প্রধান সূচি

কাউখালীতে ৪ ব্যবসায়ীকে জরিমানা

পিরোজপুরের কাউখালী উপজেলায় সরকারি নির্দেশনা অমান্য করায় ৪ ব্যবসায়ীকে ৯৯ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

শুক্রবার সকালে কাউখালীর দক্ষিন বাজার ও চিরাপাড়ায় সরকারি আদেশ অমান্য করে সাপ্তাহিক হাটের দিনে ব্যবসা পরিচালনা করায় ৪ ব্যবসায়ীকে জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোছা. খালেদা খাতুন রেখা।

জানা গেছে, সংক্রামণ রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ভোক্তা অধিকার আইনের বিভিন্ন ধারায় দক্ষিন বাজারে ব্যবসায়ী এস. এম. হান্নান মিয়াকে ৭০ হাজার টাকা, ব্যবসায়ী সনজিব কুন্ডুকে ২৫ হাজার টাকা এবং চিরাপাড়ায় ব্যবসায়ী রফিকুল ইসলাম ও শাওনকে ৪ হাজার টাকা জরিমানা মোট ৯৯ হাজার টাকা জরিমানা করা হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial