Tuesday, May 19th, 2020
ঘূর্ণিঝড় আম্পানে ১০ ফুটের অধিক উচ্চতার জলোচ্ছ্বাসের শঙ্কা : পিরোজপুরে ৭ নম্বর বিপদ সংকেত
পায়রা সমুদ্র বন্দর থেকে মঙ্গলবার দুপুরে মাত্র ৬৯০ কিলোমিটার দূরত্বে থাকা ঘূর্ণিঝড় আম্পানের প্রভাবে উপকূলীয় অঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে ১০ ফুটের বেশি উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঘূর্ণিঝড় এবং অমাবস্যার প্রভাবে উপকূলীয় জেলা সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী, ভোলা, বরিশাল, লক্ষ্মীপুর, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহের নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে ৫-১০ ফুট অধিক উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে। খবর ইউএনবির সতর্ক সংকেতঃ মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ৭ নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উপকূলীয় জেলা সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট,বিস্তারিত পড়ুন
ঘূর্ণিঝড় ‘আম্পান’ মোকাবিলায় কন্ট্রোল রুম চালু করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়
বঙ্গোপসাগরে সৃষ্ট সুপার সাইক্লোন ‘আম্পান’ মোকাবিলায় সরকারের প্রস্তুতির অংশ হিসেবে কন্ট্রোল রুম চালু করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। মঙ্গলবার মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিমের নির্দেশনায় জরুরী ভিত্তিতে রাজধানীর ফার্মগেটে প্রাণিসম্পদ অধিদপ্তরে কেন্দ্রীয়ভাবে (টেলিফোন নম্বর-০২ ৯১২২৫৫৭) এবং ঘূর্ণিঝড় ‘আম্পান’ সংশ্লিষ্ট বিভাগে ও উপকূলীয় ১৯টি জেলা তথা খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পটুয়াখালী, বরগুনা, ভোলা, পিরোজপুর, বরিশাল, ঝালকাঠি. নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চাঁদপুর, চট্টগ্রাম, কক্সবাজার, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ এবং শরীয়তপুরের প্রাণিসম্পদ দপ্তরে সার্বক্ষণিক এ কন্ট্রোল রুম চালু করা হয়েছে। ঢাকায় চালু করা কন্ট্রোল রুমে প্রাণিসম্পদ অধিদপ্তরের চার জন কর্মকর্তাকে দায়িত্ব প্রদান করাবিস্তারিত পড়ুন
পিরোজপুরে কর্মরত সাংবাদিকদের স্বাস্থ্য সুরক্ষা উপকরণ উপহার দিলেন সদর থানার ওসি
করোনাভাইরাস পরিস্থিতিতে পিরোজপুরে কর্মরত সাংবাদিকদের স্বাস্থ্য সুরক্ষা উপকরণ উপহার দিয়েছেন পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুল ইসলাম বাদল। আজ মঙ্গলবার সন্ধ্যায় তিনি পিরোজপুর প্রেসক্লাবে আনুষ্ঠানিকভাবে প্রেসক্লাব সাধারণ সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চু’র কাছে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী তুলে দেন। এসময় পিরোজপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি শফিউল হক মিঠু, সদর থানার ওসি (তদন্ত) মো. শহিদুল ইসলাম এসআই ফারুক হোসাইনসহ পুলিশ কর্মকর্তা ও প্রেসক্লাবের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। ওসি নুরুল ইসলাম বাদল বলেন, বর্তমান মহামারী করোনাভাইরাস দূর্যোগের মধ্যে ডাক্তার, পুলিশ, সাংবাদিকদের ঝুঁকি নিয়ে মাঠ পর্যায়ে কাজ করতে হচ্ছে। সেক্ষেত্রে সাংবাদিকদেরও স্বাস্থ্য সুরক্ষা একান্ত প্রয়োজন। সেবিস্তারিত পড়ুন
করোনাভাইরাস পরিস্থিতি
পিরোজপুরে ৬৮০০ পরিবারের মাঝে জেলা পরিষদের খাদ্যদ্রব্য বিতরণ
পিরোজপুরে করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া নিম্নআয়ের বিভিন্ন পেশাজীবীর মাঝে জেলা পরিষদের উদ্যোগে ঈদ সামগ্রীর খাদ্যদ্রব্য ও স্বাস্থ্য সুরক্ষার উপকরণ বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে পিরোজপুর আফতাব উদ্দিন কলেজ মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখে এ খাদ্যদ্রব্য বিতরণ করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা রেবেকা খান। এ সময় জেলা পরিষদের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। ঈদকে সামনে রেখে জেলা পরিষদের উদ্যোগে জেলার ৬ হাজার ৮০০ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে সেমাই, দুধ, চিনি, সুজি, আটা, মাস্কসহ ১১টি আইটেমের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
ঘুর্ণিঝড় আম্পানের প্রভাবে পিরোজপুরে বৃষ্টি শুরু হয়েছে ॥ আকাশ মেঘাচ্ছন্ন
ঘুর্ণিঝড় আম্পানের প্রভাবে দুপুরের পর থেকে পিরোজপুরে বৃষ্টি শুরু হয়েছে। আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। এদিকে, ঘূর্ণিঝড় আম্পান মোকাবেলায় পিরোজপুরে জেলা ও উপজেলা প্রশাসন প্রস্তুতিমূলক নানা ব্যবস্থা গ্রহণ করেছে। আজ মঙ্গলবার পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় ঘূর্ণিঝড় আম্পান মোকাবেলায় করণীয় বিষয়ে আলোচনা ও বিভিন্ন সিদ্ধান্ত নেয়া হয়। জেলার ৭টি উপজেলায় ২৩১টি ঘূর্ণিঝড় সাইক্লোন সেল্টার প্রস্তুত রাখা হয়েছে। এসব সাইক্লোন সেল্টারে ২ লক্ষ ৩২ হাজার ২৫০ জন মানুষ আশ্রয় নিতে পারবে। বর্তমানে করোনা ভাইরাসের সংক্রমণ থাকায় প্রয়োজনবোধে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোকেও সাইক্লোন সেল্টার হিসেবে ব্যবহার করা হবে। যাতে করে মানুষ শারিরীকবিস্তারিত পড়ুন
সঙ্গীত শিল্পী ও সাবেক ছাত্রলীগ নেতা কুমার শাহীনের মৃত্যু
পিরোজপুর জেলা ছাত্রলীগের সাবেক সাংস্কৃতিক সম্পাদক ও সঙ্গীত শিল্পী মারুফ হোসেন শাহীন ওরফে কুমার শাহীন (৫০) সোমবার রাতে শহরের সিআই পাড়াস্থ নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে …… রাজিউন)। মঙ্গলবার সিআই পাড়া ঈদগাহ মাঠে মরহুমের নামাজে জানাজা শেষে পৌরসভা কবরস্থানে দাফন করা হয়। তিনি মা, স্ত্রী এবং এক মেয়েসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ.ম রেজাউল করিম, মহিলা এমপি শেখ এ্যানী রহমান শোক প্রকাশ করেছেন। তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। কুমার শাহীনের হঠাৎ মৃত্যুতে পিরোজপুরের বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষবিস্তারিত পড়ুন
বাগেরহাটে ৯৭৭টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত
সুপার সাইক্লোন আম্পানের প্রভাবে বাগেরহাটে ঘূর্ণি বাতাস ও বৃষ্টি
করোনা পরিস্থিতির মধ্যে ঘূর্ণিঝড় ধেঁয়ে আসার খবরে আজ মঙ্গলবার সকালে বাগেরহাটের জেলা প্রশাসন দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির এক জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলা পর্যায়ের কর্মকর্তাসহ কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। ঘূর্ণিঝড় আঘাত হানলে ক্ষয়ক্ষতি যাতে কম হয় সে জন্য ব্যাপক প্রস্তুতি গ্রহন করা হয়েছে। বাগেরহাটের জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ জানান, এবার করোনা পরিস্থিতির মধ্যে ঘূর্ণিঝড় আঘাত হানতে যাওয়ায় জেলার আশ্রয় কেন্দ্রগুলোতে আগের মতো লোক গাদাগাদি করে রাখা যাবেনা। সবাইকে সামাজিক দূরত্ব বজায় রেখেই আশ্রয় কেন্দ্রগুলোতে রাখতে হবে। এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা নিতে জেলার সব উপজেলা নিবাহী কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যাদেরবিস্তারিত পড়ুন
পিরোজপুরে হোম কোয়ারেন্টে থাকা নারীর মৃত্যু
পিরোজপুরের নাজিরপুরে হোমকোয়ারেন্টাইনে থাকা বয়স্ক এক নারীর মৃত্যু হয়েছে। মৃত ওই নারীর বয়স ৭০ বছর সে জেলার সদর উপজেলার শিকদারমল্লিক গ্রামের কুমারচিরা গ্রামে বাসিন্দা ছিলেন। সোমবার রাতে নাজিরপুর উপজেলার শ্রীরামাকাঠী ইউনিয়নের বালিবাবলা গ্রামে তার ভগ্নিপতির বাড়িতে তার মৃত্যু হয়। নাজিরপুর উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার ফজলে বারী জানান, ওই নারী তার ভগ্নিপতির বাড়িতে গত এক মাস আগে বেড়াতে আসেন। কিন্তু ঢাকা থেকে আসা তার বোনের মেয়ে করোনা আক্রান্ত হিসাবে সনাক্ত হওয়ায় গত ১৬ মে ওই বাড়িটি লকডাউন করা হয়। সোমবার সন্ধ্যার দিকে হঠাৎ শ্বাসকষ্ট দেখা দেয় পাশাপাশি তার ডায়েরিয়া শুরু হয়।বিস্তারিত পড়ুন
