পিরোজপুর পৌর এলাকায় ১০টাকা কেজি দরে চাল বিক্রি শুরু
পিরোজপুর পৌর এলাকায় ১০ টাকা কেজি দরে সপ্তাহে ভোক্তাপ্রতি ৫ কেজি চাল বিক্রির কর্মসূচি শুরু হয়েছে। রবিবার জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন এ কর্মসূচির উদ্বোধন করেন।
পৌরসভার ৯টি পয়েন্টে ৬ হাজার ভোক্তার কাছে প্রতি সপ্তাহে ৩০ মেট্রিকটন চাল আগামী জুন মাস পর্যন্ত কর্মসূচির অধীনে খোলা বাজারে বিক্রি হবে বলে জেলা খাদ্য নিয়ন্ত্রক সঞ্জিত চাকমা জানান। প্রতি সপ্তাহের রবি, মঙ্গল ও বৃহস্পতিবার এই তিন দিন ডিলারের মাধ্যমে ১০ টাকা কেজি দরের এ চাল মাস্টাররোলের মাধ্যমে বিক্রি করা হবে। একজন ট্যাগ অফিসারের তত্ত্বাবধানে প্রশাসন ও পুলিশ হ্রাসকৃত মূল্যে এই চাল বিক্রি তদারক করবে।
Please follow and like us:
« ৭২ হাজার ৭৫০ কোটি টাকার প্রণোদনা ঘোষণা (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) কাউখালীতে ভ্রাম্যমান প্রাণিস্বাস্থ্য সেবা চালু করলেন ইউএনও »
