প্রধান সূচি

পিরোজপুরে কর্মরত সাংবাদিকদের স্বাস্থ্য সুরক্ষা উপকরণ উপহার দিলেন সদর থানার ওসি

করোনাভাইরাস পরিস্থিতিতে পিরোজপুরে কর্মরত সাংবাদিকদের স্বাস্থ্য সুরক্ষা উপকরণ উপহার দিয়েছেন পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুল ইসলাম বাদল। আজ মঙ্গলবার সন্ধ্যায় তিনি পিরোজপুর প্রেসক্লাবে আনুষ্ঠানিকভাবে প্রেসক্লাব সাধারণ সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চু’র কাছে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী তুলে দেন।
এসময় পিরোজপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি শফিউল হক মিঠু, সদর থানার ওসি (তদন্ত) মো. শহিদুল ইসলাম এসআই ফারুক হোসাইনসহ পুলিশ কর্মকর্তা ও প্রেসক্লাবের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
ওসি নুরুল ইসলাম বাদল বলেন, বর্তমান মহামারী করোনাভাইরাস দূর্যোগের মধ্যে ডাক্তার, পুলিশ, সাংবাদিকদের ঝুঁকি নিয়ে মাঠ পর্যায়ে কাজ করতে হচ্ছে। সেক্ষেত্রে সাংবাদিকদেরও স্বাস্থ্য সুরক্ষা একান্ত প্রয়োজন। সে লক্ষে পিরোজপুর সদর থানার পক্ষ থেকে সাংবাদিকদের স্বাস্থ্য সুরক্ষার কিছু উপকরণ উপহার দেয়া হয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial