Tuesday, March 31st, 2020
জ্বর ও সর্দি-কাশি নিয়ে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু
ভান্ডারিয়ায় করোনা সন্দেহে ৫শ’ বাড়ি বাসিন্দারা হোম কোয়ারেন্টাইনে
মঙ্গলবার দুপুরে পিরোজপুরের ভান্ডারিয়ায় উপজেলার ধাওয়া ইউনিয়নের পূর্ব ধাওয়া গ্রামে জ্বর, সর্দি-কাশি ও গলা ব্যাথা নিয়ে সবুজ হাওলাদার (১৮) নামে এক যুবকের মৃত্যু মৃত্যু ঘটনায় করোনাভাইরাস আতঙ্কে ভুগছেন এলাকাবাসী। আর এ আতঙ্কে এলাকার অন্ততঃ ৫শ’ ঘরের বাসিন্দাদের সতর্ক করে দিয়ে তাদের হোমকোয়ারেন্টাইনে রাখা হয়েছে। পিরোজপুরের সিভিল সার্জন হাসানাত ইউসুফ জাকি বলেছেন, সবুজের শরীর থেকে রক্তসহ নমুনা সংগ্রহ করে এ মৃত্যু করোনাভাইরাসজনিত কি-না তা নিশ্চিত হতে পরীক্ষার জন্য ঢাকার আইইডিসিআরএ পাঠানো হয়েছে। জানা গেছে, ধাওয়া গ্রামের আব্দুল আজিজ হাওলাদারের ছেলে সবুজ স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয় থেকে গত এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল।বিস্তারিত পড়ুন
মৃত ব্যক্তির বাড়িসহ পাশের বাড়ি লকডাউন
করোনাভাইরাস উপসর্গ নিয়ে পিরোজপুরের ভান্ডারিয়ায় স্কুল ছাত্রের মৃত্যু
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দক্ষিণ ধাওয়া গ্রামে করোনাভাইরাস উপসর্গ নিয়ে আজ মঙ্গলবার দুপুরে সবুজ (১৮) নামের এক স্কুল ছাত্র মারা গেছে। সে দক্ষিণ পূর্ব ধাওয়া গ্রামের আব্দুল আজিজ হাওলাদারের ছেলে। ছেলেটি এ বছর দক্ষিণ ধাওয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে এস.এসসি পরীক্ষা দিয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, ছেলেটি ৪দিন ধরে জ্বর, সর্দি-কাঁশি ও গলা ব্যথায় ভুগছিল। আজ মঙ্গলবার দুপুরে সে মারা যায়। সকালে মোবাইল ফোনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকদের সাথে পরিবারের পক্ষ থেকে যোগাযোগ করা হলে চিকিৎসকরা তাকে হাসাপাতালে নিয়ে যেতে বলে। কিন্ত ছেলেটির পরিবার তাকে হাসপাতালে না নিয়ে বাড়িতে রখেই চিকিৎসা করে।বিস্তারিত পড়ুন
বাগেরহাট ৪ হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময়ের সহযোগিতায় এবং বাগেরহাট পৌরসভার ব্যবস্থাপনায় হতদরিদ্র ও নিম্ন আয়ের ৪ হাজার পরিবারের মাঝে নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে পৌরসভার রেল রোডস্থ বস্তির ৫ জন হতদরিদ্র পরিবারের বাড়িতে গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়ে জেলা প্রশাসক মামুনুর রশিদ এ খাদ্য বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন। এসময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান শেখ কামরুজ্জামান টুকু, পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায়, পৌর মেয়র খান হাবিবুর রহমান, শেখ হেলাল উদ্দিন এমপি’র একান্ত সহকারী ও আওয়ামী লীগ নেতা ফিরোজুল ইসলামসহ আওয়ামী লীগবিস্তারিত পড়ুন
ইন্দুরকানীতে জেলা পরিষদের স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ
জেলার ইন্দুরকানী উপজেলায় করোনাভাইরাস প্রতিরোধে পিরোজপুর জেলা পরিষদের উদ্যোগে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী এবং সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে। মঙ্গলবার উপজেলা হলরুমে এসব সামগ্রী বিতরণ করেন জেলা পরিষদের চেয়ারম্যান মো. মহিউদ্দিন মহারাজ। এসময় জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা রেবেকা খান, উপজেলা চেয়ারম্যান এডভোকেট এম মতিউর রহমান, ইন্দুরকানী উপজেলা নির্বাহী অফিসার হোসাইন মুহাম্মদ আল মুজাহিদ, জেলা পরিষদের সদস্য শেখ আবুল কালাম (ইমরান), ইন্দুরকানী থানার ওসি মো. হাবিবুর রহমান, ইউপি চেয়ারম্যান কবির হোসেন বয়াতি, হাওলাদার মোয়াজ্জেম হোসেন, গোলাম সরোয়ার বাবুল উপস্থিত ছিলেন। উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য হ্যান্ডওয়াশ, হ্যান্ড স্যানিটাইজার, হাতের গ্লোবস, মাক্সসহ বিভিন্ন সামগ্রীবিস্তারিত পড়ুন
ইন্দুরকানী করোনাভাইরাস প্রতিরোধে সেনাবাহিনীর টহল
ইন্দুরকানীতে করোনাভাইরাস প্রতিরোধে সেনাবাহিনী টহল দিয়েছেন। করোনাভাইরাসের প্রতিরোধে আইন অমান্য করে ইন্দুরকানী বিভিন্ন স্থানে চলছে সাপ্তাহিক হাট বাজার এবং গণজামায়াত। তা প্রতিরোধের জন্য মঙ্গলবার ইন্দুরকানী সদর বাজারে বাংলাদেশ সেনাবাহিনী নেতৃত্বে গণসচেতনামুলক মাইকিং করা হয় এবং বিভিন্ন জায়গায় দোকানপাট ও গণজামায়াত বন্ধ করে দেয়া হয়। উপজেলা নির্বাহী অফিসার হোসাইন মুহাম্মদ আল মুজাহিদ বলেন, আমরা বিভিন্ন জায়গায় করোনাভাইরাস প্রতিরোধের জন্য গণসচেতনামূলক সভা করা হয়েছে এবং প্রতিদিনই মাইকিং করে করোনাভাইরাস সম্পর্কে তথ্য জানানো হয়। সাপ্তাহিক হাটবাজার ও চা দোকানের আড্ডাসহ গণজামায়াত বন্ধ করা চেষ্টা করছি। আমাদের অভিযান অব্যাহত রয়েছে।
পিরোজপুরে কর্মহীন শ্রমজীবীদের মাঝে খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ
পিরোজপুর জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, পিরোজপুর জেলার ৭টি উপজেলায় সরকারীভাবে ১১,৫১২টি পরিবারের মাঝে খাদ্য সহায়তা হিসেবে ১১৫.১২ মেট্রিক টন চাল বরাদ্দ দেয়া হয়েছে। এছাড়া ১২৯২টি পরিবারকে ২ লাখ ৯৯ হাজার ৭০০ টাকা নগদ প্রদান করা হয়েছে । পিরোজপুর জেলা পরিষদের উদ্যোগে জেলার ৩ হাজার কর্মহীন শ্রমজীবীকে খাদ্য সহায়তা হিসেবে ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ২ কেজি আলু, ১ লিটার তেল এবং আধা কেজি লবনের একটি প্যাকেজ দিচ্ছে। এছাড়া জনসাধারনসহ বিভিন্ন প্রতিষ্ঠানে জেলা পরিষদের পক্ষ থেকে ২০ হাজার মাস্ক, ১৬ হাজার হ্যান্ডওয়াশ, ৭ হাজার হ্যান্ড স্যানিটাইজার, ৫ হাজার সাবানবিস্তারিত পড়ুন
দোকানপাট খুলছে, চলছে রিক্সা ও ইজিবাইক
করোনাভাইরাস সংক্রমণ রোধে পিরোজপুরে সরকারী নির্দেশনা উপেক্ষিত
পিরোজপুরে করোনাভাইরাস সংক্রমণ রোধে ঘরে থাকা এবং দুরত্ব বজায় রেখে জরুরী প্রয়োজনে বের হওয়া সরকারী নির্দেশনা উপেক্ষিত হতে চলেছে। দিন যতই যাচ্ছে ততই যেন মানুষজন ঘরের বাইরে বের হতে শুরু করছে। নিয়মিত চলছে শহর, উপজেলাসহ ইউনিয়ন ও গ্রামীন হাটবাজারগুলো। আর দিন দিন এসব হাটবাজারে মানুষের উপস্থিতি ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সেনাবাহিনীসহ সরকারী-বেসরকারী দপ্তরসমূহ থেকে জনগণকে ঘরে থাকা, সামািজক দুরত্ব বজায় রাখাসহ করোনাভাইরাস প্রতিরোধে করনীয় সম্পর্কে প্রতিদিন মাইকিং, সচেতনতামূলক কার্যক্রম, কর্মহীন শ্রমজীবী ও নিম্ন আয়ের লোকজনের জন্য খাদ্য সহায়তা প্রদান করে চললেও সাধারণ মানুষজন তাতে খুব একটা কর্নপাতবিস্তারিত পড়ুন
সুন্দরবনে র্যাবের সাথে বন্দুকযুদ্ধে জলদস্যু বাহিনী প্রধান ফারুক মোড়ল নিহত
সুন্দরবনে র্যাবের সাথে বন্দুকযুদ্ধে জলদস্যু বাহিনী ফারুক বাহিনীর প্রধান ফারুক মোড়ল (৩৫) নিহত হয়েছে। এসময় আহত হয়েছে দুই র্যাব সদস্য। মোংলার পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের কোদাল্লিয়া খালে মঙ্গলবার ভোরে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে একটি দেশী পাইপগান, কয়েকটি রামদা ও বেশ কয়েক রাউন্ড তাজাগুলি। র্যাব-৬ এর অধিনায়ক লে. কর্ণেল রওশন ফিরোজ এ তথ্য নিশ্চিত করে বলেন, নিহত দস্যু ফারুক খুলনার দাকোপের কলাবগি এলাকার আকবর মোড়লের ছেলে। তিনি আরো জানান, পূর্ব সুন্দরবনের মোংলার চাঁদপাই রেঞ্জের কোদাল্লিয়া খালে সোমবার গভীর রাতে একদল দস্যু জেলেদের জিম্মি করে বিকাশেরবিস্তারিত পড়ুন
