প্রধান সূচি

Tuesday, May 5th, 2020

 

ভান্ডারিয়ায় জাটকা বিরোধী অভিযানে কোষ্টগার্ডের সাথে জেলেদের সংর্ঘষ ॥ কোষ্টগার্ডের গুলিতে ৩ জেলে গুলিবিদ্ধ

পিরোজপুরের ভান্ডারিয়ায় জাটকা বিরোধী অভিযানকালে কোষ্টগার্ডের সাথে জেলেদের সংর্ঘষের ঘটনা ঘটেছে। এসময় কোষ্টগার্ডের গুলিতে তিন জেলে গুলিবিদ্ধ হওয়াসহ আরও ৭ জন আহত হয়েছে। মঙ্গলবার ভান্ডারিয়ার উপজেলার কঁচা ও বলেশ্বর নদীর হরিণপালা-তুষখালি মোহনা সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। পিরোজপুর জেলা মৎস্য কর্মকর্তা মো. আব্দুল বারি ঘটনার সত্যতা স্বীকার করে জানান, সকাল সাড়ে ১১টার দিকে নির্বাহী ম্যাজিষ্ট্রেট আবদুল্লাহ খাইরুল ইসলাম চৌধুরী এবং কোষ্টগার্ড ও পুলিশ সদস্যদের সাথে নিয়ে তিনি জাটকা ও ছোট পোনা মাছ নিধন বিরোধী অভিযানে যান। এসময় বলেশ্বর নদীতে জাটকা ও ছোট মাছ ধরার কাজে ব্যবহৃত বিভিন্ন ধরণের জাল আটকবিস্তারিত পড়ুন


কাউখালীতে সাঈদ মিঞা মনু’র ইফতার সামগ্রী বিতরণ

পিরোজপুরের কাউখালীতে মঙ্গলবার বিকেলে অতিদরিদ্র, দিনমজুর এবং করোনা ভাইরাসের সংক্রমণজনিত কারণে কর্মহীন হয়ে পড়া অস্বচ্ছল মানুষের মাঝে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি আবু সাঈদ মিঞা মনু’র ব্যক্তিগত উদ্যোগে সদর ইউনিয়ন পরিষদ চত্বরে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান আমিনুর রশীদ মিলটন, উপজেলা জাতীয়পার্টি জেপি’র সাধারণ সম্পাদক শাহআলম নসু, জেলা পরিষদের সদস্য জাহাঙ্গীর হোসেন প্রমূখ। উল্লেখ্য, ইতিপূর্বে, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি আবু সাঈদ মিঞা মনু ব্যক্তিগত উদ্যোগে কাউখালী উপজেলার ৫টি ইউনিয়নের ৯ হাজার  অসহায় ওবিস্তারিত পড়ুন


কাউখালীতে ডক্টরস সেফটি চেম্বার

পিরোজপুরের কাউখালীতে করোনাভাইরাস (কোভিড-১৯) বহন করে আসা কোনো রোগীর মাধ্যমে যাতে হাসপাতালের চিকিৎসক, সেবিকা এবং ষ্টাফ ঝুঁকির মধ্যে না পড়েন এবং যাতে রোগীরা সুরক্ষিত থাকে সেজন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার ও রোগী নিরাপদে থেকে চিকিৎসা সেবা প্রদানের জন্য ‘ডক্টরস সেফটি চেম্বার’ চালু হয়েছে। উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ মিঞা মনু’র ব্যক্তিগত উদ্যোগে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ‘ডক্টরস সেফটি চেম্বার’ চালু হয়েছে। মঙ্গলবার বিকেলে চেম্বার চালু করার সময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ মিঞা মনু, উপজেলা নির্বাহী অফিসার মোছা. খালেদা খাতুন রেখা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো.বিস্তারিত পড়ুন


ভান্ডারিয়ায় সাংবাদিকদের অর্থ সহায়তা দিয়েছেন উপজেলা চেয়ারম্যান মিরাজুল ইসলাম

পিরোজপুরের ভান্ডারিয়ায় কর্মরত সাংবাদিকদের অনুদান হিসেবে অর্থ সহায়তা দিয়েছেন ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান ও ভান্ডারিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম। তিনি ভান্ডারিয়া প্রেসক্লাবের সভাপতি ও পিরোজপুর থেকে প্রকাশিত দৈনিক পিরোজপুর কন্ঠের প্রকাশক। ভান্ডারিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও এটিএন বাংলার জেলা প্রতিনিধি শফিকুল ইসলাম মিলন অনুদানের বিষয়টি নিশ্চিত করেছেন। শফিকুল ইসলাম মিলন জানান, উপজেলা চেয়ারম্যান মিরাজুল ইসলাম মঙ্গলবার সাংবাদিক ও সংবাদপত্র কর্মীদের ২ লাখ টাকা অনুদান সহায়তা দিয়েছেন। এর আগে তিনি প্রেসক্লাবের ভবন নির্মানের জন্য ৫ লাখ টাকা দিয়েছেন। মিরাজুল ইসলামের বাড়ী উপজেলার তেলীখালী ইউনিয়নে। তার বাবা আলহাজ শাহাদাৎ হোসেনবিস্তারিত পড়ুন


পাইকগাছায় বনবিবির উদ্যোগে খাদ্যসহায়তা প্রদান

করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে পাইকগাছার কর্মহীন দরিদ্র ৪০টি পরিবারের মধ্যে পরিবেশবাদী সংগঠন বনবিবির উদ্যোগে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। পাইকগাছার গদাইপুর ইউনিয়নের কর্মহীন দরিদ্র পরিবারের মাঝে মঙ্গলবার সকাল ১১টায় হিতামপুর বোয়ালিয়া মালোপাড়ায় প্রধান অতিথি হিসেবে উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর উদয় কুমার মন্ডল খাদ্য সহায়তা প্রদান করেন। পরিবেশবাদী সংগঠন বনবিবির সভাপতি সাংবাদিক প্রকাশ ঘোষ বিধানের সভাপতিত্বে খাদ্য সহায়তা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সংগঠনের সাধারণ সম্পাদক আশিস রায় চৌধুরী মিন্টু, বোয়ালিয়া মালোপাড়া মন্দির কমিটির সাধারণ সম্পাদক শংকর বিশ্বাস, বনবিবির সদস্য কবি মাধুরী রানী সাধু, রোজি ইসলাম, রফিকুল ইসলাম রিপন প্রমুখ। দুপুরে নতুন বাজার কার্যালয়েবিস্তারিত পড়ুন


স্বরূপকাঠীতে তিন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলায় দোকানে পণ্যের মোড়কে বিক্রয় মূল্য না থাকা ও মূল্য তালিকা প্রদর্শন না করায় তিন ব্যবসা প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক খোন্দকার আনোয়ার হোসেনের (উপ-সচিব) নেতৃত্বে সহকারি পরিচালক মো. শাহ শোয়াইব মিয়া ও সুমি রানী মিত্র ওই অভিযান পরিচালনা করেন। অভিযানে পুলিশের সহায়তায় পৌর শহরের জগন্নাথকাঠি বন্দরে সিকদার ষ্টোরকে ৫ হাজার টাকা, পপুলার ষ্টোরকে ৫ হাজার ও মাতৃভান্ডার ষ্টোরকে ৫ হাজার টাকাসহ সর্বমোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় সেনিটারী ইন্সেপক্টর শেখবিস্তারিত পড়ুন


সুন্দরবনে হরিণ, হরিণের মাংস, ফাদ, ও ট্রলারসহ আটক ৩

সুন্দরবন থেকে জীবিত হরিণ, হরিণের মাংস, হরিণ শিকারের ফাঁদ, ট্রলার ও নৌকাসহ তিন হরিণ শিকারিকে আটক করেছে বনবিভাগ। মঙ্গলবার সকালে পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের টিয়ারচর এলাকা থেকে এদেরকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৩০ কেজি হরিণের মাংস উদ্ধার করে। আটককৃতরা হলেন, বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার তারুকের চরদোয়ানী গ্রামের জয়নাল খার ছেলে আবুল খা (৪২), একই উপজেলার কাঠালতলীর বকুলতলা গ্রামের হরিপদ মিস্ত্রীর ছেলে সঞ্জয় মিস্ত্রী (৩২) ও খুলনা জেলার দাকোপ উপজেলার পানখালী গ্রামের মালেক শেখের ছেলে আসাদুল শেখ (২৫)। আটককৃতরা শীর্ষ চোরা শিকারি মালেক গোমস্তার দলের সদস্য বলে জানিয়েছেনবিস্তারিত পড়ুন


স্বরূপকাঠীতে ১১০ জন মুক্তিযোদ্ধাদের মাঝে নগদ অর্থ বিতরণ

নেছারাবাদ  (স্বরূপকাঠী) উপজেলায় করোনা সমস্যায় ঘরে থাকা ১১০ জন মুক্তিযোদ্ধাদের মাঝে নগদ ১ লাখ ১০ হাজার টাকা বিতরণ করা হয়েছে। প্রতিজনকে ১ হাজার টাকা করে প্রদান করা হয়। মুক্তিযোদ্ধা সংসদের প্রশাসক ও ইউএনও সরকার আব্দুল্লাহ আল মামুন বাবু’র ব্যবস্থাপনায় সংসদের নিজস্ব তহবীল থেকে ওই অর্থ বিতরণ করা হয়। মঙ্গলবার সকালে সাব রেজিষ্ট্রি অফিস চত্তরে বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন সহকারী কমিশনার (ভূমি) মো. রফিকুল হক। উপজেলার ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় ঘুরে ওই অর্থ বিতরণকালে উপস্থিত ছিলেন, সাবেক কমান্ডার কাজী সাখাওয়াৎ হোসেন, মো. হারুন অর রশিদ, সাবেক অর্থ কমান্ডার সাংবাদিক মো.নজরুলবিস্তারিত পড়ুন


চিতলমারীতে উপজেলা ছাত্রলীগের স্বেচ্ছাশ্রমে ৩ বর্গাচাষির ধান কর্তন

বাগেরহাটের চিতলমারীতে করোনা দুর্যোগের কারণে ধান কাটা শ্রমিকের প্রকট সংকট থাকায় স্বেচ্ছাশ্রমের মাধ্যমে ৩ জন বর্গাচাষির সাড়ে ৩ বিঘা জমির ধান কেটে ঘরে তুলে  দিয়েছেন চিতলমারী উপজেলা ছাত্রলীগের অর্ধশতাধিক নেতাকর্মী। বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিনের নির্দেশে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলামের নের্তৃত্বে উমাজুরি গ্রামের ভবতোষ বাগচী, সুব্রত মন্ডল ও মাসুম মোল্লার মোট সাড়ে ৩ বিঘা জমির ধান কেটে ঘরে তুলে দেন। মঙ্গলবার সকাল ১০টায় এ ধান কাটা কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অশোক কুমার বড়াল ও উপজেলা নির্বাহী অফিসার মো. মারুফুল আলম। এসময় উপস্থিত ছিলেন উপজেলাবিস্তারিত পড়ুন


বাগেরহাটে কলেজ শিক্ষকের বিরুদ্ধে দিনমজুরের ৪ শতাধিক ফলজ গাছ কেটে ফেলার অভিযোগ

বাগেরহাটের কচুয়ায় জমি নিয়ে বিরোধের জেরে দিনমজুরের চার শতাধিক সুপারি ও বিভিন্ন ফল গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে কলেজ শিক্ষক গৌতম মন্ডলের বিরুদ্ধে। সোমবার দিবাগত রাতে কচুয়া উপজেলার বড় আন্ধার মানিক গ্রামের ধীরেন্দ্রনাথ মাতার ৪৪ শতক জমির উপর লাগানো এসব গাছ কাটা হয়। এতে ধীরেন্দ্রনাথের কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়েছে। কলেজ শিক্ষক গৌতম মন্ডলের নেতৃত্বে কয়েকজন এই অমানবীয় কাজ করেছেন বলে অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্থ ধীরেন্দ্রনাথ মাতার স্ত্রী রঞ্জু রানী মাতা। এর আগেও দুই বার এভাবে একই জমির গাছ কেটে ফেলেছে গৌতমরা। অভিযুক্ত গৌতম মন্ডল কচুয়া উপজেলার একটি কলেজের হিসাব বিজ্ঞানবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial