প্রধান সূচি

দোকানপাট খুলছে, চলছে রিক্সা ও ইজিবাইক

করোনাভাইরাস সংক্রমণ রোধে পিরোজপুরে সরকারী নির্দেশনা উপেক্ষিত

পিরোজপুরে করোনাভাইরাস সংক্রমণ রোধে ঘরে থাকা এবং দুরত্ব বজায় রেখে জরুরী প্রয়োজনে বের হওয়া সরকারী নির্দেশনা উপেক্ষিত হতে চলেছে। দিন যতই যাচ্ছে ততই যেন মানুষজন ঘরের বাইরে বের হতে শুরু করছে। নিয়মিত চলছে শহর, উপজেলাসহ ইউনিয়ন ও গ্রামীন হাটবাজারগুলো। আর দিন দিন এসব হাটবাজারে মানুষের উপস্থিতি ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সেনাবাহিনীসহ সরকারী-বেসরকারী দপ্তরসমূহ থেকে জনগণকে ঘরে থাকা, সামািজক দুরত্ব বজায় রাখাসহ করোনাভাইরাস প্রতিরোধে করনীয় সম্পর্কে প্রতিদিন মাইকিং, সচেতনতামূলক কার্যক্রম, কর্মহীন শ্রমজীবী ও  নিম্ন আয়ের লোকজনের জন্য খাদ্য সহায়তা প্রদান করে চললেও সাধারণ মানুষজন তাতে খুব একটা কর্নপাত করছেন না।
মঙ্গলবার সকাল থেকেই পিরোজপুর শহরের প্রধান বাজারে মানুষের ভীড় লেগেছিল চোখে পড়ার মত। এদিন শহরের ক্লাব রোডের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মার্কেটের মোবাইলের দোকান, টাবুনক্লাব মার্কেটের কয়েকটি ইলেকট্রনিক্স এর দোকানসহ শহরের বিভিন্ন এরাকায় বেশকিছু দোকান খোলা দেখা গেছে। এছাড়া শহরের ক্লাব রোড, ব্রীজ রোড, সদর রোড, সিও অফিস মোড় এলাকাসহ বিভিন্ন স্থানে ছিল মানুষের সমাগম।
এদিকে, সরকারী ঘোষণা পরে দুই-তিন দিন শহরে রিক্সা, ভ্যান, ইজিবাইক, টমটম চলাচল কিছুটা বন্ধ থাকলেও বর্তমানে এসব যানবাহন চলাচলের সংখ্যা অনেক বৃদ্ধি পেয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial