প্রধান সূচি

পিরোজপুরে সাংবাদিকদের ঈদ উপহার দিলেন জেলা পরিষদ চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজ

করোনা পরিস্থিতিতে ঈদুল ফিতরকে সামনে রেখে পিরোজপুরে কর্মরত সংবাদকর্মীদের পাশে দাঁড়িয়েছেন পিরোজপুর জেলা পরিষদ চেয়ারম্যান, দৈনিক পিরোজপুর কন্ঠ পত্রিকার সম্পাদক মন্ডলীর সভাপতি ও পিরোজপুর প্রেসক্লাবের সদস্য মো. মহিউদ্দিন মহারাজ।
তিনি পিরোজপুর প্রেসক্লাবের সদস্যদের ঈদের শুভেচ্ছা উপহার হিসেবে দুই লাখ ৫০ হাজার টাকা আর্থিক অনুদান দিয়েছেন।
এছাড়া জেলা পরিষদের মাধ্যমে তিনি পিরোজপুর প্রেসক্লাবসহ জেলার প্রতিটি উপজেলা প্রেসক্লাবের সদস্যদের হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক, হ্যান্ডওয়াশ, হ্যান্ডগ্লোভস দিয়েছেন।
এ বিষয়ে জেলা পরিষদ চেয়ারম্যান মো মহিউদ্দিন মহারাজ বলেন, বর্তমান পরিস্থিতিতে সাংবাদিকরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছে। বিশেষ করে মাঠ পর্যায়ে কর্মরত বিভিন্ন ইলেক্টনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের নানা প্রতিকূলতা ও ঝুঁকির মধ্য দিয়ে কাজ করতে হচ্ছে। পিরোজপুর প্রেসক্লাবের একজন সদস্য হিসেবেও প্রেসক্লাবের সদস্যদের জন্য আমারও কিছু করণীয় রয়েছে। তাই প্রেসক্লাব সদস্যদের পাশে থেকে ঈদের শুভেচ্ছা উপহার দিয়েছি।
এর আগে করোনা পরিস্থিতির কারণে পিরোজপুর প্রেসক্লাবের সদস্যদের জন্য দুই লাখ টাকার অনুদান দেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ. ম. রেজাউল করিম এমপি।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial