প্রধান সূচি

Sunday, April 5th, 2020

 

১৪ এপ্রিল পর্যন্ত সরকারী ছুটি

করোনাভাইরাসের সংক্রমণ রোধে চলমান ছুটি আরও তিনদিন বাড়ানো হয়েছে। আগামী ১২ থেকে ছুটির মেয়াদ বাড়িয়ে ১৪ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। রবিবার দুপুরে জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করেছে। এর আগে সরকার ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত ছুটি ঘোষণা করে। পরে তা বাড়িয়ে ১১ এপ্রিল করা হয়। এখন আবার তা বাড়ানো হলো।


মোবাইল কোর্টে ৩ জনকে জরিমানা

প্রশাসন ব্যস্ত করোনা রোধে ॥ নাজিরপুরে দখল হচ্ছে সরকারী সম্পত্তি

করোনাভাইরাস পরিস্থিতি সামলাতে যখন প্রশাসন ব্যস্ত তখন সেই সুযোগ কাজে লাগিয়ে পিরোজপুরের নাজিরপুরে এক শ্রেনীর ভূমিদস্যুরা মেতেছে সরকারী সম্পত্তি দখলের মহোৎসবে। ইতোমধ্যে ভূমিদস্যুরা উপজেলার বিভিন্ন স্থানে অবৈধভাবে সরকারী সম্পত্তি দখল করে নিয়েছে এবং এ দখল প্রক্রিয়া অব্যহত রেখেছে। রবিবার সকালে সরেজমিনে উপজেলার মাটিভাঙ্গা ও সাতকাছিমায় উপস্থিত হয়ে সরকারী সম্পত্তি অবৈধভাবে দখলের ঘটনায় জড়িত থাকার অভিযোগে সোহেল, কাদের মোল্লা ও সাইদুল খান নামে ৩ জনকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৫৬ হাজার টাকা জরিমানা করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাহমি মো সায়েফ। অপরদিকে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ ওবায়দুর রহমান পরিচালিত ভ্রাম্যমান আদালতবিস্তারিত পড়ুন


করোনা পরিস্থিতি

পিরোজপুরে সেনাবাহিনীর প্রচারণা ॥ সামাজিক দুরত্ব না মানায় জরিমানা

পিরোজপুরে সামাজিক দূরত্বের আইন অমান্য করায় কয়েকজনকে জরিমানা করেছে সেনাবাহিনী ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট এর যৌথদল। এসময় করোনাভাইরাসের সংক্রমণ রোধের জন্য সামাজিক দুরত্ব নিশ্চিতে প্রচারণা চালিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা। রবিবার সকাল ১১টার দিকে পিরোজপুর শহরের গোপালকৃষ্ণ টাউন ক্লাব সড়ক এবং কাঁচা বাজারসহ বিভিন্ন স্থানে এ প্রচারণা চালানো হয়। এ সময় সাধারণ মানুষকে প্রয়োজন ব্যতিত বাহিরে ঘোরাফেরা না করার জন্য বলা হয়। সেনা সদস্যদের সাথে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। আইন অমান্য করায় এসময় কয়েকজনকে জরিমানা করে ভ্রাম্যমান আদালত। জেলার ভান্ডারিয়া বাজারে রবিবার উপজেলা প্রশাসনকে সহায়তাবিস্তারিত পড়ুন


কাউখালীতে ভ্রাম্যমান প্রাণিস্বাস্থ্য সেবা চালু করলেন ইউএনও

বাড়ির পোষা প্রাণিটি অথবা খামারের গরু অসুস্থ? পশু হাসপাতাল যাবার কোন দরকার নেই? এমন পরিস্থিতিতে পড়লে এখন থেকে আর চিন্তা নেই। হেল্পলাইনে কল করলেই বাসার দোরগোড়ায় এসে উপস্থিত হবে ভ্রাম্যমান প্রাণিস্বাস্থ্য সেবা। পিরোজপুরের কাউখালীতে করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ প্রতিরোধে ও গবাদি প্রাণি চিকিৎসা সেবা জনগনের দোরগোড়ায় পৌঁছে দিতে প্রথমবারের মত এমন সেবা নিয়ে এসেছে ভ্রাম্যমান প্রাণিস্বাস্থ্য সেবা’র গাড়ি। রবিবার সকালে কাউখালী উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে এ সেবা চালু করেন উপজেলা নির্বাহী অফিসার মোছা. খালেদা খাতুন রেখা। এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ মনু, উপজেলা আওয়ামী লীগেরবিস্তারিত পড়ুন


পিরোজপুর পৌর এলাকায় ১০টাকা কেজি দরে চাল বিক্রি শুরু

পিরোজপুর পৌর এলাকায় ১০ টাকা কেজি দরে সপ্তাহে ভোক্তাপ্রতি ৫ কেজি চাল বিক্রির কর্মসূচি শুরু হয়েছে। রবিবার জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন এ কর্মসূচির উদ্বোধন করেন। পৌরসভার ৯টি পয়েন্টে ৬ হাজার ভোক্তার কাছে প্রতি সপ্তাহে ৩০ মেট্রিকটন চাল আগামী জুন মাস পর্যন্ত কর্মসূচির অধীনে খোলা বাজারে বিক্রি হবে বলে জেলা খাদ্য নিয়ন্ত্রক সঞ্জিত চাকমা জানান। প্রতি সপ্তাহের রবি, মঙ্গল ও বৃহস্পতিবার এই তিন দিন ডিলারের মাধ্যমে ১০ টাকা কেজি দরের এ চাল মাস্টাররোলের মাধ্যমে বিক্রি করা হবে। একজন ট্যাগ অফিসারের তত্ত্বাবধানে প্রশাসন ও পুলিশ হ্রাসকৃত মূল্যে এই চালবিস্তারিত পড়ুন


৭২ হাজার ৭৫০ কোটি টাকার প্রণোদনা ঘোষণা

করোনা পরিস্থিতিতে অর্থনৈতিক ঝুঁকি মোকাবিলায় ৭২ হাজার ৭৫০ কোটি টাকার আর্থিক প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মোট পাঁচটি প্যাকেজের আওতায় এই প্রণোদনা প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এছাড়া ক্ষতিগ্রস্ত শিল্প প্রতিষ্ঠানকে ওয়ার্কিং ক্যাপিটাল হিসেবে ৯ শতাংশ সুদে ৩০ হাজার কোটি টাকার ঋণ সুবিধা দেওয়া হয়েছে। এর মধ্যে শিল্প প্রতিষ্ঠান মালিক ৪.৫ শতাংশ ভর্তুকি এবং সরকার ৪.৫ শতাংশ ভতুর্কি দেবে বলে জানিয়েছেন তিনি। রবিবার সকাল ১০টায় গণভবন থেকে সংবাদ সম্মেলনে তিনি এই প্যাকেজ ঘোষণা করেন। সংবাদ সম্মেলনে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের প্রেক্ষাপটে সার্বিক পরিস্থিতি এবং তা মোকাবিলায় সরকারের গৃহীত পদক্ষেপগুলো তুলে ধরেনবিস্তারিত পড়ুন


ইন্দুরকানীতে জেলা প্রশাসকের খাদ্য সহায়তা প্রদান

জেলার ইন্দুরকানী উপজেলার আবাসনের বাসিন্দাসহ শ্রমজীবি মানুষের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করেছেন পিরোজপুরের জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন। আবাসনের বাসিন্দারাসহ সাধারণ শ্রমজীবি মানুষ জেলা প্রশাসকের হাত থেকে ত্রাণ পেয়ে খুশি। রবিবার উপজেলার চন্ডিপুর হাইস্কুল মাঠে ও কলারণ জাপানি ব্রাক হাউজ মাঠে আবাসনের বাসিন্দা ও শ্রমজীবি মানুষের মাঝে খাদ্য সহয়তা বিতরণ করেন জেলা প্রশাসক আবু আলী মোহাম্মদ সাজ্জাদ হোসেন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান এডভোকেট এম. মতিউর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মুহাম্মদ আল মুজাহিদ, উপজেলা ভাইস চেয়ারম্যান রুহুল আমিন বাঘা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শফিকুল ইসলাম, ইউপিবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial