অর্থনীতির চাকাকে সবল করছে। বৃহস্পতিবার রাজধানীর মিরপুরে জাতীয় চিড়িয়াখানা লেকে পোনা মাছ অবমুক্তকরণ শেষে এসব কথা বলেন মন্ত্রী। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব রওনক মাহমুদ, অতিরিক্ত সচিববিস্তারিত পড়ুন
বাঁধের ফাঁদে উপকূলের জনজীবন
উপকূল অঞ্চলের মানুষের জীবনজীবিকা নির্বাহ করে বেড়িবাঁধের উপরে। দূর্যোগে এই বাঁধ তাদের ভরসার একমাত্র স্থল। বাঁধ ভালো থাকলে তারা দূর্যোগ থেকে রক্ষা পাবে। বাঁধ ভেঙ্গে গেলে তাদের ঘরবাড়ি, ফসলের ক্ষেত, রাস্তাসহ সবকিছু পানিতে ভেসে যায়। মানুষগুলো নি:স্ব হয়ে পড়ে। উপকূলের জনজীবন ভাঙ্গা বাঁধের ফাঁদে বিপন্ন হচ্ছে। গত ২০ মে বুধবার দিবাগত রাতে পশ্চিম উপকূলের খুলনার কয়রা, পাইকগাছা, সাতক্ষীরার শ্যামনগর ও আশাশুনি ঘূর্ণিঝড় আম্পানের তান্ডবে তছনচ হয়ে যায়। পাইকগাছার দেলুটি, সোলাদানা, লস্কর ইউনিয়ন, কয়রার উত্তর বেদকাশী, দিক্ষণ দেবকাশী, কয়রা সদর ও মহারাজপুর ইউনিয়ন মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে। বাঁধ ক্ষতিগ্রস্থ হওয়ায় লন্ডভন্ডবিস্তারিত পড়ুন
পিরোজপুরে করোনা সংক্রমণ প্রতিরোধে স্টেজ ফর ইয়ূথ ফাউন্ডেশনের প্রচারণা
পিরোজপুর শহরে বিভিন্ন স্থানে বৃহস্পতিবার করোনা সংক্রমণ প্রতিরোধে সচেতনাতামূলক প্রচারণা চালিয়েছে স্টেজ ফর ইয়ূথ ফাউন্ডেশনের তরুণ-তরুণীরা। এদিন সকালে শহরের পুরাতন ও নতুন বাসষ্ট্যান্ড এবং সিও অফিস এলাকায় জনসাধারণের মাঝে মাস্ক, লিফলেট বিতরণ করা হয়। সংগঠনের সদস্য ইমন চৌধুরী জানান, জনসাধারণকে সচেতন করতে কাজ করে যাচ্ছি। করোনার ভয়াবহতা সম্পর্কে তাদের মধ্যে সচেতনতার অভাব রয়েছে। প্রচারণাকালে সংগঠনের জেলা সদস্য অন্তরা আক্তার শারমিন, ইমন চৌধুরী, সুমনা ইসলাম, অনা ইসলাম, সাবিল, শাওন, শাহানা আক্তার, মো. রাকিব, আব্দুল্লাহ আল জুবায়ের উপস্থিত ছিলেন।
মোংলায় ক্ষতিগ্রস্থদের কারিতাস’র আর্থিক সহায়তা
মোংলার চাঁদপাই ইউনিয়নে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থ ৫৫ পরিবারের মাঝে কারিতাস খুলনা অঞ্চলের আয়োজনে বুলবুল রিকভারি প্রকল্পের আওতায় ইউনিয়ন পরিষদ মিলনায়তনে নগদ অর্থ প্রদান করা হয়। বৃহস্পতিবার দুপুর ১টায় শারিরীক দূরত্ব বজায় রেখে এবং স্বাস্থ্যবিধি মেনে নগদ অর্থ প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁদপাই ইউপি চেয়ারম্যান মোল্লা মো. তারিকুল ইসলাম। অর্থ প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, কারিতাস মোংলার কর্মসুচি কর্মকর্তা মামুন সিরাজুম মুনির চৌধুরী ও ইআরপিসিবি প্রকল্পের মাঠ কর্মকর্তা স্নিগ্ধা বাড়ই। এছাড়া উপস্থিত ছিলেন ইউপি সদস্য মোড়ল মতিউর রহমান, লিয়াকত আলী হাওলাদার, হারুনুর রশিদ, দূর্জয় হালদার প্রমূখ। অর্থ প্রদান অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রথমবিস্তারিত পড়ুন
বাগেরহাটে পানগুছি নদী থেকে যুবকের লাশ উদ্ধার
বাগেরহাটের মোড়েলগঞ্জ পানগুছি নদী থেকে অজ্ঞাতনামা এক যুবকের (৩০) লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে এলাকাবাসীর খবরের ভিত্তিতে পানগুছি নদীর গাবতলা এলাকা থেকে লাশটি উদ্ধার করে মোড়েলগঞ্জ থানা পুলিশ। পরে লাশের ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। মোড়েলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজিজুল ইসলাম বলেন, এলাকাবাসীর খবরের ভিত্তিতে গাবতলা এলাকা সংলগ্ন পানগুছি নদী থেকে একটি লাশ উদ্ধার করা হয়েছে। ধারনা করা হচ্ছে লাশটি জোয়ারের পানিতে ভেসে এসেছে। তার চেহারা বিকৃত হয়ে গেছে। অজ্ঞাত ওই যুবকের বয়স ২৫ থেকে ৩০ হতে পারে। তার পড়নে লুঙ্গিটি কাছাবিস্তারিত পড়ুন
পাইকগাছায় ইউপি সদস্যের বিরুদ্ধে কার্ড বিতরণে অনিয়মের অভিযোগ
পাইকগাছার ৭নং গদাইপুর ইউনিয়নের মঠবাটী ৩নং ওয়ার্ড সদস্য জগন্নাথ দেবনাথের বিরুদ্ধে দুর্নীতি, স্বজনপ্রীতি ও প্রধানমন্ত্রী প্রদত্ত করোনা সহায়তা উপহার মানবিক কার্ড বিতরণে অনিয়মের অভিযোগ হয়েছে। বৃহস্পতিবার উপজেলা নির্বাহী অফিসার ও জেলা পরিষদের ১১নং ওয়ার্ড সদস্য শেখ কামরুল হাসান টিপু বরাবর অভিযোগ প্রদান করা হয়। অভিযোগ পত্রে মঠবাটী গ্রামের ১৩৭জন ব্যক্তির স্বাক্ষর রয়েছে। অভিযোগ সূত্রে জানা গেছে, মঠবাটী ৩নং ওয়ার্ড এর ইউপি সদস্য জগন্নাথ দেবনাথ প্রধানমন্ত্রীর প্রদত্ত করোনা সহায়তার উপহার মানবিক কার্ড তার মায়ের নামে ও তার জ্যাঠাতো ভাইয়ের নামে দিয়েছে। সরকারি চাকুরীজীবির স্বামীর নামেও কার্ড দিয়েছে। তাছাড়া স্বচ্ছল, পাঁকা দালানবাড়ী,বিস্তারিত পড়ুন
মোংলা বন্দরে বিদেশী জাহাজের চীফ ইঞ্জিনিয়ার চীনা নাগরিকের মৃত্যু
মোংলা বন্দরে আগত একটি বিদেশী বাণিজ্যিক জাহাজের চীফ ইঞ্জিনিয়ার (প্রধান প্রকৌশলী) হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন। তার নাম ফ্যান হংজি (৪৩)। চীনা নাগরিক এই প্রকৌশলী গত ১০ জুন সন্ধ্যায় জাহাজে কর্মরত অবস্থায় মারা যান। মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাষ্টার কমান্ডার শেখ ফখর উদ্দিন জাহাজে চীনা এ নাগরিক মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে মারা যাওয়া চীনা এ নাগরিকের শরীরে করোনাভাইরাস উপসর্গ ছিল না বলে দাবী করেন তিনি। দীর্ঘ সাত মাস ফ্যান হংজি (৪৩) জাহাজে কর্মরত ছিলেন বলেও জানান হারবার মাষ্টার। সিঙ্গাপুর পতাকাবাহী ‘এপিক সেন্ট কিটস’ জ্বালানী গ্যাসের কাঁচামাল নিয়েবিস্তারিত পড়ুন
