প্রধান সূচি

Thursday, April 9th, 2020

 

নাজিরপুরে চাল বিতরণে অনিয়ম ॥ ভ্রাম্যমান আদালতে দু’জনের কারাদন্ড

পিরোজপুরের নাজিরপুরে হতদরিদ্র পরিবারের ১০ টাকা কেজি দরে সরকারের খাদ্যবান্ধব ফেয়ার প্রাইজ কর্মসূচির চাল বিতরণে অনিয়ম ও কালো বাজারে বিক্রির চেষ্টার অভিযোগে আবুল কালাম ও মোস্তফা নামে দু’জনকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ওবায়দুর রহমান। দন্ডপ্রাপ্ত আবুল কালাম উপজেলার কলারদোয়ানিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য এবং মোস্তফা একই ইউনিয়নের ৮নং ওয়ার্ডের চৌকিদার। আজ বৃহস্পতিবার বিকেলে ওই ইউনিয়নের বৈঠাকাটা বাজারে সংশ্লিষ্ট ইউনিয়নের ওএমএস ডিলার মহসিনের গোডাউনে তল্লাশী করে ওই কর্মসূচীর ২৬ বস্তা চাল উদ্ধার করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদবিস্তারিত পড়ুন


একজন মানুষ যেভাবে বদলে দিয়েছে এক‌টি অঞ্চল !

ভাইরা‌সের বিরু‌দ্ধে প্রতিরক্ষা ব্যবস্থায় কি কর‌তে হ‌বে সে সম্প‌র্কে অ‌ধিকাংশ জেলার ধারনা খুব একটা স্পষ্ট নয়। ত‌বে ‌সারা দে‌শে স‌ত্যিকার অ‌র্থে ভাইরা‌সের বিরু‌দ্ধে যেসব অঞ্চল স‌র্বোচ্চ সুরক্ষা ব্যবস্থা গ্রহন করে‌ছে, তার ম‌ধ্যে ভান্ডা‌রিয়া অন্যতম। তা‌দের অভূতপূর্ব কার্যক্রম অন্যান্য অঞ্চ‌ল এবং স্থানীয় সরকা‌রের জন্য এক‌টি সুন্দরতম দৃষ্টান্ত হ‌তে পা‌রে। উ‌ল্লেখ‌যোগ্য যে ১১টি কার্যক্রম তা‌দের অন্য‌দের থে‌কে আলাদা ক‌রে‌ছে, সে‌টি দে‌খে নেয়া যাক: ১. ভান্ডা‌রিয়া উপ‌জেলায় প্র‌বে‌শের ৮টি পথ আ‌ছে। এই প‌থগু‌লো‌তে চেক পোস্ট ব‌সে‌ছে। দে‌শে সংক্রম‌নের প্রাথ‌মিক পর্যায় থে‌কে এসব পথ ব্যবহার ক‌রে যেসব যানবাহন শহ‌রে ঢু‌কে‌ছে, প্র‌ত্যেকটি বাহন জীবানুশাসক স্প্রেবিস্তারিত পড়ুন


মাছ, মাংস, দুধ ও ডিম উৎপাদন অব্যাহত রাখতে সরকার সকল প্রকার সহযোগিতা প্রদান করবে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

করোনাভাইরাসের প্রাদুর্ভাবকালীন মাছ, মাংস, দুধ ও ডিম উৎপাদন অব্যাহত রাখতে সরকার সকল প্রকার সহযোগিতা প্রদান করবে বলে আশ্বাস প্রদান করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম। এ সময় মাছ, মাংস, দুধ ও ডিম উৎপাদন অব্যাহত রাখার জন্য সংশ্লিষ্টদের আহ্বানও জানান মন্ত্রী। করোনা সংকটে জনসচেতনতা তৈরীর উদ্দেশ্যে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের লাইভস্টক ও ডেইরি উন্নয়ন প্রকল্পের আওতায় নির্মিত এক ভিডিও বার্তায় মন্ত্রী এ আশ্বাস প্রদান করেন। ভিডিও বার্তাটি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারের জন্য ৮ এপ্রিল উন্মুক্ত করা হয়। ভিডিও বার্তায় মন্ত্রী শ ম রেজাউল করিম করোনাভাইরাস থেকেবিস্তারিত পড়ুন


বাগেরহাটে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিতে সেনা ও নৌ বাহিনীর অভিযান

বাগেরহাটে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে সেনা ও নৌ বাহিনী জেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করছে। এছাড়া জেলা প্রশাসন ও পুলিশ সকাল থেকে জেলার বিভিন্ন পয়েন্টে চেকপোষ্ট বাসিয়েছে। এখানে জরুরী প্রয়োজন ছাড়া সকল ধরনের মটর সাইকেল, ইজি বাইক, সিএনজি, ব্যক্তিগত কার ইত্যাদি চলাচলের উপর নিষেধাজ্ঞা জারী করেছে। শুধুমাত্র রোগীবাগী এ্যাম্বুলেন্স, সাংবাদ সংগ্রহের গাড়ী, নিত্যপ্রয়োজনীয় ও জরুরী সেবা, খাদ্র সরবারাহ, করোনা প্রতিরোধ ও মানবিক সহায়তার কাজে নিয়োজিত এবং সরকারী যানবাহন সমূহু স্বাভাবিকভাবে চলমান থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে সকাল থেকে ট্রাফিক পুলিশ, উপজেলা ও জেলা প্রশাসন বিস্তারিত পড়ুন


স্বরূপকাঠি পৌর এলাকায় ১০ টাকা কেজি দরে চাল বিক্রি শুরু

জেলার নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলায় ১০ টাকা কেজি দরে ভোক্তা প্রতি ৫ কেজি চাল বিক্রির কর্মসূচী শুরু হয়েছে। বৃহস্পতিবার স্বরূপকাঠি পৌর এলাকার শহীদ স্মৃতি কলেজ ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন টেম্পুষ্ট্যান্ডে চাল বিক্রি শুরু হয়। এ সময় পৌর মেয়র মো. গোলাম কবির, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আব্দুল হামিদ প্রমুখ উপস্থিত ছিলেন। পৗরসভার ২টি স্পটে ভোক্তাদের কাছে ২ মেট্রিক টন চাল এ কর্মসূচীর অধীনে ১০ টাকা কেজি দরে খোলা বাজারে বিক্রি হবে বলে জানান উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কে এম আব্দুল মন্নান মৃধা। প্রতি সপ্তাহের রবি, মঙ্গল ও বৃহস্পতিবার এই তিনদিন ডিলারের মাধ্যমে ১০বিস্তারিত পড়ুন


স্বরূপকাঠীতে তিন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

জেলার নেছারাবাদ (স্বরূপকাঠী)উপজেলায় সরকারি বিধিনিষেধ অমান্য করে দোকান খোলা রাখার অপরাধে মিয়ারহাট বন্দরের তিন ব্যবসা প্রতিষ্ঠানকে ১০ হাজার ২শ’ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সরকার আবদুল্লা আল মামুন বাবু ও জেলা প্রশাসনের সহকারি কমিশনার  ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফজলুল হকের নেতৃত্বে পৃথক ভ্রাম্যমান আদালত ওই বন্দরে অভিযান চালিয়ে ব্যবসায়ী তরিককে ৫ হাজার, মহিউদ্দিনকে ৫ হাজার এবং মেহেদিকে ২০০ টাকা জরিমানা করেন।


বাগেরহাটে শিশুদের ক্রিকেট খেলা নিয়ে দ্বন্দ্বে প্রতিপক্ষের হামলায় নিহত-১

বাগেরহাটের চিতলমারীতে শিশুদের ক্রিকেট খেলার দ্বন্দ্বে প্রতিপক্ষের হামলায় বিপুল শেখ (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার গভীর রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিপুল শেখের মৃত্যু হয়। বুধবার রাত আটটার দিকে চিতলমারী উপজেলার বড়বাড়িয়া ইউনিয়নের পরাণপুর গ্রামে এই হামলার ঘটনা ঘটে। বৃহষ্পতিবার সকালে নিহতের ময়না তদন্ত খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে সম্পন্ন হয়েছে। তবে পুলিশ এই ঘটনায় জড়িত কাউকে এখনো গ্রেপ্তার করতে পারেনি। নিহত বিপুল শেখ চিতলমারী উপজেলার বড়বাড়িয়া ইউনিয়নের পরাণপুর  গ্রামের বাসিন্দা। চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর শরীফুল হক জানান, বুধবার সকালে চিতলমারী উপজেলার বড়বাড়িয়া ইউনিয়নেরবিস্তারিত পড়ুন


পিরোজপুরে মানসিক ভারসাম্যহীন ও ভবঘুরেদের খাবার দিলেন জেলা প্রশাসক

পিরোজপুর শহরের বিভিন্ন স্থানে মানসিক ভারসাম্যহীন ও ভবঘুরেদের খাবার দিয়েছেন পিরোজপুরের জেলা প্রশাসক। বৃহস্পতিবার রাত ১০টা থেকে ১২টা পর্যন্ত শহরের কৃষ্ণচুড়া মোড়, পুরাতন ডিসি অফিস, থানা সড়ক, সিও অফিস ও পুরাতন বাসস্ট্যান্ডসহ বিভিন্ন এলাকা ঘুরে এ খাবার বিতরণ করে জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন। করোনাভাইরাস সংক্রমণ রোধকল্পে শহরের হোটেল-রেঁস্তোরা বন্ধ থাকায় এসব ভারসাম্যহীন ও ভবঘুরেদের বর্তমানে না খেয়ে থাকতে হয়। তাই গত ৩ এপ্রিল থেকে স্থানীয় যুব সংগঠন “পিরোজপুর ইয়ূথ সোসাইটি” প্রতিদিন রাতে পিরোজপুর শহরের বিভিন্ন স্থানে মানসিক ভারসাম্যহীন ও ভবঘুরেদের রাতে ঘুরে ঘুরে খাবার বিতরণ করে আসছে।বিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial