Friday, April 10th, 2020
ছুটি বাড়ল ২৫ এপ্রিল পর্যন্ত : সন্ধ্যা ৬টার পর বের হলে ব্যবস্থা
বৈশ্বিক মহামারি করোনাভাইরাস (কোভিড-১৯) সংকটে সরকারি ছুটি আগামী ২৫ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে এ নিয়ে চতুর্থবারের মতো সাধারণ ছুটি বাড়ানো হল। শুক্রবার বিকেলে ছুটি বাড়ানোর প্রজ্ঞাপন জারি করা হয়। ছুটির এই সময় ঘরে থাকার জন্য বলা হয়েছে। সন্ধ্যা ৬টার পর বাইরে বের হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব (বিধি-৪) কাজী মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত ছুটি বাড়ানোর প্রজ্ঞাপনে বলা হয়েছে, দেশব্যাপী করোনাভাইরাস রোগ মোকাবিলা এবং এর ব্যাপক বিস্তার রোধকল্পে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২৪ মার্চ, ১ ও ৫ এপ্রিল প্রজ্ঞাপনে ঘোষিত সাধারণবিস্তারিত পড়ুন
অবশেষে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে কোয়ারেন্টাইন : গ্রেফতার-১
নারায়নগঞ্জ থেকে স্বরূপকাঠিতে আসা ১৮ ব্যক্তিকে নিয়ে হামলা-মামলা
নারায়নগঞ্জ থেকে মালবাহী ট্রলারে স্বরূপকাঠিতে ফিরে আসা ১৮ ব্যক্তিকে নানা প্রতিবন্ধকতা শেষে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে কোয়ারেন্টাইন করা হয়েছে। ট্রলার টিকে আটক রাখা হয়েছে। এর আগে ওই ব্যক্তিদের উপজেলার কাটাপিটানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম সাইক্লোন শেল্টারে কোয়ারেন্টাইন করাকে কেন্দ্র করে বৃহস্পতিবার বিকেলে এলাকাবাসীর হামলায় ইউপি চেয়ারম্যান, মেম্বার, পুলিশ, সাংবাদিকসহ ৬ জন আহত হয়। আহতদের ৩ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় আহত সাংবাদিক গোলাম মোস্তফা বাদী হয়ে ৯ জনকে আসামী করে থানায় মামলা দায়ের করেছেন। একজনকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার বিবরণে জানা গেছে,বিস্তারিত পড়ুন
বাগেরহাটে করোনাভাইরাস প্রতিরোধে জীবাণুনাশক স্প্রে কর্মসূচি
বাগেরহাটে করোনাভাইরাস সংক্রমন থেকে রক্ষা পেতে জীবাণুনাশক স্প্রে কর্মসূচি পালিত হয়েছে। শুক্রবার দুপুরে ফকিরহাট উপজেলার কাটাখালী মোড় থেকে সড়কে এ জীবানুনাশক স্প্রে করা হয়। বাংলাদেশ ট্যাংকলরী মালিক সমিতির আয়োজেনে ৪৫টি ট্যাংকলড়ীতে ফকিরহাট, মোল্লারহাট, চিতলমারী, বাগেরহাট পৌরসভা ও কচুয়া উপজেলার বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ন স্থানে এ জীবাণুনাশক স্প্রে করা হয়। এসময় উপস্থিত ছিলেন, ফকিরহাট উপজেলা চেয়ারম্যান স্বপন কুমার দাস, আওয়ামী লীগ নেতা ও বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিনের একান্ত সহকারী মো. ফিরোজুল ইসলাম, খুলনা সিটি কর্পোরেশন প্যানেল মেয়র মো. আমিনুল ইসলাম মুন্না, বাগেরহাট পৌরসভা মেয়র খান হাবিবুর রহমান, ফকিরহাটবিস্তারিত পড়ুন
চিতলমারীতে করোনা রোধে সেনাবাহিনীর সাবান ও মাস্ক বিতরণ
বাগেরহাটের চিতলমারীতে মহামারি করোনার সংক্রামণ ও বিস্তার রোধে পথচারীদের মাস্ক ও সাবান বিতরণ করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা। এসময় সেনাবাহিনীর সদস্যদের পক্ষ থেকে বিনাপ্রয়োজনে রাস্তায় বাজারঘাটে ঘোরাফেরার করার বিষয়ে জনসাধরণকে নিরুৎসাহিত করা হয়। শুক্রবার সকাল ১১টায় বাংলাদেশ সেনাবাহিনীর দুই প্লাটুন সদস্য চিতলমারী সদর বাজারসহ বিভিন্ন বাজারে টহল দেয়। এ সময় সেনাবাহিনীর সদস্যরা পথচারি ও ক্ষুদ্র ব্যবসায়ীদের হাতে মাস্ক ও সাবান তুলে দেন। একই সাথে মাইকিং করে সকলে ঘরে থাকার আহ্বান জানান। এ ব্যাপারে সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার মো. ইয়াহিয়া ভূইয়া সাংবাদিকদের জানান, তারা মহামারি করোনা প্রতিরোধে প্রাথমিকভাবে জনসাধরণকে মাইকিংসহ নানা ভাবে সচেতনবিস্তারিত পড়ুন
কাউখালীতে ৪ ব্যবসায়ীকে জরিমানা
পিরোজপুরের কাউখালী উপজেলায় সরকারি নির্দেশনা অমান্য করায় ৪ ব্যবসায়ীকে ৯৯ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। শুক্রবার সকালে কাউখালীর দক্ষিন বাজার ও চিরাপাড়ায় সরকারি আদেশ অমান্য করে সাপ্তাহিক হাটের দিনে ব্যবসা পরিচালনা করায় ৪ ব্যবসায়ীকে জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোছা. খালেদা খাতুন রেখা। জানা গেছে, সংক্রামণ রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ভোক্তা অধিকার আইনের বিভিন্ন ধারায় দক্ষিন বাজারে ব্যবসায়ী এস. এম. হান্নান মিয়াকে ৭০ হাজার টাকা, ব্যবসায়ী সনজিব কুন্ডুকে ২৫ হাজার টাকা এবং চিরাপাড়ায় ব্যবসায়ী রফিকুল ইসলাম ও শাওনকে ৪ হাজার টাকাবিস্তারিত পড়ুন
টুঙ্গিপাড়ায় করোনা রোগী সনাক্ত : চিতলমারী-টুঙ্গিপাড়া সীমান্ত লকডাউন
বাগেরহাটের চিতলমারী ও গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার সীমান্তবর্তী শেখ লুৎফর রহমান সেতু এলাকা লকডাউন করা হয়েছে। বৃহস্পতিবার টুঙ্গিপাড়ার উপজেলার গেমাডাঙ্গার গ্রামের একই পরিবারের দুই সদস্য কোভিড-১৯ এ আক্রান্ত হওয়ায় চিতলমারী উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদরে উদ্যোগে চিতলমারী ও টুঙ্গিপাড়ার সীমান্ত লকডাউন করা হয়। শুক্রবার সকাল ৯টায় চিতলমারী সীমান্তের মচন্দপুর ঘাট এলাকায় প্রশাসন ও স্থানীয় জনসাধরণের সহযোগিতায় চিতলমারী উপজেলা নির্বাহী অফিসার মো. মারুফুল আলম জরুরি পরিসেবা ব্যতিত সকল প্রকার যান চলাচল ও জনসাধরণের চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে রাস্তার ওপর বেরিকেট দিয়ে লকডাউন করে দেন। এসময় উপস্থিত ছিলেন চিতলমারী উপজেলা পরিষদ চেয়ারম্যানবিস্তারিত পড়ুন
কাউখালীতে উপজেলা চেয়ারম্যানের খাদ্য সহায়তা প্রদান
পিরোজপুরের কাউখালী উপজেলার ৫টি ইউনিয়নে করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া দরিদ্রদের জন্য খাদ্য সহায়তা নিয়ে উপজেলার এক প্রান্ত থেকে অপর প্রান্তে রাত দিন ঘুরে বেড়াচ্ছেন কাউখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা জাতীয় পার্টি (জেপি)’র সহ-সভাপতি আবু সাঈদ মিঞা মনু। তিনি উপজেলার বিভিন্ন গ্রামের ঘরে ঘরে গিয়ে তার ব্যক্তিগত তহবিল থেকে প্রায় ৪ হাজার পরিবারকেক খাদ্য সহায়তা হিসেবে চাল ডাল, আলু, সয়াবিন তেল, পেয়াজ, লবন প্যাকেট পৌঁছে দিচ্ছেন। বৃহস্পতিবার রাতে কাউখালী বাসস্ট্যান্ড এ উপজেলার করোনায় কর্মহী1ন হয়ে পড়া শতাধিক মোটর সাইকেল চালকদের মাঝে ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজিবিস্তারিত পড়ুন
