প্রধান সূচি

পিরোজপুরে হোম কোয়ারেন্টে থাকা নারীর মৃত্যু

পিরোজপুরের নাজিরপুরে হোমকোয়ারেন্টাইনে থাকা বয়স্ক এক নারীর মৃত্যু হয়েছে। মৃত ওই নারীর বয়স ৭০ বছর সে জেলার সদর উপজেলার শিকদারমল্লিক গ্রামের কুমারচিরা গ্রামে বাসিন্দা ছিলেন। সোমবার রাতে নাজিরপুর উপজেলার শ্রীরামাকাঠী ইউনিয়নের বালিবাবলা গ্রামে তার ভগ্নিপতির বাড়িতে তার মৃত্যু হয়।
নাজিরপুর উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার ফজলে বারী জানান, ওই নারী তার ভগ্নিপতির বাড়িতে গত এক মাস আগে বেড়াতে আসেন। কিন্তু ঢাকা থেকে আসা তার বোনের মেয়ে করোনা আক্রান্ত হিসাবে সনাক্ত হওয়ায় গত ১৬ মে ওই বাড়িটি লকডাউন করা হয়। সোমবার সন্ধ্যার দিকে হঠাৎ শ্বাসকষ্ট দেখা দেয় পাশাপাশি তার ডায়েরিয়া শুরু হয়। এ খবর শুনে সাথে সাথেই হাসপাতালের ৩ সদস্যের একটি চিকিৎসক দল ওই নারীর চিকিৎসার জন্য সেখানে পাঠানো হয়। হোমকোয়ারেন্টাইনে থাকা ওই নারী করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন। তার নমুনা সংগ্রহ করা হয়েছে। ওই বাড়ির সবাই হোমকোয়ারেন্টাইনে রয়েছেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial