স্বরূপকাঠীতে ১১০ জন মুক্তিযোদ্ধাদের মাঝে নগদ অর্থ বিতরণ
নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলায় করোনা সমস্যায় ঘরে থাকা ১১০ জন মুক্তিযোদ্ধাদের মাঝে নগদ ১ লাখ ১০ হাজার টাকা বিতরণ করা হয়েছে। প্রতিজনকে ১ হাজার টাকা করে প্রদান করা হয়।
মুক্তিযোদ্ধা সংসদের প্রশাসক ও ইউএনও সরকার আব্দুল্লাহ আল মামুন বাবু’র ব্যবস্থাপনায় সংসদের নিজস্ব তহবীল থেকে ওই অর্থ বিতরণ করা হয়।
মঙ্গলবার সকালে সাব রেজিষ্ট্রি অফিস চত্তরে বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন সহকারী কমিশনার (ভূমি) মো. রফিকুল হক।
উপজেলার ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় ঘুরে ওই অর্থ বিতরণকালে উপস্থিত ছিলেন, সাবেক কমান্ডার কাজী সাখাওয়াৎ হোসেন, মো. হারুন অর রশিদ, সাবেক অর্থ কমান্ডার সাংবাদিক মো.নজরুল ইসলাম প্রমুখ।
Please follow and like us:
« চিতলমারীতে উপজেলা ছাত্রলীগের স্বেচ্ছাশ্রমে ৩ বর্গাচাষির ধান কর্তন (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) সুন্দরবনে হরিণ, হরিণের মাংস, ফাদ, ও ট্রলারসহ আটক ৩ »
