Sunday, May 17th, 2020
পিরোজপুরে নতুন ৪ জন করোনা রোগী শনাক্ত
পিরোজপুরে আরও ৪ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। নতুন আক্রান্তদের মধ্যে দুই জন ভান্ডারিয়া উপজেলায় এবং মঠবাড়িয়া উপজেলায় দুই জন। রবিবার রাতে এদের করোনা পজেটিভ রিপোর্ট এসেছে। পিরোজপুর জেলা স্বাস্থ্য বিভাগ এটি নিশ্চিত করেছে। এ নিয়ে জেলায় কোভিড-১৯ রোগী হলো ৩৮ জন। আক্রান্তদের এলাকায় রাতেই প্রশাসনের কর্মকর্তারা গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছেন বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. মো. হাসনাত ইউসুফ জাকি। করোনা আক্রান্তদের মধ্যে পিরোজপুর সদর উপজেলায় ১৩ জন, ভান্ডারিয়া উপজেলায় ১১ জন, মঠবাড়িয়া উপজেলায় ৭ জন, কাউখালী উপজেলায় ১ জন, নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলায় ২ জন, ইন্দুরকানী উপজেলায় ৩ জনবিস্তারিত পড়ুন
করোনা ভাইরাস প্রতিরোধে বাগেরহাটের পোশাকের দোকান বন্ধ
করোনা ভাইরাস প্রতিরোধে বাগেরহাট শহরের সকল পোশাক, জুতা ও কসমেটিক্স এর দোকান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। রবিবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা করোনাভাইরাস প্রতিরোধ কমিটির জরুরী সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। অতিরিক্ত জেলা প্রশাসক মো. কামরুল ইসলামের সভাপতিত্বে জরুরী সভায় বাগেরহাটের সিভিল সার্জন ডা. কেএম হুমায়ুন কবির, পৌরসভার মেয়র খান হাবিবুর রহমান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন, বাগেরহাট চেম্বার অব কমার্সের সভাপতি শেখ লিয়াকত হোসেন, কাড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ বশিরুল ইসলামসহ বাগেরহাট চেম্বার অব কমার্সের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় উপস্থিত সকলের সিদ্ধান্তক্রমে পরবর্তী নির্দেশবিস্তারিত পড়ুন
বাংলাদেশের সমুদ্রসীমায় অবৈধ মৎস্য আহরণ যেকোন মূল্যে বন্ধ করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, বাংলাদেশের সমুদ্রসীমায় ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত ৬৫ দিন সকল প্রকার নৌযান কর্তৃক সকল প্রকার মৎস্য ও ক্রাস্টাশিয়ান্স (চিংড়ি, লবস্টার, কাটল ফিস প্রভৃতি) আহরণ নিষিদ্ধ। এ সময় বিদেশী বা দেশী মৎস্য আহরণকারীদের অবৈধ মৎস্য আহরণ যেকোন মূল্যে বন্ধ করতে হবে। দেশের অর্থনীতির জন্য, মানুষের পুষ্টি বৃদ্ধির জন্য এটা করতে হবে। রবিবার সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সমুদ্রে ৬৫ দিন মৎস্য আহরণ নিষিদ্ধকাল কার্যকরভাবে বাস্তবায়নে আয়োজিত অনলাইন সভায় সভাপতির বক্তব্যে মন্ত্রী এসব কথা জানান। সভায় মৎস্য ও প্রাণিসম্পদ সচিববিস্তারিত পড়ুন
ধেয়ে আসছে ঘূর্ণিঝড় আম্পান :পিরোজপুরে প্রস্তুতিমূলক সভা
ধেয়ে আসছে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘আম্পান’। রবিবার সকালে এটি বঙ্গোপসাগরের আরও উত্তর-পশ্চিমে এগিয়ে এসেছে। ফলে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ২ নম্বর সতর্কতার মাত্রা বাড়িয়ে ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার সব নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে এবং সেই সঙ্গে গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে। রবিবার সকালে বিশেষ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘আম্পান’ সামান্য উত্তর-পশ্চিম দিকেবিস্তারিত পড়ুন
দেশে ফেরার দাবিতে বিক্ষোভে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের ভারতীয় শ্রমিকরা
বাড়ি ফেরাসহ বিভিন্ন দাবিতে দ্বিতীয় বারের মত বিক্ষোভ করছে বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের কর্মরত ভারতীয় শ্রমিকরা। রবিবার (১৭ মে) বেলা ১২টার দিকে নিরাপত্তাকর্মীদের বাঁধা উপেক্ষা করে নির্মানাধীন বিদ্যুৎ কেন্দ্র থেকে বের হয়ে পায়ে হেটে রওনা হলে খুলনা-মোংলা মহাসড়কের বাবুর বাড়ির মোড়ে পৌঁছালে তাদের গতিরোধ করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ওই মোড়েই তারা বিক্ষোভ করতে থাকেন। এক পর্যায়ে দুপুর দুইটার দিকে তাপবিদ্যুৎ কেন্দ্রের কর্তৃপক্ষ ও পুলিশ প্রশাসনের জেলার শীর্ষ কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে তাদেরকে বুঝিয়ে সড়ক থেকে পাশে সরিয়ে দেন। সেখানে দফায় দফায়ে আলোচনা চলছে। এর আগে গত ৪মে একই দাবিতে ভারতীয় কয়েক’শবিস্তারিত পড়ুন
পিরোজপুরে সাংবাদিকদের ঈদ উপহার দিলেন জেলা পরিষদ চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজ
করোনা পরিস্থিতিতে ঈদুল ফিতরকে সামনে রেখে পিরোজপুরে কর্মরত সংবাদকর্মীদের পাশে দাঁড়িয়েছেন পিরোজপুর জেলা পরিষদ চেয়ারম্যান, দৈনিক পিরোজপুর কন্ঠ পত্রিকার সম্পাদক মন্ডলীর সভাপতি ও পিরোজপুর প্রেসক্লাবের সদস্য মো. মহিউদ্দিন মহারাজ। তিনি পিরোজপুর প্রেসক্লাবের সদস্যদের ঈদের শুভেচ্ছা উপহার হিসেবে দুই লাখ ৫০ হাজার টাকা আর্থিক অনুদান দিয়েছেন। এছাড়া জেলা পরিষদের মাধ্যমে তিনি পিরোজপুর প্রেসক্লাবসহ জেলার প্রতিটি উপজেলা প্রেসক্লাবের সদস্যদের হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক, হ্যান্ডওয়াশ, হ্যান্ডগ্লোভস দিয়েছেন। এ বিষয়ে জেলা পরিষদ চেয়ারম্যান মো মহিউদ্দিন মহারাজ বলেন, বর্তমান পরিস্থিতিতে সাংবাদিকরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছে। বিশেষ করে মাঠ পর্যায়ে কর্মরত বিভিন্ন ইলেক্টনিক ও প্রিন্ট মিডিয়ায়বিস্তারিত পড়ুন
কাউখালীতে গ্রামে গ্রামে গিয়ে মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা বিতরণ
পিরোজপুরের কাউখালীতে করোনাভাইরাস এর কারণে মানুষকে ঘরে রাখার লক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং মুক্তিযোদ্ধা সংসদের সহযোগিতায় গ্রামে গ্রামে গিয়ে মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতার টাকা বিতরণ করছে সোনালী ব্যাংক কাউখালী শাখা। রবিবার কেউন্দিয়া ও শাহাপুরা গ্রামের বীর মুক্তিযোদ্ধাদের হাতে সম্মানী ভাতা তুলে দেন উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ মিঞা মনু ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. খালেদা খাতুন রেখা। এসময় উপস্থিত ছিলেন সোনালী ব্যাংকের ব্যবস্থাপক রতন কান্তি ঢালী, জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শাহ আলম নসু, মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আলী হোসেন তালুকদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জি. এম সাইফুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মহসিনবিস্তারিত পড়ুন
পিরোজপুরে গরু চুরির অভিযোগে তিন যুবককে গণপিটুনী
পিরোজপুরে গরু চুরির অভিযোগে তিন যুবককে গণপিটুনী দিয়ে আহত করার ঘটনা ঘটেছে। শনিবার রাত ১১টার দিকে শহরতলীর ভাইজোড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলো নাসিম (২১), মিল্লাত (২২) এবং জসিম (৩০)। এলাকাবাসী সূত্রে জানা গেছে, শনিবার রাত সাড়ে ১০টার দিকে মুখ বাঁধা অবস্থায় ৩/৪ জন লোক ভাইজোড়া এলাকার ইদ্রিস খানের বাড়ি থেকে একটি গরু চুরি করে নিয়ে যাওয়ার সময় ইদ্রিস খান টের পেয়ে ডাক চিৎকার দেয়। তার ডাক চিৎকারে এলাকার লোকজন তাদের ধাওয়া করে গণপিটুনী দিয়ে পুলিশে খবর দেয়। পুলিশ এসে আহতদের একটি বাড়ি থেকে উদ্ধার করে। এ বিষয়ে ভাইজোড়াবিস্তারিত পড়ুন
