স্বরূপকাঠি পৌর এলাকায় ১০ টাকা কেজি দরে চাল বিক্রি শুরু
জেলার নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলায় ১০ টাকা কেজি দরে ভোক্তা প্রতি ৫ কেজি চাল বিক্রির কর্মসূচী শুরু হয়েছে। বৃহস্পতিবার স্বরূপকাঠি পৌর এলাকার শহীদ স্মৃতি কলেজ ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন টেম্পুষ্ট্যান্ডে চাল বিক্রি শুরু হয়।
এ সময় পৌর মেয়র মো. গোলাম কবির, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আব্দুল হামিদ প্রমুখ উপস্থিত ছিলেন।
পৗরসভার ২টি স্পটে ভোক্তাদের কাছে ২ মেট্রিক টন চাল এ কর্মসূচীর অধীনে ১০ টাকা কেজি দরে খোলা বাজারে বিক্রি হবে বলে জানান উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কে এম আব্দুল মন্নান মৃধা।
প্রতি সপ্তাহের রবি, মঙ্গল ও বৃহস্পতিবার এই তিনদিন ডিলারের মাধ্যমে ১০ টাকা কেজি দরে এ চাল বিক্রি হবে।
Please follow and like us:
« স্বরূপকাঠীতে তিন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা (পূর্ববর্তি সংবাদ)
